রাজধানীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে মৌচাকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মগবাজার থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মৌচাক মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর তারা মালিবাগের দিকে এগোলে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ওই সময় জামায়াতের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে দুই পক্ষের
যুগপৎ আন্দোলনের কর্মসূচির গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। অন্যদিকে এ গণমিছিলকে ঘিরে সর্তক অবস্থানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ ঘিরে ছোট-ছোট মিছিল
ইংরেজি নববর্ষ ২০২৩ উদযাপন ঘিরে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে যানবাহন চলাচলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। এতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল
দেশের চার জেলায় ওপর দিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের ব্যবধানে সেই পাঁচ জেলা থেকে তিন জেলায় শৈত্যপ্রবাহ দূর হয়েছে। অন্যদিকে নতুন করে দুই জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে স্থবির ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে মধ্যরাত ও ভোরে ৩টি ফ্লাইট নামতে পারেনি ঢাকায়। এর মধ্যে একটি বিমান অবতরণ করেছে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে। রাত ২টা থেকে কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। এর ফলে বিপাকে পড়তে হয় বেশ কয়েকটি বিমানকে।জানা যায়, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কুয়েত ও সৌদি আরব থেকে
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে ১৩'শ৪০ ভোট পেয়ে মোহাম্মদ জিনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুল ইসলাম পেয়েছেন ৮'শ ৯৪,মহাব্বত আলী ২৬৫ ও রাকিবুল ইসলাম ২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ (গাঁড়াবাড়ীয়া) কেন্দ্রে থেকে প্রিজাইডিং অফিসার আ স ম মাহফুজুর রহমান কল্লােল নির্বাচনের ফলাফল
দীর্ঘদিন পর কমতির দিকে চালের দাম। তবে শুধু মোটা চালের দামই কমেছে। স্বর্ণা ও পাইজাম জাতের চালের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। তবে এখনো অপরিবর্তিত সরু চালের দাম। এছাড়া বাজারে শীতের সবজির দামও বেশ কম। ডজনে ৫ টাকা কমেছে ডিমের দামও।শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা, হাজিপাড়া, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। রামপুরা বাজারের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।মায়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার (৩০ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে স্রষ্টার কাছে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো. অনিক (১৭) ও শাওন মিয়া (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অনিক ও শাওন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক
বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে চলে গেছেন না ফেরার দেশে। ৮২ বছর বয়সে তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো। দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন পেলে। কাতার বিশ্বকাপ চলাকালে তাঁর
আজ শুক্রবার। জুমার দিন। ২৩ ডিসেম্বর ২০২২ ইংরেজি, ০৮ পৌষ ১৪২৯ বাংলা, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি। আজ জমাদিউল আউয়াল মাসের শেষ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয়- সাবাহাদের মুখে নবিজিকে (সা.) ভালোবাসার দৃষ্টান্ত। এ বিষয়টিও কোরআন সুন্নাহর বর্ণনায় বিশেষ স্থান দখল করে আছে। আলহামদুলিল্লাহ! সব প্রশংসা আল্লাহর জন্য যিনি একক, তার কোনো অংশীদার নেই। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। নবিজি সাল্লাল্লাহু আলাইহি
দেশের প্রথম মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ যাত্রীরা মেট্রোরেলে চড়ার সুযোগ পান। দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত তারা।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। ট্রেনে ওঠার সুযোগের জন্য এদিন ভোর
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম
অবশেষে ইটভাটা থেকে পালিয়ে নিখোঁজ হওয়া আগুন মিস্ত্রি খলিল সিকদারকে জীবিত উদ্ধার করে, হিজলা থানায় সোপর্দ করেছেন ইটভাটার মালিকপক্ষ। বরিশালের হিজলা উপজেলার ইআরবি ইটভাটায় আগুন মিস্ত্রি হিসেবে নিযুক্ত ছিলো উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর বাজারের আঃ আজিজ সিকদারের ছেলে খলিল সিকদার। চলতি বছরের ২০ ডিসেম্বর সকাল থেকে তাকে আর ইটভাটায় না পেয়ে সহকারী আনোয়ার খলিলের বাড়িতে যায়। বাড়িতেও তাকে খুজে পাওয়া যায়নি। অনেক
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত: ৬ জেলে আহত হয়েছে। বুধবার রাতে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর অন্য নৌযান শ্রমিকরা আহত জেলে আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫),জাহিদুল ইসলাম (২২),জহিরুল ইসলাম (১৭), মিরাজ (২০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেরণ করে। এদের
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।২৯ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. জামিলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও
ব্যয় বাড়ানোর জন্যই উন্নয়ন কাজে দেরি করা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন মন্ত্রী। তার আগে সকাল সকাল ১০টায় সিলেটে পৌঁছান তিনি।মোমেন বলেন, ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন কাজ বিলম্ব করার ট্রেডিশন রয়েছে। এটা চায়না বা জাপানিরা করে না। তারা মেয়াদের আগে
নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ দিন পুলিশ তিন মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি
ঢাকার মতো একটি জনবহুল নগরীতে মেট্রোরেল স্থাপনকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মেট্রোরেল শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি বাড়াবে। বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোরেল যাত্রা শুরুর পর ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন এ কথা বলা হয়েছে।‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেল প্রথম মেট্রোরেল’ শীর্ষক এ প্রতিবেদনে ঢাকায় মেট্রোরেলের প্রয়োজনীয়তাসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর
অন্যান্য দেশের তুলনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা কলকাতার মেট্রো না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। এ ছাড়া টেকনোলজির দিক থেকে
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম (৩৮)। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যায় তার মেয়ে জয়নব আক্তার
ভারতের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি একটি সিরাপ সেবন করার পর অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।তারা জানায়, প্রচণ্ড শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার সময় ডক-১ ম্যাক্স সিরাপ গ্রহণ করা ২১ শিশুর মধ্যে ১৮ জন মারা গেছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসায় এটি বাজারজাত করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয়
রাজধানীতে এক নারী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার অভিযোগ, এক যুবক তাকে লাঞ্ছিত করার পর পেটে লাথি মেরে পালিয়েছেন।বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ৬০ ফিট সড়কের কলাপাতা রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। ওই নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকদিন পরে এক বান্ধবীর সাথে দেখা হয়। আমরা দুজনই বিসিএস ক্যাডার। মিরপুরের ৬০ ফিট সড়কের একটি রেস্টুরেন্টে
বুধবার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনগণের জন্য চলাচল উন্মুক্ত হয়েছে স্বপ্নের মেট্রোরেলের। সকাল ৮টায় উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। মেট্রোর এ প্রকল্প জনগণ যে পছন্দ করছেন, তার প্রমাণ পাওয়া গেল প্রথম দিনই। কারণ, ইতোমধ্যে এ ট্রেনের টিকিট বিক্রির একটি মেশিন বিকল হয়ে গেছে। উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোস্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে যাত্রীদের লাইন ছাড়িয়ে গেছে