আশাশুনি উপজেলার কুল্যা ১ নং ওয়ার্ড গুচ্ছগ্রামে বসবসরতরা মানবেতর জীবনযাপন করছে। ভিক্ষাবৃত্তি তাদের পেশা হলেও দেখার কেউ নেই। প্রায় ১২ বছর আগে এ গুচ্ছগ্রাম তৈরি হয়। সেখানে টয়লেট থাকলেও পানিতে ডুবে থাকে, তার চাল নেই। সেখানে অবস্থিত একটি টিউবওয়েল তা নষ্ট। সেখানে ১০ টি পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরের চাল ছিদ্র, বৃষ্টির সময় পানিতে তলিয়ে য়ায়। তারা তিন বেলা ঠিকমতন
এইচএসসির প্রশ্নপত্রে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তদন্ত করবে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কীভাবে এবং কারা এই প্রশ্ন করেছে তা তদন্ত করা হচ্ছে।’ গত রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তাতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীল অংশে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় মিছিল নিয়ে যাওয়ার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। উত্তর জনপদে বাঁশের কেল্লা তৈরি করুন। সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি টাকা দিয়ে সমাবেশ করছে।
২০২৩ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১৩৫ দিন বাকি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের গণনা অনুসারে, আগামী বছরের ২৩ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২০২৩ সালে রমজান শুরু হতে পারে ২৩ মার্চ এবং
প্রশাসনে অতিরিক্ত সচিব পদের ১৭ কর্মকর্তা এবং যুগ্মসচিব পদের ১৫ কর্মকর্তার রদবদল করেছে সরকার। এর মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন পর্যায়ে পরিবর্তন এসেছে। সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল করা হয়েছে। ১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক গণশিক্ষা
নেশাগ্রস্ত অবস্থায় যৌনতা করতে গিয়ে বিপাকে দম্পতি। যৌনাঙ্গ জখম হল পুরুষসঙ্গীর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। সম্পর্কে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উত্তেজনায় হুঁশ হারিয়ে ফেলে বিপাকে এক দম্পতি। ওই দম্পতি এতটাই উত্তেজিত হয়েছিলেন, যে প্রেমিক চাপ অনুভব করতে শুরু করেন। তিনি অনলাইনে ভায়াগ্রা অর্ডার করেছিলেন। সেই সঙ্গে বেশ কয়েক মদের বোতলও পান করেন। কিন্তু সেক্সের সময়ে প্রেমিকের রক্তপাত হতে শুরু করে। পরে
কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) রোকশানা খানমকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ বাসার দ্বিতীয় তলায় তার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত রোকশানা খানম একা ওই বাসায় থাকতেন। তার স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত থাকায় তিনি যশোর
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। এ সময় তার কাছ থেকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন তল্লাশি কেন্দ্র তাকে আটক করা হয়। আটককৃত সিদ্দিকুর রহমান বরগুনা জেলার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল
বাগেরহাটে হরিণের মাংসসহ আব্দুস সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামে এক চোরা শিকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট শহরের খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে প্লাস্টিকের বস্তায় থাকা ২১ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ। বাগেরহাট মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে
আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগকে দায়ী করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এ হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। এক যৌথ বিবৃতিতে বলা হয়, রেববার (৬ নভেম্বর)
চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. মানিক হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিঞা বাড়ির শাহাদাত হোসেন বাবুর ছোট মেয়ে তানহা আক্তার নাদিয়া (০৮) কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বিকেলে সে বাড়ির পাশের ব্র্যাক স্কুলেও
ফেনী শহরের তরুণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম (ছদ্মনাম)। কয়েক বছর প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবেই বিয়ে করেন। বিয়ের সময় দেনমোহর ধরা হয় ২৫ লাখ টাকা। আশরাফুলের পরিবার বিশাল অংকের এই দেনমোহরের কারণে নাখোশ থাকলেও কনের পরিবার এই শর্তেই বিয়েতে রাজি হয়। প্রথম দুই বছর দুজনের সম্পর্ক ভালোই ছিল। এরপর শুরু হতে থাকে টানাপোড়েন। নানা বিষয়ে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
বরিশালে নৌ পুলিশের অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও সার্কেল এ এসপি মাহবুবুর রহমান এর নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিলসহ নৌ পুলিশের সদস্যরা সোমবার (০৬ নভেম্বর ) রাত আনুমানিক ৯টা থেকে ১১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময়
পটুয়াখালীর কলাপাড়ায় জালালপুর গ্রামের অন্তত ৩০ মিটার বেড়িবাঁধ আন্ধারমানিক নদীতে বিলীন হয়ে গেছে। এখন শুধু কান্ট্রি সাইটের কিছুটা স্লোপ বাকি আছে। ফলে সেখানকার আট গ্রামের অন্তত দুই হাজার কৃষক পরিবার জোয়ারের পানি প্রবেশের শঙ্কায় রয়েছেন। কৃষকের অভিযোগ মাত্র কয়েক মাস আগে ওই স্পটের বাঁধটি বালু সিমেন্ট ভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরি প্রটেকশন দেয়া হয়েছে। বর্তমানে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বাঁধঘেষা গ্রামের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান চালক বিল্লাল হোসেন (২৫) হত্যা মামলায় দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া এ রায়ে প্রত্যেককে ১০হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রূহুল আমিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মো. নুরুজ্জামান, আব্দুর সালাম, আব্দুর রাজ্জাক ও
নওগাঁর আত্রাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সোমবার আত্রাই থানা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যলয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সস্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল,আত্রাই থানা
জিয়াউর রহমান একজন মেজর হয়ে এদেশের স্বাধীনতা ঘোষণা করেই দেশের অভ্যন্তরে যুদ্ধ করে বিরত্বের পরিচয় দিয়েছেন। ২৬শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর হামলার পর এদেশের আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়ে আরাম আয়েসে দিন কাটিয়েছেন। সোমবার সকাল ১১টায় মহানগর বিএনপির অয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক আলোচনা সভায় বক্তারা
ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান। সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জেলা
রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানায়, রবিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ যৌনপল্লীর ভেতর থেকে ইমরান মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া কালিগঞ্জ থানার তিলে চানপুর আড়পাড়া এলাকার মৃত একতের মন্ডল এর মেয়ে রেবেকা (৩০)কে ২৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
পিরোজপুরের কাউখালীতে নারীরা এগিয়ে চলো প্রকল্প নারী পক্ষের আয়োজনে সোমবার সকালে উপজেলা সভাকক্ষে দিনব্যাপী সেবা দানকারীদের সাথে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য
মাাদারীপুরে পৌরসভার আয়োজনে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে, সোমবার (৭নভেম্বর)মাদারীপুর পৌরসভার সম্মেলনে কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রাহিমা খাতুন। জেলা প্রশাসক ড. রাহিমা খাতুন বলেন ডেঙ্গু ও
অবশেষে সারা দেশে একশত সেতু উদ্বোধনের সঙ্গে উদ্বোধন করা হয়েছে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ সেতুর। সোমবার আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ এক অনুষ্ঠানের আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের একশত সেতুর একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানটি বড় পর্দার মাধ্যমে উপভোগ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও দর্শকরা। পরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল
সারাদেশে ১০০ টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সেতুগুলোর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে বরিশাল বিভাগের ৪ জেলায় ১৪টি সেতু রয়েছে। সেতু উদ্বোধন উপলক্ষে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আজ সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল প্রান্তের অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র সেরনিয়াবাত