২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।সোমবার (১২ সেপ্টেম্বর) এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর
আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তার লিখিত বক্তব্য দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।জানতে চাইলে সোমবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এ বিষয়ে ওনাকে
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে গোয়ালন্দ উপজেলাসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও ৫ উপজেলার প্রকল্প বাস্তবায়ন
সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে বেহাল রাস্তার বড় বড় গর্তগুলো চলাচলের উপযোগী করতে সম্প্রতি সময়ে ইট বিছিয়ে ভরাট করা হয়। কিন্তু গর্তগুলো ভরাট করলেও দুর্ভোগের শেষ নেই গাড়ীচালক ও পথচারীদের। দিনাজপুরের হিলি থেকে ঘোড়াঘাট পর্যন্ত সড়কটি ৩০ কিলোমিটার। সড়ক যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবানের চালকসহ সড়ক ব্যবহারকারীদের। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের
ব্রাহ্মণণবাড়িয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাউছার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অসদাচরণ, চারিত্রিক ও জন স্বার্থ বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাহার বিরুদ্ধে অনাস্থা প্রদান পরিষদের ১২জন সদস্যদের। সোমবার (১২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে অনাস্হা প্রদান করেন ১২ জন ইউপি সদস্য। ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান জুরবানুসহ,১২ জন ইউপি সদস্য অনাস্থা প্রদান করেন। পরিষদের সংরক্ষিত মহিলা
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় অর্ধদিবস কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ সদরসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও ১১ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামকে কুপিয়ে খুনের দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।কাদের বলেন, মির্জা ফখরুল আবারও সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। বারবার মামা বাড়ির আবদার নিয়ে হাজির হন তিনি। তিনি বলেন, সরকার কেন পদত্যাগ করবে?
সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে। গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। রাস্তা পার হওয়ার সময়
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আলোচিত সেই জজ মিয়া ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন। একই রিটে জজ মিয়াকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত কারীদের খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ কমিটি দাবি করা হয়।সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টে রিট আবেদনটি জমা দেওয়ার অনুমতি নেওয়া হয়েছে। জজ মিয়ার
রেডমি ৬এ স্মার্টফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। বালিশের কাছে ফোনটি রেখে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। ভারতের দিল্লিতে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। ওই নারীর একজন আত্মীয় ইউটিউবার মানজিত টুইটারে এতথ্য জানিয়েছেন। টুইটে দাবি করা হয়, ঘুমের সময় বালিশের কাছে স্মার্টফোনটি ছিল। বিস্ফোরণে ফোনটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পেছনের অংশ পুড়ে গেছে এবং ব্যাটারিও ফুলে গেছে। ওই টুইটে বিস্ফোরিত স্মার্টফোনের ছবি ও
বন্ধু রাষ্ট্র। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে পাকিস্তানের বড় অবদান আছে। আফগানদের সোনালি প্রজন্মের ক্রিকেটার রশিদ খান, জাজাই, মুজিব, জান্নাত, রহমত সবারই ক্রিকেটের হাতেখড়ি পাকিস্তানে। কিন্তু এশিয়া কাপের রুদ্ধশ্বাস একটি ম্যাচের পর যেন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। সুপার ফোরের ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হওয়ার পর আফগান সমর্থকরা হামলে পড়েন পাকিস্তানি সমর্থকদের ওপর। সেই রেশ ছড়িয়েছে
জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী। জানাজায় কেন্দ্রীয় নেতা মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা মুখস্থবিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করলে দ্রুত জ্ঞান বিকাশে ও মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে।রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকার (ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম) নালন্দা উচ্চবিদ্যালয়ের ‘অপালা ভবন’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন এবং সাজেদা চৌধুরীরর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আওয়ামী লীগের দপ্তর
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কাই করলো বাজিমাত। আন্ডারডগ হিসেবে খেলতে এসে আসরে নিজেদের নতুন রূপ দেখিয়েছে দাসুন শানাকার দল। শ্রীলঙ্কার ক্রিকেটে নিশ্চয়ই ইতিবাচক হাওয়া হয়ে কাজ করবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্য। তবে কীভাবে নিজেদের এতটা পাল্টে ফেললো লঙ্কানরা? এশিয়া কাপের শুরুতে শ্রীলঙ্কা প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজনের তীর্যক মন্তব্যের কথা কি পাঠকদের মনে আছে? তাই অবধারিতভাবে প্রশ্ন এসেই যায়,
ক্যাচ মিস তো ম্যাচ মিস’- ক্রিকেটের এই বহুল চর্চিত সত্য আরেকবার প্রমাণিত হলো এশিয়া কাপ ফাইনালের মঞ্চে। দুবাইতে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ভালোভাবে চেপে ধরেছিল পাকিস্তানি বোলাররা। তবে ম্যাচে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ স্কোর করা ভানুকা রাজাপাকসের ক্যাচ দুইবার ছেড়েছেন পাকিস্তানের শাদাব খান। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যানের অপরাজিত ৭১ রানের উপর ভর করে ১৭০ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। পরবর্তীতে
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিননগরে বিপরীত দিক থেকে আসা ট্রাক একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন দৌলতপুরের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) এবং ইনতা সর্দার। আহত ৯ জনকে উদ্ধার করে কুষ্টিয়া
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে কাজল বেগম নামের এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার সকালে সয়না গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, জমির সিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার প্রতিবেশী রিপন মীর,জুয়েল মীর ও তাজেল মীর সহ প্রায় সাত জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রিয়াজ সরদার নামের এক যুবকের উপর হামলা
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিনের অবস্থানের কারণে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশ অনিরাপদ হয়ে ওঠবে। তিনি বলেন,
মিষ্টি সবারই পছন্দ। মিষ্টির নাম শুনলেই জিভে পানি চলে আসে। আর সেটি যদি হয় সুস্বাদু তাহলে তো কথাই নাই। এমনি এক মিষ্টির নাম রাজবাড়ীর ক্ষীর চমচম। যার সুনাম ছড়িয়ে পড়েছে জেলা সহ দেশ ও দেশের বাইরে । চমচম মিষ্টি একটু রসালো হয়। এরপরেও খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুড়া (ক্ষীর) প্রলেপ দিয়ে তৈরি করা হয় ক্ষীর চমচম। ফলে এটিকে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রোববার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯ থেকে ১৯৭৫ সময়ে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। এদিন শুরুটা ভালো হয়নি দ্বীপরাষ্ট্রের। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। খাতা খোলার আগেই নাসিম শার বলে আউট হন কুশল মেন্ডিস। এক সময় ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মূলত ধনঞ্জয় ডি সিলভা (২৮), ভানুকা
ব্যাংকগুলোর আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ দাম কত হবে তা নির্ধারণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এখন থেকে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক। সঙ্গে সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হলে রেমিট্যান্সে মিলবে ১১০ টাকা ৫০ পয়সা। এছাড়া বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকায়। রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল