রাজবাড়ীর গোয়ালন্দে যুব সমাজকে মাদক, মোবাইল গেইম থেকে দূরে রাখতে এবং ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বরন) ভোর সাড়ে ৬ টায় গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সু-প্রভাত গোয়ালন্দ ফুটবল একাডেমি ৩-১ গোলে দৌলতদিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। দলের পক্ষে বিজয়ী দলের রিফাত ২ গোল ও প্রান্ত ১ গোল
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল ১৮ নভেম্বর চালু করাসহ ৯ দফা দাবিতে মিলে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং (ফটক সভা) করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টায় নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে মৌসুমী শ্রমিক ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, ঝুঁকি ভাতা, বিভাগীয় পদন্নতি প্রদানসহ ৯ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল ও গেট মিটিং
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবসে ইউএনও আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম,
মেহেরপুরের গাংনী উপজেলার দেবিপুরের একটি মাঠে রাতের আধারে বিদ্যুৎ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার দেবীপুর ভিটাপাড়া ইসহাকের ডিপের মাঠে এই ঘটনা ঘটে। এলাকাব্যাপী বেশ গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘ সময় ধরে বিদুৎ না থাকা এবং একই সময়ে ট্রান্সফর্মার চুরির মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিদেশি পণ্য আমদানি ক্ষেত্রে ব্যাংকগুলো আমদানি ঋণপত্র বা এলসি খোলা বন্ধ বা নিরুৎসাহিত করে দিয়েছে। এতে বন্দরে ভারত থেকে পণ্য আমদানিতে বিপাকে পড়ছেন আমদানিকারকরা। মঙ্গলবার (১নভেম্বর) বিকেলে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি সময়ের আলোকে জানান, বাংলাদেশ ব্যাংক কিংবা স্থানীয় ব্যাংকের নির্দেশে আমদানি কারকদের এলসি বন্ধ করে দেওয়া হয়েছে।
আসন্ন আমন মৌসুমে ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে সরকার।প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।এ সময় কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন। বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হট ফেবারিট হিসেবে খেলতে এসেছিল জস বাটলারের ইংল্যান্ড দল। কিন্তু সেই ইংল্যান্ড সুপার টুয়েলভ পর্বের তিন ম্যাচ শেষে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে। কিউইদের বিপক্ষে হারলেই বাটলারদের বিশ্বকাপ স্বপ্ন থমকে যেতে পারে আজই (১ নভেম্ নিজেদের বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের পক্ষে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাটলার। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাটিং করতে
'প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে র্যালী, আলোচনা সভার আয়োজন কর হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,
প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হলো জাতীয় যুব দিবস ২০২২ ।দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং যুব নারীদের মাঝে ঋণের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে । সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান এর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে
চলতি বছরে ডেঙ্গুর দ্বিতীয় সর্বোচ্চ প্রাদুর্ভাব ঘটেছে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী আক্রান্ত ও মৃত্যু হয়েছে অক্টোবরে। ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু গত ২২ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। সে মাসে ডেঙ্গুতে ২২
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে র্যালি শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। সরাইল উপজেলা প্রসাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে যুব ঋণের চেক
জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নওগাঁ শহরের জজকোর্ট এলাকায় প্রথম সংবাদ ভবনের দ্বিতীয় তলায় হল রুমে জেলা জাসদের আয়োজনে ৫০ বছর পুৃর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা জাসদের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজবাদী দলে সংগঠক এ্যাড. শিরাজুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি
দেশের মানুষ কোনো বিপদে নেই, প্রকৃতপক্ষে বিএনপিকে নিয়েই দেশের মানুষ বিপদে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণ মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র
জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সুপার টুয়েলভের মূল পর্বের বাকি আর ৫ দিন। এরমধ্যে নিশ্চিত হয়ে যাবে কোন চার দল যাবে সেমিফাইনালে।বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে আজ (১ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। এদিন টসে জিতে কিউইদের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এই ম্যাচ জিততেই হবে ইংলিশদের। হারলেই দলটির বাদ পড়ার সম্ভাবনা রয়েছে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ৫ জানুয়ারি দিন ধার্য
বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ধনঞ্জয়া ডি সিলভার দারুণ ইনিংসে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা। অপরদিকে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল আফগানরা। মঙ্গলবার বিশ্বকাপের সুপার টুয়েলভে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে আফগানরা। জবাব দিতে নেমে ধীরগতির শুরুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে যুবকরা যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিল আগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে ঠিক সেভাবেই এগিয়ে নেবে যুবকরা।তিনি বলেন, কারও কাছে মাথা নত করে আমরা চলব না। আমরা বীরের জাতি। আমাদের বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে। মঙ্গলবার জাতীয় যুব দিবস-২০২২ এর উদ্বোধন এবং ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে
গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ভারতে থাকা ৪৬ জেলে দেশে ফিরেছেন।মঙ্গলবার (০১ নভেম্বর) যে কোনো সময় তারা বেনাপোল স্থল বন্দর অতিক্রম করবেন।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, পিরোজপুর, ভোলা, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানের
ব্রিসবেনের গ্যাবায় আফগানিস্তানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে তাদের ১৪৪ রানে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেট হারিয়ে আফগানরা এই পুঁজি সংগ্রহ করে। শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করে তারা, রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি আর রান বাড়াতে পারেননি। সপ্তম ওভারের প্রথশ বলে রহমানউল্লাহকে
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব মেটানোর কথা বলে ডেকে নিয়ে রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ, সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চলবে। এই পুরো পথে আধুনিক রেললাইন বসে যাওয়ায় প্রথমবারের মতো রেল চালিয়ে পর্যবেক্ষণ করা হবে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা (সেকশন-২) অংশের স্টেশন ইনচার্জ অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ১ নভেম্বর
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রত্যাশা অনুযায়ী ২০২৩ সালের শুরুর দিকে সৌদি যুবরাজ বাংলাদেশ সফর করবেন, যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এ কথা জানিয়েছেন।এছাড়া সৌদি আকওয়া পাওয়ারের মাধ্যমে বাংলাদেশে ১০০০ মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাবের বিষয়ে আলোচনা
বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-২। তিনি ১০ বছর পালিয়ে ছিলেন। তার বাড়ি মাগুরার সদর উপজেলায়।মঙ্গলবার (১ নভেম্বর) সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হকএ তথ্য জানান। তিনি বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ছয় শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১ লাখ ৩১ হাজারে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে