এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। অথচ পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোনই নিষিদ্ধ। পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ এবং ফেসবুক লাইভ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তো কী হয়েছে!’ যদিও দুই ঘণ্টা পর তাঁর ফেসবুক আইডি থেকে লাইভটি মুছে ফেলেন তিনি। তবে কালের কণ্ঠের কাছে তাঁর
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র প্রধান চরিত্র কুবের। এতে আরেকটি চরিত্র হলো কপিলা। কুবের ও কপিলা চরিত্র দুটি এবার আসছে ছোট পর্দায়। ‘এমন যদি হতো’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে কপিলার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে। আর কুবের চরিত্রটি করছেন মিশু সাব্বির। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন দখিনের মৃৎ শিল্পীরা। সেইসঙ্গে মন্দিরের সাজসজ্জাসহ সার্বিক কাজও চলছে এগিয়ে। বিভাগের ৬ জেলায় এ বছর ১৭শ’ ৬৬টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। গত বছর থেকে এবার মন্ডপগুলোতে আয়োজনের ভিন্নতা থাকার পাশাপাশি জমকাল হবে
হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার প্রস্তুতি এখন শেষের দিকে। তুলির আঁচড়ে প্রস্তত হচ্ছে প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে উৎসবের আমেজ। ঝিনাইদহ জেলায় এবছর ৪’শ ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ততা কমিয়ে এনছেন কারিগররা ও শিল্পীরা। আগামী ১ অক্টোবর থেকে ৫দিনব্যাপী শুরু হবে দুর্গাৎসব। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিনাইদহ
বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলার অপচেষ্টা চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মিয়ানমারে অবস্থানরত বাকি ছয় লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার পাঁয়তারা করছে দেশটি। আর এ কারণেই হেলিকপ্টার এবং যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের পর উসকানিমূলকভাবে মর্টারশেল নিক্ষেপ করছে। নির্যাতনের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণভয়ে পালিয়ে এলেও সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীকে নিজ দেশের স্বাধীনতাকামী বিদ্রোহীদের শক্ত প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। আরাকান আর্মির পাশাপাশি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন গণমাধ্যমকে এ তথ্য জানান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিস্ফোরণের ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা
‘বাংলাদেশ কখনও যুদ্ধ চায় না। শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের বিষয়ে প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে
কুমিল্লার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন (স্মার্ট ফোন) নিয়ে প্রবেশ করায় চার কক্ষ ইনভিজিলেটরের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার বাংলা (আবশ্যিক) ২য় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন বরুড়ার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২ ও ৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষকদের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো বরিশালে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ। বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন। শনিবার সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী চত্বরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার
ঝিনাইদহ হরিণাকুন্ডু থানায় রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। জানাগেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক কুলাঙ্গার আরেক যুবকের ফেসবুক পোষ্টে মহানবী
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তাদের আরেক বন্ধু রানা (১৭) গুরুতর আহত হয়েছে। নাঈম খান ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এরা সবাই এবার উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিলো। টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার
নেত্রকোণা - ৫ (পূর্বধলা) আসেনর সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান শান্তিপুর্ণভাবে বসবাস করার পাশাপাশি উৎসব মুখর পরিবেশে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। সমনেই শারদীয় দূর্গাপুজা, তারা যেন নির্বিঘ্নে পালন করতে পারে, তার জন্য সকল সম্প্রদায়ের লোকজনের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান। তিনি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ও বুধহাটা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া বেতনা নদীতে পলিমাটি জমতে জমতে বর্তমানে নদী ভরাট হতে চলেছে। এভাবে চলতে থাকলে বেতনা নদী বাংলার বুক থেকে চিরতরে মুছে যেতে পারে বলে মনে করছেন সচেতন মহল। বেতনা নদীতে অতিরিক্ত পলিমাটি জমার কারণে নদীটি বর্তমানে হুমকির মুখে আছে। বেতনা নদীটি সাতক্ষীরা সদরের বুক চিরে আশাশুনি উপজেলার কয়েকটি ইউনিয়নের মধ্যে দিয়ে
বরিশাল সদর উপজেলা বিএনপি’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষানার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেইসাথে বরিশাল জেলা (দক্ষিন) এর কমিটি পুনঃগঠনের দাবির কথাও জানিয়েছেন বিএনপির একাংশের নেতারা। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা বিএনপির
সরাইল বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে গেলে ৪র্থশ্রেণির ছাত্রী (১২) বিদ্যালয়ের শ্রেণি কক্ষে জোর পূর্বক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। সরাইল থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। বুড্ডা সরকারি প্রাথমিক
বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ, তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১ টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের হলরুমে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য বরিশাল-২ আসন মোঃ শাহে আলম, সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের সৈয়দ রুবীনা মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন।
মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করতে বলেছেন জেলা প্রশাসন। কেন্দ্র
বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টারশেলে মো. ইকবাল নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে এ বিস্ফোরণ হয়। এসব ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে
বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশে দেশে আরও ৭ কোটি (৭০ মিলিয়ন) মানুষকে অনাহারের কাছাকাছি ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডেভিড বেসলি এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, বিশ্বের যে সাড়ে ৩৪ কোটি মানুষ খাদ্য নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে,
রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন দুই সতীন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন তুলেছেন তারা। মনোনয়নপত্র উত্তোলনকারী ওই দুই স্ত্রীর মধ্যে একজনকে সমর্থন দিচ্ছেন স্বামী, আর অন্যজনকে পাঠিয়েছেন তালাকের নোটিস। স্বামী নিজেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার আরেক পরিচয় তিনি
কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে প্রায় ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহুমানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মধ্য এশিয়ার দেশ দুটির সীমান্তে এই ঘটনা ঘটে। এর আগে গত বুধবার তিনটি পৃথক ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার পর এই দুই দেশের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। জানা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি প্রায়ই সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে।
সাফ চ্যাম্পিয়নশিপে আধিপত্যের অবসান ঘটলো ভারতীয়দের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। শুক্রবার দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারতবিহীন ফাইনাল
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন। এ সময় আহত ও দগ্ধ হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ষপূর্তির অনুষ্ঠান এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- কৌতুক অভিনেতা আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ
২৫ বছর হলো স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তখন ৭ বছরের মেয়েকে নিয়ে কেটেছে সীমাহীন কষ্টে। অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে কেটেছে ১২ টি বছর। সমস্ত কষ্টকে নিজের বুকে ধারণ করে মেয়েকে নিয়ে ভেসেছিলাম দুঃখের সাগরে। স্বামী আর কখনোই ফিরে দেখেনি। আজ আমার খুব আনন্দ লাগছে। আর করতে হবেনা ভিক্ষা, ঘুরতে হবে না অন্যের দ্বারে দ্বারে। এটা মনে পড়ে যেন