রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া এলাকার শ্রী হরিদাস চন্দ্র হালদারের ছেলে শ্রী সুকুমার হালদার ও একই এলাকার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মো. মামুন বিশ্বাস ওরফে কসাই সাক্কু (৩২)। ডিবি
জয়পুরহাটের আক্কেলপুরে কনে পক্ষকে ফোনে মিথ্যাচার করেছে এমন সন্দেহে বরপক্ষ ও বরপক্ষের প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ২জন গুরুত্বর আহত হওয়ার পাশাপাশি মোট ৭ জন নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা গ্রামে ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিরা হলেন, কৃষ্ণকোলা গ্রামের পিতা: মকবর আলী জালাল শেখ (৬৫), পুত্র: ইমরান হোসেন (২৩) ও অপর পক্ষের
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা এলাকায় পিকআপ চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- করুনা খাতুন ও তার ৬ বছরের শিশুপুত্র তারিকুল ইসলাম। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কের পাশে করুনা খাতুন তার ছেলে তারিকুল
লালমনিরহাটের হাতীবান্ধায় মিথ্যা মামলার ভয় দেখিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে হাতীবান্ধা থানার এসআই বাবুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এমন অভিযোগ এনে প্রতিবাদে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড় এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী চারজন হলেন- উপজেলার ধুবনী গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে আমিনুর রহমান, মৃত আজিজার রহমানের ছেলে আতোয়ার রহমান ও আব্দুল করিমের ছেলে ইয়াকুব আলী এবং একই ইউনিয়নের
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে
“নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবেন, তখন পুলিশ তাদের অধীনে থাকবেন। তারা শুধু পুলিশ নয়, নিরাপত্তা বাহিনী যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন সেগুলো সবই নির্বাচন কমিশন নিয়ন্ত্রন করবেন। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যেভাবে চায় তারা সেভাবেই জনগনকে সার্ভিস দিবে”। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এমপি। জঙ্গি
সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন। কমিটির অনুমোদন পত্রে লেখা হয়েছে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটির অনুমোদন করা হলো। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল,
সঙ্গম মানেই গোপনীয়তায় মোড়া ব্যক্তিগত পরিসর। সাধারণত, চার দেওয়ালের মাঝে যৌনক্রিয়ায় লিপ্ত হন নারী, পুরুষ। একে অপরের সঙ্গে মিলিত হয়ে শারীরিক চাহিদা পরিতৃপ্ত করেন। দৈনন্দিন এই রুটিনে বদল আনতে চেয়েছিলেন আফ্রিকার এক প্রেমিক যুগল। তাঁরা ঘরের বাইরে প্রকৃতির কোলে সঙ্গম করতে চেয়েছিলেন। আর সেই ইচ্ছাই ডেকে এনেছিল মৃত্যু। আফ্রিকার দক্ষিণে জ়িম্বাবোয়ের করিবা শহরের বাসিন্দা ছিলেন শারাই মওয়েরা। ২০১৩ সালে জঙ্গলের মাঝে মৃত্যু
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশে নিরাপত্তা কার্যক্রমে অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিকে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে। ইতিপূর্বে এমনটাই হয়েছে। তবে এখন নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বাড়ার সুযোগ নেই। তিনি বলেন, আগে সিটিটিসি ছিল না। কারণ তখন জঙ্গিবাদ নিয়ে স্পেশালি
টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীদের কাছে কমদামে বিক্রির জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার দুটি প্রস্তাবসহ ৭ ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৯৯ লাখ টাকা। বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব
ইতিহাসে সর্বোচ্চ দরপতন দেখল ইরানি মুদ্রা রিয়াল। খোলা বাজারে প্রতি মার্কিন ডলার ৫ লাখ রিয়ালের ঘর অতিক্রম করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে আরোপ করা নিষেধাজ্ঞার মতো এবারও ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত বছরের সেপ্টেম্বরের ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনপীড়নে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিশানা করেই দেওয়া হবে
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কাছে তদবির করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। সামরিক শাসকদের গড়া দলগুলোকে বয়কট করার এবং তাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবারে দোলনায় করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, সে স্বপ্নে তারা বিভোর। হয়তো এক সময় সেটা করতে পেরেছে দালালি করে। এখন আর
হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ দিন সময় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন—এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন। গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। সংবাদ
সেবাখাতের আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এখাতে উদ্যোক্তারা ও রপ্তানিকারকরা ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পরবেন। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ
খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আইন
মিরপুরের বায়তুল মনির জামে মসজিদ এবং হাজি মনির উদ্দীন হাফিযীয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিফযুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগি অংশ্রগ্রহন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ এবং পুরস্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরন করেন মিরপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম হানিফ, মোহাম্মদ মুরাদ হোসেন, কাউন্সিলর ১২ নং ওয়ার্ড,
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) দৈনিক যুগান্তর পত্রিকা দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে স্বজন সমাবেশ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হাকিমপুর প্রেসক্লাবের সভাকক্ষে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক বাদুরতলা বাজার শাখা ভবন স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীরা। বুধবার সকালে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় ব্যাংকের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গ্রাহক ওমর আলী মল্লিক, সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যবসায়ী মজিবর মোল্লা,
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ১৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন পৌরসভার হেছকার খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হেছকার খালের পাশে প্যারাবনের অভ্যন্তরে ২ জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ওই ব্যক্তিদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার
দিনভর নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
মাদারীপুরের ডাসার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ডাসার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকতা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডাসার থানার ওসি(তদন্ত) মোঃ মনজুরুল ইসলাম,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) দিপক বিশ্বাস, উপজেলা আনসারও ভিডিপির(ভারপ্রাপ্ত)কর্মকর্তা সৈয়দ আসানুর রহমান,গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুস্থ ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এসব বিতরণ করেন। উপজেলার ৫১ জন শারীরিক প্রতিবন্ধীকে একটি করে হুইলচেয়ার এবং ৪৫ জন শারীরিক প্রতিবন্ধীকে কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে কুড়িগ্রাম
পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব এমপি। এমপি মহিব সকাল ৯টায় শান্তির পায়রা ও রঙীন বেলুন আকাশে উড়িয়ে বিদ্যালয়ের এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় প্রধান
ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অপবাদে ১১ বছরের এক শিশু ও তার বাবাকে শিকল দিয়ে গাছে বেঁধে টানা ১১ ঘন্টা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত লতিফ খান (৫৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে সন্ধ্যায় ভুক্তভোগীর শিশুর বাবা বাবুল হাওলাদার বাদি হয়ে নলছিটি থানায় মামলা করেন।