সরকারের ব্যর্থতায় ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ মার্চ) দুপুরে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গতকাল সীতাকুণ্ডে এবং আজকে ঢাকায় বিস্ফোরণ হয়েছে। আমাদের প্রশ্ন হলো, এই বিস্ফোরণগুলো কেন ঘটছে? সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যাদের এসব বিষয়ে মনিটরিং করার কথা, তারা তাদের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। রোববার (৫ মার্চ) পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রথিত। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। নিহতের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেককে নিখোঁজ দাবি করছে পরিবারের সদস্যরা।’ এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনুদান নয়, স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত কাঠামোগত রূপান্তরের জন্য তাদের প্রাপ্য চায়। তিনি বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে স্বল্পোন্নত দেশগুলোও দর কষাকষিতে তাদের পক্ষ রাখবে। আমাদের দেশগুলো দান চায় না; আমরা যা চাই তা হল আন্তর্জাতিক প্রতিশ্রুতির অধীনে আমাদের পাওনা।’ প্রধানমন্ত্রী রোববার (৫ মার্চ ) কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি
রাজধানীর সায়েন্সল্যাবে ঘটা বিস্ফোরণের ঘটনাটি মগবাজারের গ্যাস বিস্ফোরণের মতো বলে মনে করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। রোববার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সিটিটিসির বোমা ডিসপোজাল দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রহমত উল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাটি ২০২১ সালের ২৭
ঐতিহাসিক ৭মার্চ তিন ভাগে বিভক্ত হয়ে পালন করার ঘোষণা দিয়েছে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ। প্রতিটি পক্ষের আয়োজন আলাদাভাবে পালন করার ঘোষনার মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের বিভাজন আবারো প্রকাশ্যে এসেছে। ৭ মার্চের বিশেষ এই আয়োজন একসঙ্গে পালন করতে না পারায় বিব্রত দলের অনেক দায়িত্বশীলরাও। মঙ্গলবার (৭মার্চ) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোশন আলী মাস্টার, স্থানীয় সাংসদ সদস্য রাজী
পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। লামিয়া স্থানীয় সোবাহান সিকদার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী। শনিবার রাতে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত স্কুল ছাত্রী লামিয়ার বাবা মো. সোহাগ হাওলাদার গত আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় ইটভাটায় কাজ
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, এরই মধ্যে বেশ কয়েকটি মিলকে আধুনিকায়ন করা হচ্ছে। যদিও স্থাপিত হয়েছে অনেক আগে। তারপরও আধুনিকরণ করার চেষ্টা রয়েছে। এরই মধ্যে পরিবেশবান্ধব মিল কিভাবে করা যায় সেটাও করা হয়েছে। তাই সারাদেশে যেসব মিল বাকি রয়েছে সেগুলোকেও আধুনিক আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে। তিনি রোববার (০৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই চলছে ফসলি জমির মাটি কাটার উৎসব। এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটা ও ফসলি জমিতে বিভিন্ন স্থাপনার কাজে।এই নিয়ে একাধিকবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বন্ধের আলোচনা হলেও।উপজেলা প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। সরাইল উপজেলার কালিকচ্ছ আকাশী বিলে ফসলি জমির মাটি কাটে। কয়েকটি চক্র বিভিন্ন
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে (৫ মার্চ) উপজেলা সভাকক্ষে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলি হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। দন্ডিতরা হলো-ওই গ্রামের এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, আলী মন্ডলের ছেলে খাকচার আলী মন্ডল ও খাকচার মন্ডলের ছেলে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের হরিরহাট এলাকায় আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নসিম উদ্দিন তার গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ছেলেকে খুঁজতে বাড়ির বাইরে যান। এসময় বাড়িতে কেউ ছিলনা। তিনি ফিরে এসে দেখতে পান আগুনে
সিরাজগঞ্জের রায়গঞ্জে আঞ্চলিক সড়কগুলোতে ইটভাটার যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে রাস্তায় চলাচলরত শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। মুখে মাক্স,রুমাল ব্যবহার করেও সস্তি পাচ্ছে না রায়গঞ্জ উপজেলার সাধারণ মানুষ। সিমলা জিরো পয়েন্ট থেকে শুরু করে ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি বাজার পর্যন্ত এবং ধামাইনগর বাজার থেকে নিমগাছী বাজার পর্যন্ত সড়কটি যেনো ধুলোর রাজ্য। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী,
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি বাজারে প্রতিদিন সকাল ৭ থেকে সকাল ৯ টা পর্যন্ত বসে শ্রমিকের হাট। সেখান থেকে দরদাম করে কাজের জন্য নিয়ে যাওয়া হয় তাদের। বর্তমান সময়ে বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম কয়েকগুণ বৃদ্ধির কারণে প্রতিদিন মজুরি ৫০০ টাকা নিচ্ছেন এসব শ্রমিকরা। তবে মজুরির দামটা অনেকটাই বেশি, বলছেন গৃহস্থরা। রোববার (৫ মার্চ) সকালে হিলি বাজারের চাউলহাটি রোডে দেখা যায়, ২০ থেকে
কক্সবাজারের উখিয়ার বালুখালী (১১ নম্বর) রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একর পর এক রোহিঙ্গা বাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রোববার (৫ মার্চ) বিকাল সোয়াটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। উখিয়া থানার
সায়েন্স ল্যাব মোড়ে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটি আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। ধানমণ্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে নুর নবী (২৩), আকবর
প্রতি বছরের মতো এবারও সফলভাবে সম্পন্ন হলো ই ক্লাবের সদস্যদের নিয়ে বার্ষিক আয়োজন ‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’। গত শুক্রবার (৩ মার্চ) গাজীপুরে অবস্থিত ঢাকা রিসোর্টে ই-ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ই ক্লাব ফ্যামিলি ডে আউট’ প্রোগ্রামটি। এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মারুফ লিয়াকত। পরে সদস্যদের নিয়ে পুরো আয়োজনের প্রেক্ষাপট ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যাক্ত
ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে চলছে ১৫ দিন ব্যাপী রুপসীবাংলা মেলা। মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে শেবাচিমে প্রেরণ করা হয়েছে। শনিবার (৪মার্চ) রাত তখন পৌনে ১০টায় শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন, মাইনুল ইসলাম জানান, 'রাত তখন পৌনে ১০টা।
দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর শ্রম ভবন ঘেরাও করেছে দক্ষিণখানের দু'টি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা ভবনের সামনে অবস্থান নেন। সকালে দক্ষিণখানের ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিঃ কারখানার ১২০০ শ্রমিক বাসে করে শ্রম ভবনের উদ্দেশে রওনা দেন। শ্রমিকদের একটি র্যালী শ্রম ভবনের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। শ্রমিকরা জানান, চার বছর ধরে প্রতি মাসের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠককালে স্থানীয় সময় শনিবার এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত
দীর্ঘ ২৬ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মো. শওকত হাসান ও সাধারণ সম্পাদক পদে মো. নুরুজ্জামান মিয়া সোহেলের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সকালে প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ
খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। রোববার (৫ মার্চ) সকাল ১১টায় নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে। খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে
আল আমিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর কনে আসমা খাতুন কুষ্টিয়া জেলার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। বিয়ের পর নববধু আসমা এসেছেন বরের বাড়ি শৈলকুপার চর-বাখরবা গ্রামে। বিয়ের পরদিন শনিবার বর-বউ আনা-নেয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। নব দম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। অনেকে উপহার দিচ্ছেন তাদের। আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষি
রাজবাড়ী জেলার কৃষকরা লাভজনক, খরচ কম ও ফলন বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন। বর্তমান সময়ে ভুট্টা রাজবাড়ীতে কৃষি অর্থনীতিতে নতুন এক সম্ভাবনা সৃষ্টি করছে। বিগত কয়েক বছরে ভুট্টা চাষে বদলে দিয়েছে মানুষের জীবনজীবিকা। উৎপাদিত ভুট্টার দানা মানুষের খাদ্য এবং ভুট্টা গাছ ও গাছের অংশ উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও যার যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে।