জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ অগাস্ট) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড
নাটোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত হয়। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন,শুধু বিষয় ভিত্তিক বই পড়লে হয়তো ভালো ফলাফল হবে কিন্তু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুরুজ্জামানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। যদিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুরুজ্জামান। সুরুজ্জামান উপজেলার পাথরডুবি ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে। ময়নাতদন্তের জন্য সুরুজ্জামানের লাশ কুড়িগ্রামে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানাগেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুরুজ্জামান দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরে এসেছে এমন
নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক নিয়ে ‘হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা
যৌনপল্লি সম্পর্কে ধারণা বোধহয় খুবই একপেশে৷ এমন এক অঞ্চল যেখানে বিক্রি হয় শরীর, যেখানে বিকিয়ে যায় ভালবাসা৷ এমন একটি জায়গা যেখানে খুঁজে পাওয়া যায় না কোনও সম্পর্ক৷ থেকে যায় শুধু হতাশা৷ যৌনপল্লিতে এটাই যেন বিধান! এমনটাই যেন হয়! কিন্তু এর বাইরেও এই যৌনপল্লির মানুষের একটা অন্য জীবন আছে৷ আছে এক অজানা গল্প! যা আমার আপনার অজানা৷ এমনই কিছু বিষয় রইল এই প্রতিবেদনে যা
সত্যি হল আশঙ্কা। স্বাধীনতা দিবসে রক্তাক্ত ইউক্রেন। বুধবার দেশটির পূর্বপ্রান্তে একটি রেল স্টেশনে রুশ রকেট হামলা’য় প্রাণ হারিয়েছেন অন্তত ২২জন। আহত অনেকেই। এমনটাই অভিযোগ কিয়েভের। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পূর্ব ইউক্রেনের চাপলিন শহরের একটি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ে রাশিয়ার
পাবনার আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে আশ্রয় নেওয়া এক তরুণীর সঙ্গে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরা পড়েছে স্থানীয়দের কাছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের বুয়ালপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তালাবদ্ধ করে রাখায় কয়েক ঘণ্টা পর নিজের নেতাকর্মীদের সহায়তায় মুক্ত হয়েছেন তিনি। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান, বৃষ্টি তার মাকে সঙ্গে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের নিভৃত পল্লী বলদিপাড়া-হলদিঘর গ্রামের অজুফা খাতুন খেলার মাঠ রক্ষা করতে গিয়ে চার দিন ধরে কারাগারে। তিনি কারাগারে যাওয়ার পর থেকেই কান্না থামছে না তিন বছর বয়সী শিশু মরিয়মের। রোববার (২১ আগস্ট) প্রশাসনের উপস্থিতিতে সহিংসতার ঘটনায় করা মামলায় কারাগারে যাওয়ার পর মরিয়মের কান্না কিছুতেই থামছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষের বসবাস এই গ্রামে হলেও গ্রেপ্তার
করোনা সংক্রমণ রোধে রাজধানীতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শিশুদের টিকা দান শুরু হয়, চলবে একটানা বিকেল ৩টা পর্যন্ত। রাজধানীর ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী ১৪ দিন দেওয়া হবে টিকা। পর্যায়ক্রমে দেশের সব জায়গায় শুরু হবে
কংগ্রেস, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের প্রধান বিরোধী দল। বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। গুঞ্জন উঠেছে, এবার গান্ধী পরিবারের বাইরে চলে যেতে পারে কংগ্রেস সভাপতির পদ। এরই মধ্যে দলটির পরবর্তী সভাপতি কে হচ্ছেন, তা নির্ধারণের দিন তারিখ ঠিক করতে আগামী রবিবার বৈঠকে বসবে দলের ওয়ার্কিং কমিটি। জানা গেছে, গান্ধী পরিবারের কেউ আর দলের সভাপতির
জয়পুরহাটের পাঁচবিবিতে ভাতিজার মেসি ট্রাক্টরের নিচে পড়ে চাপায় প্রাণ গেল প্রতিবেশী চাচা আব্দুর রাজ্জাকের (৫২) নামের এক মাদ্রাসা শিক্ষকের। বুধবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার ধরঞ্জী-কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জী নামকস্থনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও পাড়ইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকেলে মাদ্রাসা ছুটির পর নিজ বাড়ীতে যাওয়ার পথে ধরঞ্জী-কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জী
ঠাকুরগাঁওয়ে গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম হালি প্রতি বেড়েছে প্রায় দ্বিগুণ। খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এ ছাড়া হাঁসের ডিমের দাম হালিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ডিম দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে জানান ক্রেতা সাধারণ। জানা গেছে, মুরগির ডিম এক সপ্তাহ আগে স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪০
মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে মোটা অংকের জরিমানা করেন পুলিশের এক সদস্য। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মী বকেয়া বিলের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলি থানায়। বুধবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা
সরকারের অনুমতি ছাড়াই আইন-শৃঙ্খলা বাহিনী ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করতে পারবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১ নম্বর ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালের ১৪ অক্টোবর রিট আবেদন করেছিল।
পৃথিবীটা বৈচিত্র্যময় মানুষের একটি আবাসস্থল। এতে বাস করে সুখী-দুঃখী, ধনী-গরিব, সাদা-কালো বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠী। এ পৃথিবীতে কেউ আছে রাজা, কেউ প্রজা। কেউ থাকে ফুটপাতে, কেউ মহলে। বৈচিত্র্যময় এ জীবনযাত্রায় সবার লক্ষ্য নির্মল শান্তির নীড় গড়া। হৃদয়ে সবাই আঁকে আনন্দ সুখের পরশে উজ্জীবিত হওয়ার স্বপ্ন। তবে সবই মহান আল্লাহর নিয়ন্ত্রণে। তাঁর ইচ্ছায় কেউ সুখ-শান্তির সৌভাগ্য লাভ করে। কারও ভাগ্যে নেমে আসে
অন্যরকম এক আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী আবদুল মান্নান মিয়াকে বিদায় জানানো হয়েছে।বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী এই পুলিশ সুপারকে। এসময় জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ সুপার কার্যালয় ও পুলিশ লাইন্স থেকে বিদায় জানানো হয়। এর আগে বিদায়ী এসপি পুলিশ সুপার
নাটোরের সিংড়ায় ৩ গুদামে অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময়
ঋণ খেলাপির দায়ে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) সাবেক পরিচালক খবির উদ্দিনের গ্রেফতার দুই মেয়ে মুক্তি পাবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এর জন্য কয়েকটি শর্ত দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ।বুধবার (২৪ আগস্ট) খবির উদ্দিনের দুই মেয়েকে হাইকোর্টে হাজির করে র্যাব। আদালতে দুই মেয়ের পক্ষে ছিলেন আইনজীবী আবু তালেব। পিপলস লিজিংয়ের পক্ষে
সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রযোজক-নায়ক-নায়িকা ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগে বেশ সরব। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। পাল্টাপাল্টি অভিযোগে যখন জল ঘোলা, ঠিক তখনই প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৩ আগস্ট) মিথ্যা অভিযোগ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ করেন নায়িকা।
ইউটিউবে ১১০টির মতো ছোট ছোট নাটকে অভিনয় করেছেন রাসেল মিয়া। তার দাবী, গত ৩ বছরে তিনি এসব কাজ করে অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। সেই পরিচিতি কাজে লাগাতে এবারই প্রথম সিনেমায় অভিনয় করলেন। রকিবুল আলম রকিব পরিচালিত রাসেল মিয়ার প্রথম সিনেমা ‘ভাইয়ারে’। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। মুক্তির আগে নায়ক রাসেল মিয়া তার সিনেমার ভিন্ন প্রচারণা চালাচ্ছেন। সিনেমার পোস্টার
বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পুরস্কার জিতেছেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড এ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ বা ‘আমি যেভাবে চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এলাম’ শিরোনামে একটি প্রতিবেদনের জন্য ‘সাংবাদিকতার নোবেল’ খ্যাত সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন তিনি। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। এতে অবদানের জন্য ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে যৌথভাবে পুলিৎজার জিতেছেন ফাহমিদা।
উৎসবের মরশুমে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে, জেনে রাখুন, অদূর ভবিষ্যতে ভারতীয় বাজারে দাম বাড়তে পারে মোবাইল ফোনের। ভারতে তৈরি হওয়া সমস্ত মোবাইল ফোনেরই মূল্যবৃদ্ধি হতে পারে বলেই সূত্রের খবর। কিন্তু ঠিক কী কারণে বাড়তে পারে স্মার্টফোনের দাম? আসলে জানা গিয়েছে, ভারতে মোবাইল প্রস্তুত করার জন্য বিভিন্ন দেশ থেকে তার সরঞ্জাম আনা হয়। আর তার উপরই অতিরিক্ত শুল্ক চাপাতে পারে
রাস্তার কুকুর হলে কী হবে! তাদের কোটিপতি বললেও ভুল হবে না। ৫ কোটি টাকার জমির মালিক তারা একেক জন। একেক জনের নামে রয়েছে প্রায় ২০ বিঘা চাষের জমি। কীভাবে? আসুন, শুনে নেওয়া যাক। ভাল ব্রিডের কুকুরের দাম অনেক সময় কয়েক লক্ষও টাকাও ছাড়িয়ে যায়। তবে কয়েক কোটি টাকার মালিক এমন কুকুর দেখেছেন কি? তবে তারা কেউই কিন্তু ভাল বা দামী ব্রিডের
মধ্যযুগের কথা মনে করাচ্ছে পুনের একটি ঘটনা। কুসংস্কার যে কতটা সর্বগ্রাসী হতে পারে, তার প্রমাণ রত্নাগিরির এই শিউড়ে ওঠার মত কাহিনী। পুত্র সন্তান চাই। কেবল মাত্র এই চাহিদা থেকে মারাত্মক নিগ্রহের মুখে পড়লেন এক গৃহবধূ। তাঁকে প্রকাশ্য দিনের আলোয় ঝরণার নীচে বিবস্ত্র হয়ে স্নান করতে হল। বলা ভাল, বাধ্য হলেন। কারন নির্দেশ দিলেন তাঁর স্বামী ও শাশুড়ি। এমনটাই অভিযোগ করেছেন,