আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি রেলওয়ের ঈশ্বরদী থেকে রূপপুর, জয়দেবপুরসহ অপর একটি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ঈশ্বরদী থেকে রূপপুর রেললাইন প্রকল্পের রূপপুর স্টেশনটি বদলে দেবে ঈশ্বরদীর অর্থনৈতিক অবস্থা। স্থাপন হবে নতুন নতুন শিল্পকলকারখানা। সবচেয়ে বেশি লাভবান হবে ঈশ্বরদী ইপিজেড। রেলওয়েতেও যুক্ত হবে বাড়তি মুনাফা। এমনকি স্থানীয় জনসাধারণের দাবি হিসেবে আগামীতে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী
সিরিয়া ও তুরস্কে সোমবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে, তুরস্কেই ৮ হাজার ৫৭৪ জনের মৃতের খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সময়ে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুটি দেশেরই ধসে পড়া হাজারো ভবনের ধ্বংসস্তুপে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিভিন্ন দেশ থেকেও তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন
ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং সাহায্যের জন্য বাংলাদেশ থেকে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠাচ্ছে সেনাবাহিনী। রাতেই তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দলটি। সেনাবাহিনীর দলটিতে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছেন। উদ্ধারকারী দলটি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. রুহুল আমিন। আইএসপিআর জানায়, উদ্ধারকারী দলটি ভূমিকম্প
রাজধানীর উত্তরখানে চানপাড়া এলাকায় এক গৃহবধূকে (প্রেমিকা) হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই খবর পেয়ে পুলিশ গিয়ে রাশেদা নামের ৪০ বছর বয়সি ওই নারীর লাশ উদ্ধার করে। সেখান থেকেই তার অভিযুক্ত খুনি ৪৭ বছর বয়সি হযরত আলীকে আটক করা হয়। উত্তরখান থানা পুলিশ জানায়, নিহত নারীকে হজরত স্ত্রী বলে দাবি
নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত ৪০ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ইভিএম প্রকল্পের পরিচালক (পিডি) কর্নেল সৈয়দ রাকিবুল হাসান। ত্রুটিপূর্ণ ইভিএমগুলো মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে ইভিএম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাকিবুল হাসান বলেন, ‘যাচাই-বাছাই করে
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমন (২৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন চার সন্তানের জননী এক গৃহবধূ (৩৬)। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে। গৃহবধূ অভিযোগ— তিন বছর ধরে তার সঙ্গে সবুজের
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল ইসলাম বাদল। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলার সকল থানার জানুয়ারি মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়। সাতক্ষীরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে তার উদ্যোগে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামি, জঙ্গিদমন, নাশকতা, মাদকদ্রব্য, চোরাচালানী ও আইন- শৃঙ্খলা
পিরোজপুরের কাউখালী উপজেলা সমবায় অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা হল রুমে কাউখালী উপজেলার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। উপজেলা সমবায় কর্মকর্তা এম হাসান রকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হল যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বুধবার(৮ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের প্রতিটি তলায় যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখা যায়।শুধু তাই নয় হলের বাথরুমগুলোর অবস্থা ও শোচনীয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হলের অভ্যন্তরে ময়লা-আবর্জনা রাখার জন্য কয়েকটি ডাস্টবিন রয়েছে। যা খুবই অপর্যাপ্ত। ময়লা ফেলার নির্ধারিত
মাদারীপুরের ডাসারে নবগ্রাম ও শশিকর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি ও ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। একই দিনে শশিকর উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশ ও যুগান্তর জেলা প্রতিনিধির উদ্যোগে আলাচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। স্বজন সমাবেশের সভাপতি মো. উজ্জল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর প্যানেল মেয়র
নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগ (ক্রিকেট) এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্রীণ ভয়েস’র বিশেষ সহযোগিতায় ধামইরহাট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার
কুমিল্লার দেবীদ্বারে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক স্কুল প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঘেড়াও করে অবরুদ্ধ করে রাখা ও জনরোষ থেকে পুলিশ হেফাজতে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার সকালে উপজেলার ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়নের ‘বাঙ্গরী উচ্চবিদ্যালয়ে’ ঘটে। বুধবার সকালে বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম বিদ্যালয়ে আসার সংবাদে এলাকার ক্ষুব্ধ জনগন ও অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে নারীকেলেঙ্কারীর অভিযোগ এনে তার অপসারনের
রাজবাড়ীতে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এবং রংপুর অফিসের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কীর্তিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোস্তাফিজুর রহমান শহরের উকিল পাড়া মহল্লার আবু বক্কর সিদ্দিক এর ছেলে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে বদলগাছী উপজেলা থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন। পথে নওগাঁ-বদলগাছী
সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। ফলাফলে অংশগ্রহণকারী ৫১ জনের সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ ও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। উপজেলা সদরে একমাত্র মহিলা ডিগ্রী কলেজের এই ফলাফলে অভিভাবক মহল ও সুধীজনেরা সাধুবাদ জানিয়েছেন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জুলেখা খাতুন জানান, আমার এই ফলাফল অর্জনে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ ও আমার পিতা-মাতার ভূমিকা মুখ্য ছিল,
ঠাকুরগাঁওয়ের ১২ টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাংচুরের ঘটনায় আ'লীগের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বুধবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি একটি প্রতিনিধি দল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সিন্দুর পিন্ডি এলাকাসহ ঘটনাস্থল পরিদর্শন করে এমন মন্তব্য করেন। এসময় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, এটি কোন বিছিন্ন ঘটনা নয় এ সমস্ত ঘটনার পেছনে ক্ষমতাসীন সরকার দলীয়
গুচ্ছের অধীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন করে চালুকৃত এ ইউনিটের ৩ টি বিভাগে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে পদার্থ, রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ২০ টি করে মোট ৬০ টি আসনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।আবেদন করা যাবে আগামী ১১ তারিখ
এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সাংবাদিকপুত্র এইচ.এম. আকতারুজ্জামান রাতুল। সে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। এর আগে এইচ.এম. আকতারুজ্জামান রাতুল বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। সে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল প্রতিনিধি ও ইনিউজ৭১ এর বার্তা প্রধান এম.কে.
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র্যাব। আটককৃতরা হলো, রাজশাহীর পবা হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), রাজশাহী মহানগরীর দ্যা নিউ বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান
দুই হাত নেই, এক পা দিয়ে লিখে এবার আলিম (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব (১৯)। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কোনো বাধাই পেছনে ফেলতে পারেনি তাকে। এভাবেই সকল বাধাকে পেছনে ফেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তিনি। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে হাবিব। তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিচয়- শ্যামকুড় পশ্চিম পাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেল আরিফুল ইসলাম (২৯) । শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বড়জালিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৮ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠানে
''উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত । কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার বিআরডিবির