ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০জন। রোববার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী ইউনিয়নের শশুই নামক এলাকায় এ দুর্ঘটনার ঘটে।নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)। পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে চাপা
ভারতের উত্তর প্রদেশের কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।শনিবার (১ অক্টোবর) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, প্রথম দুর্ঘটনাটি রাজ্যের ঘাটমপুর এলাকায় ঘটেছে। একটি ট্রাক্টর ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়। এ সময় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ট্র্যাক্টরটি একটি মন্দির থেকে ফিরছিল বলে জানা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি ও কৌশলগত উৎপাদনশীলতা বাড়াতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে আমাদের প্রধান লক্ষ্য হতে হবে দক্ষ মানবসম্পদ সৃষ্টি। তবেই দেশের সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসবে, বাড়বে উৎপাদনশীলতাও।রোববার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা
আজ মহাসপ্তমী। মহাষষ্ঠীতে দেবীর আবাহনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা শুরু হবে। সপ্তমীতে নানা রঙের পোশাক পরে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছেন ভক্তরা। এবার কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই হচ্ছে পূজা উদযাপন। মণ্ডপের সংখ্যাও বেড়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবী বন্দনায়
ইন্দোনেশিয়ায় একটি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন।শনিবার (১ অক্টোবর) দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী কাভার্ড ভ্যানচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন।রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক, আবুল, কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে
হাসি-কান্না, দুঃখ-বেদনা, আনন্দ-ব্যথা, উত্থান-পতন এসব অবস্থায় কী করতে হবে, এ সম্পর্কে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। খুশির সংবাদ শুনলে কী করতে হবে, এ ব্যাপারে সুন্দর আমল প্রকাশ পেয়েছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে। খুশির সংবাদ শুনলে তিনি কী করতেন আর উম্মতের আমল কী হবে, তা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়- ১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনন্দের সংবাদ আসলে তিনি আল্লাহ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই পরোয়ানা জারি করেছেন। দেশটির ইংরেজি দৈনিক ডন বলছে, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল (৩০ সেপ্টেম্বর) এই পরোয়ানা জারি
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। তিনি ঢামেকের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।শনিবার (১ অক্টোবর) বিকেলে ডা. দীপু মনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডা. দীপু মনি লিখেছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ২নং ওয়ার্ড নবুওছিমদ্দিন পাড়ার যুবসমাজ কতৃক আয়োজিত ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত শুক্রবার রাতে মোবাইল গেম ও মাদক হতে যুব সমাজকে দূরে রাখতে চলতি মাসের শুরুতে ১২ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি শুরু হয়। ফাইনাল খেলায় রিদয় জুটি কবির জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৌলতদিয়া
মৌলভীবাজার জেলার শমসেরনগরে ফাঁড়ি কানিহাটি চা-বাগানের এক চা শ্রমিক পরিবারের ছেলে আমি। জন্মের ছয় মাসের মাথায় বাবাকে হারিয়েছি। মা চা-বাগানের শ্রমিক। তখন মজুরি পেতেন দৈনিক ১৮ টাকা। সেই সময় আমাকে পটের দুধ খাইয়ে, অন্যের বাসায় রেখে মা যেতেন বাগানে কাজ করতে। ২০০৭ সালে আমি ক্লাস ফাইভে পড়ি। মায়ের মজুরি তখন ৮৮ টাকা। এক দিন বললেন, ‘বাজারে গিয়ে পাঁচ কেজি চাল নিয়ে আয়।’
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ অর্থ মিলেছে। এবার অতীতের সব রেকর্ড ভঙ্গ করে দানবাক্সে মিলল ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালংকার। শনিবার সন্ধ্যায় দানবাক্সের অর্থ গণনা শেষ হয়। শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মসজিদের সব দানবাক্স খোলা হয়। ১৫ বস্তার বেশি দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রৌপ্যের সঙ্গে মিলেছে অসংখ্য
ব্যাংকের শাখার ভল্ট থেকে উধাও হচ্ছে টাকা, গোপন করা হচ্ছে খেলাপি ঋণ। অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়ে দুরবস্থায় পড়ছে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এসব অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলেও কেন এ ধরণের অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এ বিষয়ে বিরক্ত কেন্দ্রীয় ব্যাংক। এসব বিষয় যাতে প্রকাশিত না হয় সেজন্য সংবাদিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সূত্র জানায়, সংবাদ
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুরের বাসিন্দা দিনা বেগমের মরদেহ গতকাল শুক্রবার উদ্ধার করেছেন পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। দিনার মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতাল মর্গে। ভুক্তভোগী পরিবারে চলছে শোকের মাতম আর আহাজারি। ওই নারীর বড় মেয়ে নাজিফা আক্তার এ বছর নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যেই আজও পরীক্ষায় অংশ নিয়েছেন নাজিফা।
সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই ছেলেসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সুলতান মিয়ার স্ত্রী রওশনারা (৪০), ছেলে জেহাদ (১০) ও মাহিম (৩)। শনিবার সন্ধ্যার দিকে তাদের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে ঘটনার সম্ভাব্য সব কারণ খুঁজে বের করতে আন্তরিকতার সাথে তদন্ত
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পলাশ হত্যার বিচার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় হত্যা মামলা তুলে নিতে পরিবারের সদস্যদের হুমকি-ধামকিসহ স্বাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে প্রভাবিত করার অভিযোগ করা হয়। জানা যায়, ২০১৫ সালে ২১ এপ্রিল যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে দ্বন্দের জের ধরে প্রকাশ্য দিবালকে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পলাশকে
যুক্তরাজ্যের মানুষের যৌন আচরণ এবং জীবনধারা নিয়ে সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী তরুণ-তরুণীদের অনেকেই মনে করেন তাদের প্রথম যৌনমিলন ‘সঠিক সময়ে হয়নি’। বৃটিশদের যৌনতা বিষয়ক সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে, তরুণদের প্রধান আফসোসের বিষয় যথাযথ বয়সের অনেক আগেই প্রথম যৌনমিলন সম্পন্ন করা। জরিপে অংশ নেওয়া কিশোর ও তরুণদের এক তৃতীয়াংশের বেশি নারী এবং এক চতুর্থাংশের বেশি পুরুষ মনে করেন যে তারা
থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হন শামীমা সুলতানা। পুরস্কার নিতে এসে অসুস্থ হয়ে পড়েন এই ক্রিকেটার। উপস্থাপক তার মতো কথা বলছেন, পর্দার বাইরে আরেকটি দৃশ্য। পুরস্কার নিতে গিয়ে রীতিমতো মাটিতে পড়েন শামীমা। তাকে সেবা করতে দেখা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। এগিয়ে এলেন থাই অধিনায়ক চুইয়ো। এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘তেমন কিছু
বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাবার ক্ষেত্রে বিমান ভাড়া এতোটাই বেড়েছে যেটিকে অনেকে ‘অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে ট্রাভেল এজেন্ট এবং যাত্রীরা বলছেন। বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন। যাদের বেশিভাগই দেশ থেকে সহায়-সম্বল বিক্রি কিংবা ঋণ নিয়ে সেখানে যান কাজের জন্য। কিন্তু বিমান ভাড়া বেড়ে যাওয়ায় তারা এখন বিপাকে পড়েছেন। প্রবাসীদের জন্য বাড়তি চাপ কক্সবাজারের
গর্ভবতী হওয়ার ইচ্ছায় সঙ্গীকে না জানিয়ে তার কনডম ফুটো করার দায়ে জার্মানির এক নারীকে ছয় মাসের স্থগিত সাজা দেয়া হয়েছে ৷ একে ‘ঐতিহাসিক’ মামলা বলে আখ্যায়িত করেছেন বিলেফেল্ড শহরের আঞ্চলিক আদালতের বিচারক আস্ট্রিড জালেভস্কি । খবর ডয়চে ভেলে। জার্মান সংবাদপত্র বিল্ড-এর প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বয়সি ঐ নারী ৪২ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে ‘লাভের জন্য বন্ধুত্ব' সম্পর্কে জড়িয়েছিলেন৷ ২০২১
মানবাধিকারের উপর বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি অ্যাওয়ার্ড ২০২২ পেলেন বরিশালের ছেলে মেহেরাব হোসেন অভি। গত শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে “গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। এ সময় অভিযুক্ত ভাতিজা কিবরিয়া (৩৫) ও তার ছোটো ভাই হোসাইনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর ইউনিয়নের বীরনগর
বিশ্ববাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। গত দুই বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায় ছিল। তবে গত সপ্তাহে স্বর্ণের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পরেছিল। বাজারে তিন দফা কমানো হয় সোনার দাম। এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায়
সাভারের আশুলিয়ায় জোরপূর্বক ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ও আধিপত্য বিস্তার করতে সশস্ত্র হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ি সন্ত্রাসীর বিরুদ্ধে। হামলা চালিয়ে দোকানে ভাঙচুর ও চার দোকানীকে মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী বকুল ভূইয়া। শনিবার (০১ অক্টোবর) এঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী আহত দুই জনের পক্ষে লিখিত অভিযোগ করেছেন বকুল ভূঈয়া। এরআগে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া