নওগাঁর আত্রাইয়ে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) প্রোকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেছেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই। তিনি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। তিনি আরো বলেন,
"মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার (৮ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন
মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ৮ আগস্ট সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বরিশালে জ্বালানী গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। গত দু’দিন ধরে এলপিজি গ্যাসের পরিবেশকরা খুচরা গ্যাস ব্যবসায়ীদের সাথে সবধরণের যোগাযোগ বন্ধ রেখেছেন। দেখা পাওয়া যাচ্ছেনা সাব ডিলারদেরও। অবশ্য পূর্ব নির্ধারিত দামের চেয়ে ৮০-১০০ টাকা দাম বাড়িয়ে কোন কোন পরিবেশক রান্না গ্যাস বিক্রি করছেন বলে জানা গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর কৌশল হিসেবেই তাদেরকে গ্যাস দিচ্ছেন
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতার ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী। তিনি বাবার আদর্শ ধারণ করেছিলেন। প্রতিটি কাজে বাবাকে সহযোগিতা করেছেন, তার পাশে ছিলেন। তিনি বলেন, বাবা টাকা এনে মায়ের কাছে দিতেন, মা এই টাকা সংসারে খরচ করতেন। নেতাকর্মীদের
মন্ত্রীর পদপর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র
বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে চায়নি মেয়ে। অন্য একজনকে ভালোবাসতেন তরুণী এবং নিজের ভালোবাসার মানুষের সঙ্গেই ঘর বাঁধতে চেয়েছিলেন। সেই ইচ্ছাই কাল হল। সেজন্য নিজের বাবার চরম রোষের মুখে পড়লেন তরুণী। হয়ত ভাবতেও পারেননি বাবার তাঁর এত বড় ক্ষতি করতে পারেন। ঘটনাটা ঠিক কী হয়েছে? হাসপাতালে চিকিৎসাধীন মেয়েকে খুন করতে টাকা দিয়েছে তাঁরই বাবা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোদীপুরম এলাকায়।
রণবীর সিংয়ের ন্যুড ফটোশ্যুট(Ranveer Singh Nude Photoshoot) নিয়ে তোলপাড় গোটা বলিউড। রণবীরের পাশেই দাঁড়িয়েছে গোটা বলিউড। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ট্যুইঙ্কল খান্না। লেখিকা অভিনেত্রী বলেছেন যে এই ছবি নিয়ে শুধু শুধু এতো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এই ছবিকে আন্ডার এক্সপোজড বলেই মনে করেন ট্যুইঙ্কল। এখানেই শেষ নয়, এরপর বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। ট্যুইঙ্কল বলেন যে, দূরবীন বা অনুবীক্ষণ
প্রথম দিকে ক্যান্সার ধরা পড়ে না। যখন ধরা পড়ে, তখন এতটাই দেরি হয়ে যায় যে, চিকিৎসা করা অত্যন্ত কঠিন হয়ে উঠে। কখনও কখনও কিছুই করার থাকে না চিকিৎসকদের। তাই সময় মতো রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। আর এই সমস্যা সমাধানেই নাকি কাজে আসতে পারে পঙ্গপাল। শুনতে অবাক লাগলেও এমনই দাবি করলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকদের দাবি,
জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ভবিষ্যৎ পৃথিবীতে নানা পরিবর্তন আসতে পারে। বদলে যেতে পারে আমাদের খাদ্যাভাস, তৈরি হতে পারে চরম খাদ্য সংকট। এমন পরিস্থিতি মোকাবিলায় বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিজ্ঞানীরা একটি তালিকা তৈরি করেছেন। তাদের ধারণা, অপ্রচলিত এসব খাদ্যপণ্য ২০৫০ সালে সারা বিশ্বের মানুষের খাদ্য তালিকায় চলে আসবে। তারা বলেছেন, ভবিষ্যতে আমাদের নকল কলা (এনসেট) এবং পান্ডানুস
২০১৯ সালে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন ভারতের পাটনার প্রিয়াঙ্কা গুপ্তা। দুই বছর চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। সর্বশেষ পাটনার উইমেন’স কলেজের পাশে চায়ের দোকান দেন। তার দোকানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। আর এই টং দোকানের নাম দেন—‘গ্র্যাজুয়েট চাওয়ালী’। কয়েক মাস আগে তরুণ এই উদ্যোক্তার সাহসী পদক্ষেপ আলোচনায় উঠে আসে। এবার সেই চাওয়ালীর দোকানে গেলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয়
ফেসবুকে পরিচয়ের পর চার বছরের প্রেম। অবশেষে ভারতের কোলকাতা থেকে সাতক্ষীরায় এসে সংসার পেতেছেন বহ্নিশিখা ঘোষ (২৭)। ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম। তার নাম এখন ফারজানা ইয়াসমিন। স্বামী ইব্রাহিম হোসেন মুন্না (২৫) সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত রেজাউল ইসলাম আবুঞ্জির ছেলে। জেঠুয়া বাজারে একটি চায়ের দোকান রয়েছে মুন্নার। প্রেমিকা বহ্নিশিখা ঘোষ (ফারজানা ইয়াসমিন) ভারতের কোলকাতার ব্যারাকপুর এলাকার তালপুকুর
সুনামগঞ্জের ধর্মপাশায় রাতের আঁধারে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারিয়েছেন সাবেক ইউপি সদস্য। শনিবার (৬ আগস্ট) রাতে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাবেক মেম্বার আজাদ হোসেন (৩৫) একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ, রাতের আঁধারে সাবেক ইউপি সদস্য আজাদ হোসেন এলাকার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো ব্লেড দিয়ে
পবিত্র হজ শেষে নতুন করে আরও এক হাজার ৪৯৪ হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (৭ আগস্ট) পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি। সোমবার (৮ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ১৪ জুলাই থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে এসব হাজিরা দেশে ফিরেছেন। এ বছর হজ পালন করতে গিয়ে এখন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিদেশে বাংলাদেশ মিশনসহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত
প্রথমে নিজের এবং পরে দলের তথা আওয়ামী লীগের পক্ষে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আওয়ামী লীগের পক্ষ থেকে কবরস্থানে কোরানখানি, মিলাদ ও
মুহাররম ও আশুরার অর্থ আরবী বর্ষপঞ্জির প্রথম মাস মহাররম মাস। মহররাম শব্দের অর্থ অলঙ্ঘনীয়পবিত্র। মহাররম মাসের দশম তারিখ আশুরা নামে সু-পরিচিত। আরবী আশারাশব্দ থেকে আশুরার উৎপত্তি। আশারা মানে দশ, আর আশারাকেই বিশেষ সম্মানসহকারে ‘আশুরা’ বলা হয় বলে ধারণা করা হয়। পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ১০ই মহাররম তথা আশুরার একটি বিশেষ ভুমিকাপরিলক্ষিত হয়ে আসছে। এ মাসে রয়েছে অনেক বিজয় আর গৌরবমাখা ঐতিহ্যেরস্মৃতি। মহরম বা
কোভিড-১৯ এবং ভবিষ্যৎ সংকটের সময় শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (৭ আগস্ট) বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব শরিফা খান ঋণ চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজ ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। কিছুদিন পর আর দ্বিতীয় ডোজ পাওয়া যাবে না। সংরক্ষিত এসব টিকার মেয়াদ শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না বলে জানান তিনি। রোববার (৭ আগস্ট) দুপুরে নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।জাহিদ মালেক বলেন,
নতুন একটা দিন, আলাদা ম্যাচ। সিকান্দার রাজা রয়ে গেলেন একই রকম।দলের প্রয়োজনে লড়লেন, সময়ের প্রয়োজন বুঝে খেললেন পুরোটা সময়। কখন থামলেন? অবশ্যই দলকে গন্তব্যে পৌঁছে দিয়ে। সেঞ্চুরিও করলেন প্রথম ম্যাচের মতো। এবার তার সঙ্গী হলেন রেজিস চাকাভা, তিনিও ছুঁলেন তিন অঙ্ক। তাদের দুজনের কল্যাণে হারারেতে হলো আরেকটা উৎসব। এবারেরটা আরও বড়, বাড়তি আনন্দের। ছুটির দিনে গ্যালারিতে বসা হাজারো মানুষের নৃত্যেই তার
৭৫ বছর আগে এক দেশ ভেঙে তৈরি হয়েছিল দুই দেশ। দিন গড়ালেও মিলিয়ে যায়নি সেই ভাঙনের দাগ। উপরন্তু ভারত আর পাকিস্তান, দুই দেশের মধ্যে স্থায়ী হয়ে গিয়েছে এক শত্রুভাবাপন্ন মনোভাব। কিন্তু এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে, ভারতীয় নাগরিকদের মধ্যে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার হার বাড়ছে ক্রমশ। কী কারণ রয়েছে এর নেপথ্যে? আসুন, শুনে নেওয়া যাক। জন্মসূত্রে এক দেশের নাগরিক হলেও, পরবর্তীকালে অন্য কোনও
চাঞ্চল্যকর দাবি বহুজাতিক সংস্থা ইউনিলিভারের (Unilever)। আগামী মাসেই ভারতে আত্মপ্রকাশ করবে তাদের তৈরি নতুন মাউথওয়াশ। সংস্থার দাবি, এই মাউথওয়াশই (Mouthwash) হয়ে উঠবে করোনার (Coronavirus) যম! মাত্র ৩০ সেকেন্ড কুলকুচি করলেই ৯৯.৯ শতাংশ কোভিড-১৯ জীবাণু খতম হবে। এক বিবৃতিতে তাদের স্পষ্ট দাবি, রীতিমতো গবেষণাগারে পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা। কী রয়েছে এই মাউথওয়াশে? ইউনিলিভারের তরফে জানানো হয়েছে এই নতুন মাউথওয়াশে
গলা অবধি ঋণে ডুবে আত্মহত্যার ঘটনা নতুন না। এমন অবস্থায় পরিবার-সহ আত্মহত্যার ঘটনাও জানা যায়। এই যুবক অবশ্য সে পথ মারাননি। অভিযোগ, ঋণের বোঝা থেকে নিস্তার পেতে পরিকল্পনা করে স্ত্রীকে খুন করেন তিনি। পুলিশ জানিয়েছে, ঋণ থেকে বাঁচতে ইন্টারনেটের সাহায্য নেন অভিযুক্ত যুবক। এরপরেই স্ত্রীর প্রাণের বিনিময়ে ঋণ পরিশোধের নৃশংস পরিকল্পনা করেন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এই যুবকের কাণ্ডে অবাক হয়েছেন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অপহরণের ১৯ দিন পর আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ী হেলাল খানকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাসসহ অপহরণকারী ৪ ব্যক্তিকে আটক করা হয়। রোববার বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান