বরিশালে আগামি ৫ নভেম্বর বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জসীম উদ্দিন হায়দার সোমবার বিকেলে এসব নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৭ নভেম্বর একটি অনুষ্ঠান আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে তাদের (বিএনপি) সমাবেশ করার জন্য বলা হয়েছে।’ বরিশাল মহানগর বিএনপির আহবায়ক
স্বল্প ও সুলভ মূল্যে নিন্ম আয়ের মানুষের সুবিধার্থে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে ষষ্ঠ বারের মতো ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান কাউসার রহমান। সোমবার (৩১অক্টোবর) সকাল ১১ টায় ডাঙ্গাপাড়া বাজারস্হ ইউনিয়ন পরিষদ ভবনে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সেখানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার রায়হান
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ষ্টোক করে একজন পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)। হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান বলেন,গেলো ২৮ অক্টোবর রয়েল ভ্রমনের উদ্যোশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন। আজ সোমবার ( ৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহবী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা
পটুয়াখালীর মহিপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রোববার) রাতে মৎস্য বন্দর আলীপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করা হয়। মহিপুর থানা পুলিশ জানায়, মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে মোঃ শহিদ (৪২) এবং কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মোঃ মোতাচ্ছের মোল্লার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা (২৭) দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন। গত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জনে।সোমবার (৩১ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের
বাংলাদেশ পুলিশের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।তারা হলেন- সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম। তারা দু’জনই বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা। সোমবার ৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান
পিরোজপুরের ভান্ডারিয়ায় শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়ার উত্তর ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদরাসার কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মোটরসাইকেলযোগে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময়
আগামী ১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত যেহেতু চলে আসছে ১৫ নভেম্বর থেকে অফিসের টাইম ৮-৩টার জায়গায় ৯-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত
সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর উচালিয়াপাড়া মোড় বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত রং মিশ্রিত ২০ কেজি শিং মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৩১ অক্টোবর সকালে সদর উচালিয়াপাড়া মোড়ের বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল। জানা গেছে,আজ সকালে উপজেলার সদর উচালিয়াপাড়া মোড়ের বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোছাব্বের হোসেন নামের দুই বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের রুবেল হোসেন তরফদারের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার শিশুটির মা সকালের নাস্তা বানাতে গেলে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। সকাল নয়টার দিকে তাকে পুকুরে ভেসে থাকতে
ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সৌদি আরব আল জুবাইল প্রাদেশিক জাতীয়তাবাদী যুবদল।গতকাল সন্ধ্যায় স্থানীয় আল মদিনা হোটেলে আল জুবাইল প্রাদেশিক যুবদলের সভাপতি জহিরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমান। প্রধান বক্তা ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী।
পাবনা সদর উপজেলার চর তারাপুরে সালাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এই রায় ঘোষণা করেন। বিস্তারিত আসছে...
কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...
রাজবাড়ীর দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের সংলগ্ন জনৈক মোঃ কেরামত খান এর চায়ের দোকানের পিছনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেঘোরী গ্রামের মো. হোসেন শেখ এর ছেলে মোঃ
সিস্টেম আপগ্রেডেশনের কারণে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ অক্টোবর) দুপুরে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকায় রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের আলী আহম্মদের ছেলে আব্দুর রহিম (৩৫)।নিহতের বড় ভাই সেলিম জানান, রহিম প্রায় ১০ বছর
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাক-ঢোল ও ব্যান্ডপার্টির বাদ্য-যন্ত্র বাজিয়ে নেচে গেয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি-বাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরি ঘাট সংলগ্ন সাত্তার মেম্বারের পাড়া এলাকার ছালাম ফকিরের উদ্যোগে ও স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের আয়োজনে পদ্মা নদীর তীরে এই লাঠি-বাড়ি খেলার উদ্বোধন করেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। জানা গেছে, গ্রামের
ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র পাঁচ দিনের মাথায় ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। আনন্দবাজারের তথ্যমতে, সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে আল্লাহর ক্রোধের পাত্র হয়ে জাহান্নামি হয়েছে। যার অবস্থান হবে জাহান্নাম। কোরআনের আয়াতে বিষয়টি এভাবে সুস্পষ্টভাবে ওঠে এসেছে- اَفَمَنِ اتَّبَعَ رِضۡوَانَ اللّٰهِ کَمَنۡۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَ مَاۡوٰىهُ جَهَنَّمُ ؕ وَ بِئۡسَ الۡمَصِیۡرُ هُمۡ دَرَجٰتٌ عِنۡدَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত শত বছরের পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে দেশটির একাধিক গণমাধ্যম খবর দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এবং বিরোধী দলের নেতাদের অত্যাচার-নির্যাতন করেছে। জাতীয় পার্টি বোধ হয় এখন সেই নির্যাতনের কথা ভুলেই গেছে। রোববার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের ওপর আনা শোক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ পেল হট ফেভারিট ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই জয়ে গ্রুপ '২' থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯