বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছে বলিউড ছবিতে অভিনয় করবেন ঢাকাই নায়ক শাকিব খান। পরিচালক অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড নায়িকা। কিন্তু কে এই নায়িকা তা নিয়ে ছিল ধোঁয়াশা। বেশ কয়েকজনের নাম শোনা গেলেও অবশেষে তার নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বিষয়টি জানার পর থেকেই শাকিব ভক্তদের প্রশ্ন, কে এই সোনাল চৌহান? সোনাল চৌহান ভারতের
ঋণের কিস্তি দিতে না পারায় ৪ মাসের শিশুসহ মা সুমি আক্তারকে (২৬) রাতভর হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে মুরাদনগর থানার ওসি আজিজুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামীকেও ৪ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের
ধারাবাহিকভাবে কমছেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভের পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের সিদ্ধান্ত ও বিধিনিষেধ আরোপ করছে। কিন্তু বাস্তবে এর সুফল মিলছে না। বরং ডলারের সংকটকে আরও প্রকট করে তুলছে। শুধু সেপ্টেম্বরে কমেছে ২ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে ১ মাসে সর্বোচ্চ পতন। বাংলাদেশ ব্যাংকের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২১ সালের আগস্টের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসেন। ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ জনে। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮২২ জনে। শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে
নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের
সৈকতে বসেই প্রথম পরিচয়, সেখান থেকে চা- সিগারেট এবং আড্ডা। এরপর চোর নিজেই সেই পর্যটকদের সঙ্গে বন্ধত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। পর্যটকরাও বিশ্বাস করে নিয়ে যায় হোটেলে, রাতভর আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে গেলে সর্বস্ব লুট করে পালিয়ে যায় চোর হৃদয় মোল্লা। বলছিলাম পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা তিন পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া অভিনব কায়দায় চুরির ঘটনা। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুয়াকাটা
কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা, বিজয় টিভি টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন এ সভার আয়োজন করেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার তথা একটি দেশকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসা বন্ধ একা সম্ভব নই। সম্মিলিত ভাবে যারা সমাজের পরিবর্তনের
দিনাজপুরের বিরামপুরে খামারে অসুস্থ মুরগি বিক্রয় করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভেটায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিবি কুলসুম (৩৭) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্য নরোত্তপুর গ্রামের ওয়াহেদ আলী সর্দার বাড়ির আবুল হোসেনের মেয়ে। শনিবার (৭ অক্টোবর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে
গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের আসনে- সংসদীয় আসন-২৪৪ (ব্রাহ্মণবাড়িয়া-২) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলে মো.মাঈনুল হাসান তুষার। (৭ অক্টোবর )শনিবার বিকেলে মাঈনুল হাসান তুষার ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
‘মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। অথচ যারা এই দলের সিল-সাইনবোর্ড লাগিয়ে বলেন; উন্নয়ন হয়নি, তাদের এই দলে প্রয়োজন নাই। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল সিটি
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে মাছের দোকানের পাশে হিমায়িত মাংস বা মাংস পলিথিনে করে বিক্রি করার অভিযোগ উঠেছে বিক্রেতা আব্বাস আলীর বিরুদ্ধে । কোলা বাজারে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটের দিন। হাটের এই দুই দিন আব্বাস আলী গরু জবাই করে মাংস বিক্রি করলেও অন্য দিন গুলোতে তিনি ১ কেজি, ২ কেজি ও ৫ কেজি ওজনের পলিথিনে রাখা হিমায়িত মাংস
নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান
ঝালকাঠির রাজাপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে এক সন্তানের জননী নাসরিন আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম নাসরিন আক্তার (২৩)। সে বড় কৈবর্তখালী গ্রামের আবু বকর ফকিরের ছেলে মো. রফিকুল ইসলামের (৩৫) এর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নকল পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করে। গ্রেফতার আব্দুল কাদের সৌরভ (৩০) চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ির মো.গোলাম মাওলার ছেলে। শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার
বরিশালে গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মোঃসাকিব (১২) নামের এক কিশোর। ১০ দিন ধরে সন্তানকে খোঁজাখুঁজি করে না পেয়ে আহাজারি যেন থামছেনা মা মোসাঃ সিমু বেগমের। নিখোজ মোঃসাকিবের পিতার নাম মোয়াজ্জেম হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের, ছাতিয়া গ্রামে। ২ ভাইয়ের মধ্যে সাকিব ছোট। এঘটনায় ৩ অক্টোবর বরিশাল এয়ারপোর্ট থানায় সাধারন ডায়েরি
টানা বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে সবধরণের সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষেরা। তারা বলছেন বৃষ্টিতে একদিকে যেমন দৈনন্দিন আয়-রোজগার কমে গিয়েছে অপরদিকে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। সবজি বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার
সাংগঠনিক রীতিনীতি বর্হিভূতভাবে দল পরিচালনা করা, উন্নয়নের ব্যাপক বৈষম্য ও কাউখালী হাটের খাজনা মওকুফ ঘোষনা করা সত্বেও সরকারি টাকা পরিশোধ না করায় জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া মনু, সহ-সভাপতি সিকদার মোঃ দেলোয়ার হোসেন, শাহ আলম নসু, যুগ্ম সাধারন সম্পাদক শেখ লিটন, নেপাল চন্দ্র দে, সহ-সাংগঠনিক সম্পাদক
পৃথক দুটি অভিযানে ১৫০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। শুক্রবার (৬ অক্টোবার) তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে মোজাম আলী (৫৪) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের সুমন মালিথার স্ত্রী আছিয়া বেগম (৩১)। র্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গাংনীর নওদাপাড়া এলাকা দিয়ে
বরিশাল বনবিভাগের বিরুদ্ধে গাছ ব্যবসায়ীদের হয়রাণীর অভিযোগ পাওয়া গেছে। সড়ক সংলগ্ন এলাকায় গাছ রেখে ব্যবসা করায় তাদের গাছ জব্দ করতে চায় বনবিভাগ এমন অভিযোগ ব্যবসায়ীদের। বৃহস্পতিবার নগরীর ২৯নং ওয়ার্ড বাঘিয়া এলাকা থেকে বাবুগঞ্জ উপজেলার কলেজগেট পর্যন্ত বনবিভাগের কর্মকর্তারা অভিযান চালায়। এ সময় তাদের সাথে গাছ ব্যবসায়ীদের বাকবিতন্ডার ঘটনাও ঘটে। তবে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক) ড. মো: আবদুল আউয়াল অভিযানের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলাচলের রাস্তায় বেসামাল চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২) আবদুল্লাহ আল মামুন (১৮)
বরিশালে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক। সকাল থেকে বৃষ্টির পানি জমে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পয়ঃনিস্কাশনের নগর কর্তৃপক্ষের গাফিলতিতে এমন ভোগান্তি বলে দাবি নগরবাসীর। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৭৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার
আশাশুনির বুধহাটায় বর্ষার পানি জমে জলাবদ্ধতা প্রকট আকার ধারন করায় নাগরিকদের স্বাভাবিক চলাফেরা ব্যহতহচ্ছে। গত কয়েক দিনের অতিবর্ষনে জলাবদ্ধতায় নাকাল হচ্ছে বুধহাটাবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ ছোট খাল ও জলাশয় গুলোতে বাঁধ দিয়ে মাছশিকারের ফলে জলাবদ্ধতা এখন দূর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে। জানা যায়, বুধহাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডই বেড়িবাঁধেরমধ্যে। আর এসব ওয়ার্ডগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানাবর্ষনে