শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নারী কেলেঙ্কারির অভিযোগে জনরোষে প্রধান শিক্ষক; পুলিশি প্রহরায় উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ২:৫

শেয়ার করুনঃ
নারী কেলেঙ্কারির অভিযোগে জনরোষে প্রধান শিক্ষক; পুলিশি প্রহরায় উদ্ধার

কুমিল্লার দেবীদ্বারে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক স্কুল প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঘেড়াও করে অবরুদ্ধ করে রাখা ও জনরোষ থেকে পুলিশ হেফাজতে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার সকালে উপজেলার ৯নং উত্তর গুনাইঘর ইউনিয়নের ‘বাঙ্গরী উচ্চবিদ্যালয়ে’ ঘটে।

 

বুধবার সকালে বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম বিদ্যালয়ে আসার সংবাদে এলাকার ক্ষুব্ধ জনগন ও অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে নারীকেলেঙ্কারীর অভিযোগ এনে তার অপসারনের দাবীতে বিদ্যালয় ঘেড়াও করে রাখে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম তার নিরাপত্তায় পুলিশের সহযোগীতা চেয়ে থানায় ফোন দেন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে একদল পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারী) বিদ্যালয়ে সালিসের মাধ্যমে সমাধানের প্রস্তাবে পুলিশ প্রহরায় প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসা হয়।

আরও

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

প্রধান শিক্ষক জনরোষে পরার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, গত সোমবার (৬ফেব্রুয়ারি) রাত ৮ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিমকে নারীর সাথে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে একদল যুবক আটক করে। আটকের পর স্যার আমাকে ফোন দিয়ে বলেন, স্যারকে বাঁচাতে। তখন স্যার কোথায় আছে জানতে চাইলে আমাকে ছোট আলমপুর বয়লারের নিকট যেতে বলেন। আমি রিক্সা নিয়ে ওই খানে যাওয়ার পর মাস্ক পড়া দুই যুবক এসে আমার হাতের মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাকে জোরপূর্বক টেনে হেচড়ে সেলিম স্যারের কাছে নিয়ে যায়। ওই খানে আটক অবস্থায় স্যারকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখানে কেন। উত্তরে স্যার বললো, আমি আমার খালাতো বোনকে নিয়ে যাওয়ার পথে তারা আমাকে আটক করে। তখন স্যার আমাকে বলে, আমার নিকট ৫ হাজার টাকা আছে, আপনি আরো ১৫ হাজার টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নেন। তখন আমার কাছে কোন টাকা নাই বললে, ওই যুবকরা আমাকে টাকা না থাকলে আইছছ কেন ? বলে একজন মহিলার সাথে স্যারের আপত্তিকর ছবি দেখিয়ে বলে- তাকে ছাড়িয়ে নিতে ১০ লক্ষ টাকা লাগবে। এই বলে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে আমাকে অন্ধকারের মধ্য অনেক দূর এনে ছেড়ে দিয়ে যায়।

প্রধান শিক্ষক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আমার চোখে দুইবার অপারেশন হওয়ায় আমি রাতে এমনিতেই চোখে কম দেখি, ওই খান থেকে অনেক কষ্টে আমি রাস্তায় এসে বিদ্যালয় পরিচলনা পর্ষদের সদস্য কবির হোসেন ও ধর্মীয় শিক্ষক কামরুজ্জামান ভূইয়াকে ফোনে বিষয়টি জানাই। তারা এসে রাত ১টা পর্যন্ত ওই এলাকায় প্রধান শিক্ষক স্যারকে খোঁজা খোঁজি করেও কোনো সন্ধান পাননি, এক পর্যায়ে মোবাইল বন্ধ পেয়ে স্যারের বাড়িতে জানানোর জন্য তারা চলে যান। রাত ২টায় স্যার আমাকে ফোন দিয়ে বলে আমি স্যারের জিম্বাদার হলে তারা স্যারকে ছেড়ে দিবে। তখন আমি স্যারকে বলি স্যার আমার কাছে কোন টাকা নাই, আমি কিভাবে জিম্বাদার হবো। তখন স্যার বলে, শুধু আমি বললে তারা স্যারকে ছেড়ে দিবে, বাকি ব্যবস্থা স্যার করবে। কোন উপায় না দেখে স্যারের অনুরোধে আমি তাদের সাথে স্যারের জিম্বাদার হওয়ার কথা বলি। কিছুক্ষণ পর স্যারকে আবার ফোন দিলে স্যার আমাকে জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে আরো ২ লক্ষ টাকা পরিশোধের আশ্বাসে স্যার ছাড়া পায়। এখন তিনি নিরাপদেই আছেন এবং সিএনজি যোগে বাড়ির দিকে রওনা হয়েছেন বলে জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. কবির আহমেদ বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের ফোন পেয়ে স্থানীয় ইউপি মেম্বার আবু হানিফকে নিয়ে দেবীদ্বারে ঘটনাস্থলে যাই। ওই খানে আমরা সহকারী প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষক কামরুজ্জামান ভূইয়াসহ স্থানীয় কিছু লোকজনকে নিয়ে প্রধান শিক্ষককে খোঁজা খুঁজি করি এবং প্রধান শিক্ষককে না পেয়ে রাত দেড়টায় বিষয়টি জানানোর জন্য ওনার বাড়িতে যাই। কিন্তু বাড়িতে অনেক ডাকা ডাকির পরও কোন সারা শব্দ না পেয়ে ওইখান থেকে চলে আসি। পরে রাত দুইটায় সহকারী প্রধান শিক্ষক ফোন দিয়ে জানায়, প্রধান শিক্ষক ছাড়া পেয়েছে।

  

এ ব্যপারে অভিযুক্ত বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, এক লোক আমার কাছে কিছু টাকা পেত, ওই টাকার জন্য এ ঘটনা ঘটিয়েছে। কত টাকা পেত এবং পাওনাদার কে বা কারা আপনাকে মারধর করল তা জানতে চাইলে তিনি কোন সদোত্তর দেননি তবে ছোট আলমপুর বয়লারের পাশের যে মহিলাকে নিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত, তিনি কি আপনার আপন খালাতোবোন? জবাবে বলেন, তিনি আমার আপন খালাতো বোন না।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, বাঙ্গরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোক মুখে শুনলেও কেউ লিখিত অভিযোগ করেনি। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে প্রধান শিক্ষক তার নিরাপত্তা চেয়ে পুলিশ চাইলে আমি পুলিশ পাঠাই, আমার পুলিশ স্কুল থেকে তাকে নিরাপদে সরিয়ে আনেন।

সর্বশেষ সংবাদ

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

মধুমতি-রূপসা-সুগন্ধায় হবে আধুনিক ভাসমান হাসপাতাল

মধুমতি-রূপসা-সুগন্ধায় হবে আধুনিক ভাসমান হাসপাতাল

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

এ সম্পর্কিত আরও পড়ুন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসরিফুল ইসলাম তিতুমীর নবাবগঞ্জ উপজেলার কাচদহ গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়।

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

পরকীয়ার জেরে বিয়ের প্রস্তাব, নদীতে ভাসল চালকের লাশ

মৌলভীবাজারের জুড়ীতে পরকীয়ার সম্পর্কের জেরে বিয়ের প্রস্তাব নাকচ করাকে কেন্দ্র করে আবুল কালাম বুলুচাঁন (৩৯) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর আলামত মুছে ফেলতে তার লাশ কলার ভেলায় বেঁধে খালে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আছমা বেগম (৩৮) এবং তার মেয়ে লিমা আক্তারকে (১৮) গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। নিহত আবুল কালাম পূর্ব জুড়ী ইউনিয়নের

রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

রংপুর লংমার্চ সফল করতে নবাবগঞ্জে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

ছয় দফা গণদাবি আদায়ে জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিকেল ৫টার দিকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলোর সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। গ্রেপ্তার রিপন হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের

তেজগাঁও কলেজ মসজিদে অভিযান, জঙ্গি সন্দেহে আটক ২৩

তেজগাঁও কলেজ মসজিদে অভিযান, জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে একই তথ্য পাওয়া গেছে। পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০