মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

কুমিল্লা উত্তর জেলায় সকল দলের সাংগঠনিক নেতৃত্বে এগিয়ে দেবীদ্বার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ৪:২১

শেয়ার করুনঃ
কুমিল্লা উত্তর জেলায় সকল দলের সাংগঠনিক নেতৃত্বে এগিয়ে দেবীদ্বার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলার ৫টি আসনের সবকটিতেই বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে মেয়াদোত্তীর্ন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এদিকে কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাপ ও কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য দলের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি এ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে একাধিক দলে থাকা দেবীদ্বারের শীর্ষ নেতারা। কুমিল্লা উত্তর জেলার প্রায়ই সব রাজনৈতিক দলের সাংগঠনিক নেতৃত্বে সবাই এখন দেবীদ্বারের মানুষ। এ কারণে স্থানীয়রা মনে করছেন, দেবীদ্বারকে ঘিরে উত্তর কুমিল্লায় সব রাজনৈতিক দলের নেতৃত্বের বলয় তৈরি হয়েছে।

আরও

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার দেবীদ্বার উপজেলার পদ্মকুট গ্রামের সন্তান। তারই চাচাত ভাই আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমাযুন কবির উপজেলার পদ্মকুট গ্রামের সন্তান। উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের  বাড়িও উপজেলার বরকামতা গ্রামে।

অপরদিকে বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্যসচিব এএফএম তারেক মুন্সী দেবীদ্বারের বনকুট গ্রামের মুন্সী বাড়ির সন্তান। তিনি এ আসনের আওয়ামীলীগের স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা। কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, তিনিও দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের সন্তান। কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক দেব জয় একই উপজেলার বল্লভপুর গ্রামের সন্তান। ন্যাপ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. সফিকুল ইসলাম সিকদার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের সন্তান। জামায়াতের কুমিল্লা উত্তর শাখার সাধারণ সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ উপজেলা সদরের চেয়ারম্যান বাড়ির সন্তান। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেম উদ্দিন মোল্লা দেবীদ্বার পৌরসভার স্থানীয় বাসিন্দা।

দেবীদ্বার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

শুধু তাই নয়, কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা দেবীদ্বার উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা। তিনি একাধারে দুইবার কুমিল্লা জেলা পরিষদের মহিলা সদস্যের প্রতিনিধিত্ব করে আসছেন। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম দেবীদ্বার উপজেলার পৈরানকুল গ্রামের পুত্রবধু ও শালঘর গ্রামের সন্তান। কুমিল্লা উত্তর জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম তিনিও দেবীদ্বার পৌরসভার বাসিন্দা।  কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ভিপি রেজাউল করিম শাহিন তার বাড়িও দেবীদ্বার উপজেলা সদরে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের সন্তান। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগেরর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল উপজেলার বরকামতা গ্রামের সন্তান। অপরদিকে একই সাংগঠনিক জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তানীম উপজেলার ভিড়াল্লা গ্রামের সন্তান। কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সদস্য সচিব হিসেবে রয়েছে অনির্বান দেব সেও উপজেলার গুনাইঘ গ্রামের সন্তান। ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক আব্দুল আলীম উপজেলার রাজামেহার গ্রামের। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাইফুল ইসলাম এর বাড়ি উপজেলার বনকুট গ্রামে। এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি কিংবা সাধারন সম্পাদকও হতে যাচ্ছেন দেবীদ্বার থেকে। তবে কুমিল্লা উত্তরের প্রায়ই সব দলের সাংগঠনিক নেতৃত্বে এ উপজেলা থেকে পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। কেউ কেউ দেবীদ্বারের মানুষ হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমাযুন কবির বলেন, ‘দেবীদ্বারের মানুষ হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত। পুরো সাংগঠনিক জেলার নেতৃত্বে যারা আছেন তারা সকলেই দেবীদ্বারের। আমরা তাদের মাধ্যমে দেশের এগিয়ে যাবার সাফল্য দেখতে চাই।

কুমিল্লার প্রবীণ সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব এবিএম আতিকুর রহমান বাশার বলেন, ‘আমরা দেবীদ্বার উপজেলার মানুষ বড়ই ভাগ্যবান। আমাদের সাংগঠনিক জেলার সরকারী দল ও সব বিরুধী দলের বেশিরভাগ নেতৃত্বদানকারী সবাই দেবীদ্বারের। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদও কুমিল্লার দেবীদ্বারের সন্তান ছিলেন। এটা সবার জন্য যেমন চমক। তেমনি দেবীদ্বারের মানুষেরও গৌরবের বিষয়।’

সাংগঠনিক জেলা কুমিল্লা উত্তরের নেতৃত্ব এখন দেবীদ্বারের হাতে এমন দাবি দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের। তিনি বলেন, ‘দেবীদ্বার অনেকদিন থেকে নানা কারণে সার্বিক উন্নয়নে বঞ্চিত ছিল। বিগত ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী তার একান্ত ইচ্ছায় অনেক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলায় সরকার ও বিরোধীদলের নেতৃত্ব থাকায় উন্নয়ন আরও তরান্বিত হবে।’

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের আর আন্দোলনের সুযোগ নেই, বললেন প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকদের আর আন্দোলনের সুযোগ নেই, বললেন প্রতিমন্ত্রী টুকু

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

মুক্তির আগেই ৯০ কোটি রুপিতে বিক্রি শ্রদ্ধার ‘ইথা’র স্বত্ব

শূন্য পাস করা ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

শূন্য পাস করা ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন ভোগ করতে হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ