জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও উন্নয়নকর্মী জয়া আহসান। এই অভিনেত্রী দ্বিতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। তিনি জানান, ইউএনডিপিতে শুভেচ্ছা দূত হিসেবে এ দফায় দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। যা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। এবার আগামী
অতিরিক্ত মুনাফার জন্য ২০ হাজার মেট্রিক টন চাল এএমএম নামের জুট মিলের গোডাউনে মজুদ করে রেখেছিলেন বাগেরহাটের ব্যবসায়ী অলোক চক্রবর্তী। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার সেই জুট মিলে তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ চাল জব্দ করে পুলিশ। অবৈধ মজুদের অপরাধে গুদামের দায়িত্বে অলোক চক্রবর্ত্তী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরবর্তী নির্দেশনা
সামনেই প্রেম দিবস। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে ডে ডে। ১৪ ফেব্রুয়ারি এই দিনটা গোটা বিশ্ব জুড়ে পালিত হয়। এই দিন প্রেম উদযাপনে মেতে ওঠে উঠতি বয়সের ছেলেমেয়েরা। আর এই ছেলেমেয়েদের নিয়েই চিন্তার ভাঁজ থাইল্যান্ডের প্রশাসনের মাথায়। আর সেই কারণেই প্রেম দিবসে সারা থাইল্যান্ডে বিনামূল্যে ৯৫ লক্ষ কন্ডোম ফ্রিতে বিলি করা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনতা জনিত রোগ যাতে না ছড়ায় সেই কারণেই এই ব্যবস্থা
কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ও দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির উপজেলা
মেহেরপুরে মুজিবনগর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল-২০২৩’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ-১৯৭৩ এর বিধানাবলি পরিপালন করতে হবে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আচার্য নির্ধারিত শর্তে স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করবেন। কোনো ব্যক্তি একাদিক্রমে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এই অর্থ আসায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তরে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে সংস্থাটির নির্বাহী পর্ষদ। প্রতি ডলার ১০৫
ভোক্তা পর্যায়ে বৃদ্ধি পেয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ৪৯৮ টাকা, যা এতোদিন ছিলো ১ হাজার ২৩২ টাকা। অর্থাৎ আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে ২৬৬ টাকা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করে। এ দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি সচিব ব্যারিস্টার
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট উচ্চতা একটি গাজার গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি আরাজী চন্ডিপুর নীলার হাট এলাকার নুর হোসেন ছেলে জলিল (৩৮)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী ) দুপুরের দিকে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত জিয়াউর
নাটোরের লালপুরে ৬৩ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা ব্যায়ে এক হাজার ৭৪ মিটার কাঁচা রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল গন্ডবিল বটতলা মোড় হইতে জমসেদের মোড় পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা টেকসই করন কাজের শুভ উদ্বোধন করেন তিনি । এসময় দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে
চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি হাসপাতালেই এখন বিশেষজ্ঞ কিচিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সভায় প্রধান
দক্ষিণাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে একমাত্র বৃহৎ হাসপাতাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। এখানে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালে ভর্তিকৃত রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য প্রায় ১০ কোটি ব্যয়ে কলেজ ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ৫ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন। ইতিমধ্যেই নির্মাণ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ ভবনের
ঝিনাইদহ র্যাব পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের শামছুজ্জামান ও ঝিনাইদহ শহরের মডার্নমোড় এলাকার মাজেদ ফকিরের ছেলে রুবেল। ঝিনাইদহ র্যাবের বের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামছুজ্জামান দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে অভয়নগর থানায় সোপর্দ করা
মাদারীপুরে হস্তান্তরের সাড়ে তিনবছর পর জেলা সদরের আড়াইশো’ শয্যাবিশিষ্ট হাসপাতালের আংশিক কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার(২ফেব্রুয়ারী) সকালে আড়াইশো শয্যার মধ্যে মাত্র ৫০ শয্যা চালুর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। আগামীতে লোকবল নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে পুরো আড়াইশো’ শয্যা চালুর আশ্বাস দিয়ে বলেন বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও একাধিকবার আলোচনা করা হয়েছে। ৩০ কোটি টাকা ব্যয়ে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সড়কে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়ক ও ট্রাফিক পুলিশ বক্সের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সোনাহাট এলাকার বাসিন্দারা। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। উপজেলার সোনাহাট সড়কে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কটিতে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক ও
আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারো কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বিজিবির বাঁধায় বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে হিলির হিন্দু মিশন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তে হিন্দু মিশন এলাকায় সীমানা ঘেঁষে ২৮৫ মেইন পিলারের ৩২ এস পিলারের কাছে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।পরে বডার গাড বাংলাদেশ বিজিবি ২০ ব্যাটালিয়নের
প্রতিষ্ঠানিক ইমেইল নিয়ে জবি শিক্ষার্থীদের জরুরী নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনা মেনে ৭ ফেব্রুয়ারির মধ্যে গুগল ড্রাইভ ক্লিয়ার না করলে হারাতে হবে প্রতিষ্ঠানিক ইমেইল। অতীব জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ই-মেইলের ব্যাবহার ৫০ জিবি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। যে সব ছাত্র ছাত্রীদের প্রাতিষ্ঠানিক ইমেইল ৫০ জিবির ওপরে আছে তাদেরকে অতিসত্বর আগামী ৭
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া এলাকার ধানের জমি থেকে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আব্দুল হামিদ (৫৭) উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আলিম মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, স্থানীয় লোকজন ২ ফেব্রুয়ারি সকাল আটার দিকে উচালিয়া পাড়া একটি ধানখেতে আব্দুল হামিদের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
কিছুক্ষণ আগে আমরা পাতাল রেলের কাজের উদ্বোধন করলাম। এর আগে আপনাদের উড়াল মেট্রোরেল উপহার দিয়েছি৷ এটা ওপর দিয়ে যাচ্ছে, এবার মাটির নিচ দিয়ে পাতাল রেল। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো। বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় পাতাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়ক ছয় লেন করে দেবে জাপান। প্রধানমন্ত্রী যখন জাপান সফরে যাবেন তখন এটি চূড়ান্ত হবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।কাদের বলেন, উড়াল থেকে পাতালে নামলাম। ঐতিহাসিক আয়োজনে লক্ষাধিক মানুষ এখানে সমবেত
রাজধানী ভাটারার সাইদনগরে একটি বাসায় গ্যাসের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৪৮)। আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দুইটা ইউনিট পাঠানো
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।আহতরা হলেন, মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। শরীফপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, মনির
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪ এ প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন। এরপর সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। সবমিলিয়ে
রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কেন্দ্র করে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের ঢল নেমেছে অনুষ্ঠানস্থলে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। সমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। জানা গেছে,