মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করতে বলেছেন জেলা প্রশাসন। কেন্দ্র
বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টারশেলে মো. ইকবাল নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে এ বিস্ফোরণ হয়। এসব ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে
বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশে দেশে আরও ৭ কোটি (৭০ মিলিয়ন) মানুষকে অনাহারের কাছাকাছি ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডেভিড বেসলি এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, বিশ্বের যে সাড়ে ৩৪ কোটি মানুষ খাদ্য নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে,
রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন দুই সতীন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন তুলেছেন তারা। মনোনয়নপত্র উত্তোলনকারী ওই দুই স্ত্রীর মধ্যে একজনকে সমর্থন দিচ্ছেন স্বামী, আর অন্যজনকে পাঠিয়েছেন তালাকের নোটিস। স্বামী নিজেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার আরেক পরিচয় তিনি
কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে প্রায় ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহুমানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মধ্য এশিয়ার দেশ দুটির সীমান্তে এই ঘটনা ঘটে। এর আগে গত বুধবার তিনটি পৃথক ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার পর এই দুই দেশের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। জানা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি প্রায়ই সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে।
সাফ চ্যাম্পিয়নশিপে আধিপত্যের অবসান ঘটলো ভারতীয়দের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। শুক্রবার দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারতবিহীন ফাইনাল
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন। এ সময় আহত ও দগ্ধ হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ষপূর্তির অনুষ্ঠান এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- কৌতুক অভিনেতা আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ
২৫ বছর হলো স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তখন ৭ বছরের মেয়েকে নিয়ে কেটেছে সীমাহীন কষ্টে। অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে কেটেছে ১২ টি বছর। সমস্ত কষ্টকে নিজের বুকে ধারণ করে মেয়েকে নিয়ে ভেসেছিলাম দুঃখের সাগরে। স্বামী আর কখনোই ফিরে দেখেনি। আজ আমার খুব আনন্দ লাগছে। আর করতে হবেনা ভিক্ষা, ঘুরতে হবে না অন্যের দ্বারে দ্বারে। এটা মনে পড়ে যেন
ব্যবহার মানব জীবনের এক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। ইসলামে সুন্দর ব্যবহারকে ইবাদত হিসেবে গণ্য করা হয়। তাই সবার সঙ্গে ভালো ব্যবহারের পাশাপাশি জীবনাচারের ক্ষেত্রে আদব-কায়দা ও শিষ্টাচার পরিপালন জরুরি। ইসলামে শিষ্টাচারকে ঈমানের অংশ বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ধীরে ধীরে শিষ্টাচারপূর্ণ আচরণ কমে যাচ্ছে। মানুষ ইসলামের শিক্ষা ও আদর্শ ভুলে যাওয়ার ফলে সমাজের অবস্থা দিন দিন পাল্টে যাচ্ছে। চলনে-বলনে অনেক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এখন যুদ্ধের সময় নয়।’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাইড লাইন বৈঠকে এমনটিই বলেন তিনি। খবর রয়টার্স বর্তমান বিশ্বে চলমান সংকটের কথা স্মরণ করে দিয়ে মোদি বলেন, ‘বর্তমানে বিশ্ব খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তাই এখন যুদ্ধের সময় নয়।’ ইউক্রেনে রুশ আগ্রাসন
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার ৪টি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করার কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন
ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্রাপাড়া এলাকায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে সরাইল কুট্রাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরাইল উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় থেকে দুই নারীকে আটক করা হয়।আটককৃতরা হলেন,
প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসছেন নিখিল-সান্ত্বনা জুটি। আর বিয়েতে কনে সান্ত্বনা খাতুন দেনমোহর হিসেবে দাবি করেছেন পছন্দের লেখকদের ১০১টি বই। আর তা দিতে রাজি তরুণ কবি নিখিল নওশাদ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বর নিখিলের বোনের বাড়িতে জেলার ধুনটের বড়িয়াগ্রামে। বর নিখিল নওশাদ এক দশক ধরে লেখালেখির সাথে যুক্ত এবং বিরোধ নামে একটি ছোট কাগজের সম্পাদনা করেন। এর পাশাপাশি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ সাক্ষাৎ করেন তিনি। এর আগে ১৫ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন। [https://cdn.ittefaq.com/contents/cache/images/640x0x1/uploads/media/2022/09/16/32bc99c1f07bca5077f24bea4743a594-63244f70894de.jpg] ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে
মধ্য চীনের চাংশা শহরের এক বিশাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা এখনো অজানা। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, ওই ভবন থেকে কালো ধোঁয়া উড়ছে, এতে কয়েক ডজন
রাজবাড়ীর গোয়ালন্দে উপৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ব্যাক্তিগত তহবিল থেকে গোয়ালন্দ আড়তপট্টি জামে মসজিদের উন্নয়ন কাজে নগত অর্থ সহায়তা প্রদান করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর মোস্তফা মুন্সী'র পক্ষ থেকে তার সন্তান মোস্তফা মেটালের পরিচালক মো. সেলিম মুন্সী মসজিদ কমিটির হাতে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য নগদ
নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শুটকিগাছা বাজারে অভিযান চালিয়ে দীঘা গ্রামের মৃত সাহাদ আলীর ছেলে মোকছেদ আলী ওরফে মতো (৩৮) এবং উপজেলার সদুপুর হিন্দুপাড়া নামক স্থান হতে সদুপুর গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে রুবেল সরদার (৩৭) কে আটক করে। এসময় মোকছেদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা রুবেলের কাছ
নায়ক কিংবা খলনায়ক- দুই চরিত্রেই সমান জনপ্রিয় অমিত হাসান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তার সঙ্গে দেখা মিলল সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলমের। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিংবদন্তি আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির আমন্ত্রণে গিয়েছিলেন অমিত হাসান ও হিরো আলম। সেখানে একটি সংলাপে অংশ নেন তারা। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপনের এক পর্যায়ে হিরো আলমের
চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আরও একবার গোল উৎসব করলো বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। যার সুবাদে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মোকছেদ আলী ওরফে মতো (৩৮)কে ৮০পিস ইয়াবাসহ এবং রুবেল সরদার (৩৭) কে চার গ্রাম হেরোইনসহ আটক করেছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে পৃথক মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় উপজেলার শুটকি গাছা বাজার এলাকায়
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়ায় হামলার শিকার হন তিনি।এ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা গেছে, প্রতিপক্ষের লোকজন সকালে শহরের মাঠ পাড়ায় ইমরানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির উচ্চশিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এখনকার তুলনায় পাকিস্তান আমল নাকি ভালো ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন রাষ্ট্রদ্রোহী
রাজধানীসহ সারাদেশে আগামী রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকাতে যে ঘটনা হয়েছে, একই সঙ্গে সারাদেশে যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায়
জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।জি এম কাদের বলেন, নির্বাচন বর্জনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত আসছে...