গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় কোনো সংঘাত ও সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা চারটায়। এখন গণনা চলছে। সর্বশেষ ৪৮০ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৫০ কেন্দ্রের ফলাফল জানা গেছে। ৫০ কেন্দ্রে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা) টেবিলঘড়ি প্রতীকে ২০,৯২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২ টায় ওই বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। মধ্যেরাতে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়রা ঘুম থেকে উঠে এসে যথাসময়ে আগুন নেভাতে ব্যর্থহন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জাল ভর্তি বস্তা থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান
মাদারীপুরের ডাসার উপজেলায় আগমনে সদ্য যোগদানকৃত মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। জানা যায়, ডাসার ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের গভর্নিং বডির মিটিংএ অংশগ্রহণ করেন। জেলায় যোগদানের পর এই প্রথম তার ডাসার উপজেলায় আগমন। তার এই আগমনে ডাসার উপজেলার পক্ষ থেকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন ফুল দিয়ে
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলাকালীন নৌকা প্রতিকের সমর্থকদের সাথে স্বতন্ত্র তিন প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে শ্রীপুর বালী মহিষাটী কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছিল। বেলা ১টার দিকে বেশ কিছু নেতাকর্মী
কুমিল্লার দেবীদ্বারে সেচ পাম্পে বৈদ্যুতিক মটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শাহজাহান মিয়া(৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী কৃষক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের সুবিল গ্রামে। কৃষি জমির পানি ছারতে সেচ পাম্পের বৈদ্যুতিক মটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রতিবন্ধী কৃষক শাহজাহান মিয়া সুবিল গ্রামের মৃত: আয়েত আলীর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার ব্রিজ ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাঙা এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। যেকোনো সময় ভাঙা ব্রিজটিতে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর আগে বন্যায় সোনাহাট ছড়ার (বিল) উপর নির্মিত চৌধুরী বাজার ব্রিজের উত্তর প্রান্তের পিলার ভেঙে দেবে
কুয়াকাটায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন” প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথনের আয়োজনকে ঘীরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপনার কমতি নেই। সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথমবারের মত ম্যারাথন প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ মুখিয়ে রয়েছেন। আগামীকাল শুক্রবার (২৬ মে) বিকেল ৪টায় ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সংযোগ স্থাপনকারী সিক্সলেন সড়কে। উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ হােসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার দুই বন্ধু পারভেজ হােসেন (১৪) ও হাসান আলী (১৪)। নিহত সাজ্জাদ জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এবং তার দুই বন্ধু পারভেজ ও হাসান একই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মটমুড়া-মহাম্মদপুর
চিত্রাংকন প্রতিযোগিতা,নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয় কবি নজরুল ইসলামে ১২৪ তম জন্মজয়ন্তী উৎযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকন প্রতিযোগিতা, নজরুল সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে সহকারি কমিশনার (ভূমি) মোছা: মোকলেদা খাতুন মীম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক তৌহিদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
"আমি নির্বাচিত হলে বরিশালকে আইটি সিটি হিসেবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে"। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বরিশাল নগরের অমৃত লাল দে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনয়ার ইকবাল হোসেন তাপস এ কথা বলেন। এর আগে মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বরিশাল নগরের জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার এলাকায় গণসংযোগ ও
জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিবণন করার অপরাধে ৪ বেকারী প্রতিষ্ঠানের মালিকের ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১ টায় পাঁচবিবি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে “স্মৃতি বেকারী’র মালিক মোঃ মোজাফফরের ৫ হাজার টাকা, ‘আনছারী বেকারী’র মালিক মোঃ খলিল আনছারীর ৮ হাজার টাকা,“রাখি বেকারী’র মালিক শ্রী জীবন কৃঞ্চ সরকারের ৫ হাজার টাকা ও ’হিমালয়
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, রাখেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারের চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম জামান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মডেল সরকারি প্রাথমিক
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরের কেএনএসএইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিমের স্কুলে বসে প্রকাশ্যে ধূমপান করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায়, কেএনএসএইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই সকলের সামনে ধূমপান করেন৷ যা নিয়ে বিব্রত শিক্ষক-শিক্ষার্থীরাও। আর এভাবে প্রকাশ্যে ধূমপান করাকে কেন্দ্র
নতুন ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধাদানকারীকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। তবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) এ বিষয়টি ভাবনায় নেই। বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল বুধবার (২৪ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে জানান, বাংলাদেশের জন্য তারা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এতে অবাধ ও সুষ্ঠু
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এই কাজে অগ্রভাগে ছিল রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর দখলে নিতে টানা কয়েক মাসব্যাপী যুদ্ধ হয়েছে এবং এতে ওয়াগনারের প্রায় ২০ হাজার যোদ্ধা মারা গেছেন। ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন নিজেই এই তথ্য জানিয়েছেন বলে বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক
সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার যে হুঁশিয়ারি দিয়েছে সেই বিষয়ে সরকার ভীত ও চিন্তিত না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এটি সবার জন্য সতর্কবার্তা।’ বৃহস্পতিবার (২৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক এ কথা বলেন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষিত এই ভিসা নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের ঝাঝড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ডেগেরচালা আলিম মাদরাসা কেন্দ্র ঘুরে
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশি ব্যক্তিকে ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেন। বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসা নীতি ঘোষণা করে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি ইমিগ্রেশন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল নকল করায় গ্রেপ্তার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে। সে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। অভিযোগ উঠছে বিভাগ পরিবর্তন করার জন্য এক আবেদন পত্রে এ জালিয়াতির আশ্রয় নেন সবুজ আহমেদ। মুসলিম হওয়া সত্ত্বেও নিজেকে হিন্দু দাবী করে কলা অনুষদের ডীন অফিসে এই আবেদন পত্র জমা দেন সে। বুধবার
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ঝিনাইয়া গ্রামে জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণ করে দিলেন ডা. রুবেল মাহমুদ। চলতি মাসে কাজ শুরু করে প্রায় ১৫দিন শ্রমিকরা কাজ করে আজ রবিবার বিকেলে ঝিনাইয়া গ্রামের মেইন সড়ক থেকে বাছির সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। ডা. রুবেল মাহমুদ জনস্বার্থে নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে ওই রাস্তা নির্মাণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রেখে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বুধবার (২৪ মে) কাতারের দোহারে র্যাফলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিসহ নানা বিষয়ে প্রশ্নর জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিউইএফ’র এডিটর অ্যাট-লার্জ হাসলিন্ডা আমিনের অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, বিশ্বকে এমন একটি ভাইরাসের জন্য প্রস্তুত করতে হবে, এমনকি তা কভিডের চেয়ে মারাত্মক। কভিডে এ পর্যন্ত কমপক্ষে ২০ মিলিয়ন মানুষ মারা গেছে বলে তিনি জানান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে, কভিড-১৯ মহামারির সমাপ্তি ঘোষণা করা হয়। টেড্রোস জেনেভায় তার বার্ষিক স্বাস্থ্য সমাবেশে বলেন, পরবর্তী মহামারি প্রতিরোধ করতে আলোচনা এগিয়ে নেওয়ার সময়
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধের চিন্তা-ভাবনা করছে দেশটির সরকার। ইমরান খানকে গ্রেফতারের পর তার দল সহিংসতা চালিয়েছে তার প্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে পাক-সরকার। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সহিংস তাণ্ডবের ঘটনায় দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার চিন্তা-ভাবনা করছে। খাজা আসিফ বলেন,