খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নোংরা পরিবেশে খাবার পরিবেশন,মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে ২ বেকারি ও ১ রেস্তোরাঁ সহ ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি ২০২৩ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। এসময়
ভারতীয় ক্রিকেটে বর্তমান সময়ের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না তারা। এবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দলে রাখা হয়নি ভারতের দুই ব্যাটিং স্তম্ভকে। ফলে ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রোহিত-কোহলি! আগামী ২৭ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার হয়েছে।রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। উদ্ধার
নেপালে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে কাস্কি জেলার পোখরায় বিধ্বস্ত হয় বিমানটি। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা নাম।রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯৮। সেই হিসেবে ঢাকাকে শীর্ষে রাখা হয়েছে।এ ছাড়া একিউআই স্কোর ১৭৯ নিয়ে দ্বিতীয় অবস্থানে কিরগিজস্তানের বিশকেক। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ জানুয়ারি) সকালে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।এক প্রশ্নের জবাবে শায়রুল কবির বলেন, কতদিন হাসপাতালে থাকবেন সেটা তো আমরা বলতে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩২)। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল শনিবার রাতে অটো রিকশায় করে ভূরুঙ্গামারী বাজার থেকে বাড়ি ফিরছিল। সোনাহাট বাজারে এসে পরিচিত অপর একব্যক্তিকে ডাকার জন্য সে অটো রিকশার
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের। নিহত ওই চার বাংলাদেশি মধ্যে দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর অপর একজন ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মৃত্যু বরণ করেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মৃত্যু
দেশবাসী ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় ২৫ মিনিট ধরে টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ হাত
ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলা ১২ জন নিহত হয়েছে।দেশটির পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এই হামলার ঘটনা ঘটে।এছাড়া কিয়েভ, খারকিভ ও ওডেসা শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরগুলোর বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে তারা দেশটিকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মানুষের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান। এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই
উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। আগামী ১৬ জানুয়ারি বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মডেল মসজিদ উদ্বোধন করবেন।শনিবার (১৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধা থাকবে। এগুলো হলো- মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজু
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩০৬ জন।রোববার (১৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭১ জন এবং মারা গেছেন ৫০৩ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করেই গত শুক্রবার থেকে লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ হয়ে উঠেছে ইজতেমা ময়দান। ফজরের পর বয়নের মাধ্যমে শুরু হয়েছে প্রথম পর্বের তৃতীয় দিন। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা
অনেক এলাকায় লাশের খাট বহন করার সময় চল্লিশ কদম গণনা করার প্রথা প্রচলিত আছে। মৃত ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়ার সময় খাট কাঁধে নিয়ে চল্লিশ কদম গণনা করা, কাঁধ পরিবর্তন করা কি আবশ্যক। এ সম্পর্কে ইসলামের বিধানই বা কী? হজরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি মৃতের খাটের চারপাশ বহন করে, এর দ্বারা
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের বড়হট্টি এলাকায় ফসলি জমিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবে মেতেছে হাজারো মানুষ। প্রতিযোগিতায় কিশোরদের পাশাপাশি ঘোড়সওয়ার কিশোরী তাসমিনা আক্তার ও তার ৮বছরের ছোট বোন হালিমা আক্তার নজর কাড়েন উপস্থিত দর্শকদের। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় সমাজসেবক জিয়াউর রহমান জনি। এতে নওগাঁর বিভিন্ন উপজেলা, বগুড়া, জয়পুরহাট সহ কয়েকটি জেলার ৫০টি ঘোড়া অংশগ্রহণ নেয়। আয়োজকরা দুপুর
অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় বাড়ল মূল্যবান এই ধাতুটির দাম।শনিবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১
বাংলাদেশের প্রতিটি উপজেলায় আনসার-ভিডিপি ক্লাব/সমিতিগুলো সক্রিয় রাখা, সদস্যগণের শারীরিক যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ, বরিশাল এর আয়োজনেে আন্তঃ ক্লাব ভলিবল প্রতিযোগিতা-২০২৩ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বরিশাল এর মাঠে আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিয়োগিতায় অংশগ্রহণের জন্য উপজেলা পর্যায়ের খেলা শেষে বরিশাল রেঞ্জাধীন ০৫টি জেলার ০৫টি আনসার-ভিডিপি ক্লাব অংশগ্রহণ করেন। বরগুনা ও পিরোজপুর
ওলি রবিনসন, ম্যাট হেনরি, প্যাট কামিন্স প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। স্কিল, অভিজ্ঞতা কিংবা ধারাবাহিকতার বিচারে এই পেসারদের ধারে কাছেও নেই এবাদত হোসেন। তবে একটি জায়গায় ঠিকই তাদের টপকে গিয়েছেন তিনি। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে এবাদতের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে উইজডেন। গত বছর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই ইতিহাসের অন্যতম রূপকার এবাদত।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন। শনিবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম তিন প্রার্থীর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক
লাখো মুসল্লির জমায়েতে মুখর রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনে চলছে তালিম-তরবিয়াত। মুসল্লিরা শিখছেন ঈমান-আমল মজবুত করার নানা উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে চলার তাগিদ দিচ্ছেন বক্তারা। রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য আজ রাত ১২টার পর রাজধানীর আব্দুল্লাহপুর-ভোগড়া বাইপাস, আশুলিয়া ও কামারপাড়া পর্যন্ত সড়কে যান
চলতি বছরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইগুলোকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ২৩, ২৪ ও ২৫ সাল এই তিন বছর মিলে নতুন শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন হবে। নতুন শিক্ষাক্রমে এ বছর যে বইগুলো দেওয়া হয়েছে, সেগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে দেওয়া হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ এবং ‘একুশ শতকে
গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চীনে করোনায় মারা গেছে অন্তত ৬০ হাজার মানুষ। বিতর্কিত কোভিড নীতি বাতিলের পর শনিবার (১৪ জানুয়ারি) চীনের সরকারি স্বাস্থ্য সংস্থা করোনায় প্রাণহানির এ তথ্য প্রকাশ করেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত এক মাসের কিছু বেশি সময়ে কোভিড সংক্রমণের কারণে সৃষ্ট শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য
ব্রিটিশ রাজপরিবারকে ক্ষমা চাইতে হবে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের কাছে, এমনটাই দাবি করেছেন হ্যারি। সম্প্রতি প্রকাশিত তার স্মৃতিকথামূলক বই ‘স্পেয়ার’ অনুসারে এমন তথ্য উঠে এসেছে। নিজের প্রকাশিত বইটিতে প্রিন্স হ্যারি রাজপরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন। পরিবারের একজন সদস্য হিসেবে তিনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন তার বিশদ বিবরণ উঠে এসেছে বইটিতে। বইটি প্রকাশ হওয়ামাত্র দারুণ সাড়া ফেলেছে পাঠকদের মাঝে। ‘স্পেয়ার’ প্রকাশের আগে