ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, শরীয়তপুরের লেকুরিয়া সকিপুর এলাকার হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই এলাকার নূর মোহাম্মদি মেল্লার স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া জেলার কেদারপুর এলাকাট মো. শাজাহান কাজীর ছেলে আরিফ কাজী ও অজ্ঞাত নারী (২৫)। মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা
কুমিল্লার দেবীদ্বারে বিয়ের প্রলোভনে এক টিকটকারকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ এমরান (২৫) নামে এক ট্রাক চালককে গ্রেফতার পূর্বক বুধবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। অভিযোগকারী টিকটকারকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, ভিকটিম একজন স্বামী পরিত্যাক্তা নারী (২৮)। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। পেশায় তিনি একজন নাট্য অভিনেত্রী ও
কুমিল্লার দেবীদ্বারে গত এক সপ্তাহে তীব্র তাপদাহের মধ্যে ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলমান রমজানুল মোবারক এবং পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে মানুষের জীবনযাত্রায় তাপদাহ ও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে মাত্রাতিরিক্ত। গত শুক্রবার থেকে এক ঘণ্টা পর পর লোডশেডিং হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন তীব্র তাপদাহের মধ্যে কোনো নিয়মনীতি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমি মঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘উই আর ভূরুঙ্গামারী'স পিপুল' এই তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা মোট ৬৫ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। প্রতিযোগিদের বয়সের ভিত্তিতে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ‘ক' গ্রুপের প্রতিযোগিদের বয়স ছিল ১৫ বছরের কম এবং ‘খ' গ্রুপের
দীর্ঘ ১০ বছর ধরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটা পৌরসভার ৪ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেছেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে সন্ধা পর্যন্ত নিজ উদ্যোগে শাড়ি কাপড় বিতরণ করেন তিনি। উর্ধ্বগতির বাজারে টানাটানি করে সংসার চালালেও ঈদের বাজার নিয়ে ছিলো শঙ্কিত। এমন সময় মেয়রের এই উদ্যোগকে স্বাগত
বিগত কয়েকদিনে তীব্র গরম ও দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের উত্তর অঞ্চলের দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি'র জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে ছুটছে। বেলা বাড়ানো সাথে তাপদাহ বাড়ছে। রোদের তীব্রতায় রাস্তা ঘাট ফাঁকা দেখা গেছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন বেড় হচ্ছে না। এই গরমে ঠান্ডা বা ডাবের পানি ও রসালো ফল এবং তরল
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২২ এপ্রিল) কিংবা রোববার (২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানা নেই কারো। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদযাপন করা হবে ঈদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার
ঈদের লম্বা ছুটিতে ঢাকায় ফাঁকা বাসায় মূল্যবান সামগ্রী না রেখে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেন, বাড়ি একেবারে ফাঁকা রেখে না যাওয়াই উচিত। যদি যান তাহলে গহনা ও টাকা-পয়সা নিকট আত্মীয়-স্বজন যারা ঢাকা থাকবেন তাদের কাছে রেখে যান অথবা পারলে নিজের সঙ্গে নিয়ে যান।বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে আসন্ন ইদ উপলক্ষ্যে ঘরে ফেরা
ঈদের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির এক যৌথসভায় ভিডিওকলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত নেতারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী অসহায়, দুঃস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন উপলক্ষে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে?বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি
সাভারের আশুলিয়ায় ঈদে ঘরে ফেরা ৪২ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছে ঘরমুখী মানুষের প্রাণ।বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনের ও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পরে বাসটি। দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রীরা
কুমিল্লার দেবীদ্বারে এক হাজার দরিদ্র পরিবার পেলো কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের পক্ষ থেকে ঈদ উপহার। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার পৌরসভাস্থ রোশন ভিলায় কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার দরিদ্র এক হাজার পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, উপজেলা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাঙ্খামোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন।বুধবার (১৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইলের দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি ও শিল্পী
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। এতে ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা।বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সেতুতে এ টোল আদায় হয়। জানা গেছে, গত ৩২ ঘণ্টয় সেতুতে রেকর্ড সংখ্যক
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে। একইসঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং। বুধবার (১৯ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন। কিশোরগঞ্জগামী যাত্রী আলম জানান,
আওয়ামী লীগ যড়যন্ত্র করে না, বারবার ষড়যন্ত্রের শিকার হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই তারা পুড়ে মরবেন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর অনেকটা চুপচাপ ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার বদলে চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেওয়ায় তার কর্মী-সমর্থকরাও বরিশালে অনেকটা কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সাদিক আব্দুল্লাহ সবার উদ্দেশে বলেন- ‘আমরা অপেক্ষা করছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যখন ভালো অবস্থার দিকে যাচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, সেই সময়ে আবার অগ্নিসন্ত্রাস, মার্কেটে আগুন, নানাভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব কর্মকাণ্ড করছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, যারা এ অপরাধ করছে তাদের বিচার হবে।মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে নিহত ব্যক্তিবর্গের পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব
অবশেষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে। ঈদুল ফিতরের আগেই আগামী ২০ এপ্রিল থেকে সেতুটিতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে। তবে মূল সেতুতে নয়, সার্ভিস লেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এ সময় তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী ২৫ এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকারপ্রধান। ৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে
রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে
সারা বাংলাদেশে চতুর্থ পর্যায়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্স মাধ্যমে গণভবন থেকে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এসময় দিনাজপুরের হাকিমপুর (হিলি) মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। পরে স্থানীয়দের নিয়ে আনুষ্ঠানিক ভাবে যোহর এর নামাজ, মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও ফলোক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় র্যালী ও আলোচনা সভা আয়োজন করেন সরাইল উপজেলা প্রশাসন। দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ্ম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক
নওগাঁর আত্রাইয়ে পুকুর পাড় থেকে সোহাগ হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে গ্রামের ওমর আলী মাষ্টারের পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোহাগ উপজেলার সিংসাড়া মধ্যপাড়া গ্রামের দিদাদরুল প্রামানিকের ছেলে। সোহাগের পরিবারের ধারণা ছেলেকে সাবেক স্ত্রীর বাড়ির লোকজন হত্যা করেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর