
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১:৪৩

নাটোরের লালপুরে দুইদিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ ডিসম্বের) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) দেবাশীষ বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ।

মেলায় মোট ২২ টি স্টল ছিলো।