পুলিশ জনগণের সেবক এবং বন্ধু। আপনার পুলিশ আপনার পাশে। যেকোন ধরণের অপরাধ রোধ করতে বর্তমান সময়ের পুলিশ সক্ষম। তবে এখন দরকার সাধারণ জনগণের সচেতনতা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার মনোভাব” আপনাদের ভয়ের কিছু নাই। কারণ পুলিশ আপনাদের বন্ধু। বিট পুলিশের উঠান বৈঠক এবং পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন দিনাজপুরের হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম
“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে “আইন করে নয় জনসচেতনতার মাধ্যমে বাল্যবিয়ে রোধ করা সম্ভব” বিষয় নির্ধারণ করে ছায়া সংসদ বসিয়ে প্রীতি বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা
ঝালকাঠির রাজাপুরে "বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,
জয়পুরহাটের পাঁচবিবিতে তিনটি গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করছেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। শনিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউপি অফিস-মাধাইনগর জিসি (ভায়া তেলিহার),বড় পুকুরিয়া-মাধাইনগর (ভায়া বাঁশখুর-রহমতপুর) ও গোবিন্দপুর-জাম্বুবা রাস্তার পাঁকা করণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ
কলাপাড়া প্রতিনিধি: ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছেপটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে যুবলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো: শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ
দিনাজপুরের বিরামপুরে মাদ্রাসার ৭ম শ্রেণির এক শিক্ষার্থী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই শিক্ষার্থীতে দেখতে তার বাড়িতে আশ পাশের গ্রামের মানুষের ঢল নেমেছে। বিরামপুর উপজেলার চতুরপুর ডিএস দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাইমা আক্তার লীমা। সে জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মোহাম্মদ কমর আলীর মেয়ে। গত মঙ্গলবার রাতে তার নিজের মধ্যে শারীরিক পরিবর্তন দেখতে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর পশ্চিম কাউনিয়ায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাকছুদুর রহমান। এছাড়াও বয়ান করেন মাওলানা হুমায়ুন কবীর। মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করেন বক্তারা। এ
মাথার ওপর সূর্যের প্রচণ্ড বিকিরণ, পায়ের নিচে উত্তপ্ত পিচঢালা রাজপথ। এরই মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছেন হাজার হাজার মানুষ। হাঁটতে হাঁটতে ঘেমে-নেয়ে একাকার। কিন্তু তারপরও যেন ক্লান্তি নেই কারো চোখে-মুখে। বরং হাতে হাতে জাতীয়-দলীয় পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়াম্যান ও সম্পাদকের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগান করে মুখে মুখে বজ্রকণ্ঠে স্লোগান। জয় বাংলা-জয়
‘বিনোয়োগে অগ্রাধিকার কন্যা শিশু অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন। এতে স্বাগত
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচবিবি উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বড় মানিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমের সভাপতিতে
বরগুনার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি খুচরা বাজারে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তালতলী খুচরা মাছ বাজারে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে মো. সালাম তালুকদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি তালতলী মাছ
সরকারি বিভিন্ন কর্মসূচির চাল গরীব দুঃখী অসহায় মানুষ স্বল্প মূল্য বা বিনামূল্যে পাওয়ায় দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার ভিজিডি, ভিজিএফ এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চালসহ বিভিন্নভাবে দুস্থ ও অসহায়দের মাঝে চাল দেওয়ায় বাজারে দাম কমেছে। এদিকে, চালের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শনিবার (৩০ সেপ্টেম্বর) হিলি বন্দরের
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ২ লাখ ৯৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটির চারজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৫২৬ জন
যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে, প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পাশাপাশি অন্যান্য উচ্চপর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠক করেন। অনুষ্ঠান শেষে ২৩
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পিয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।। তিনি বলেন, পিয়ারা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু
শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিনীদের হস্তক্ষেপ বন্ধ করা সহ বাজারে সরকারের নিয়ন্ত্রন আরোপ করা ও ব্যবসায়ীদের সেন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবীতে লাল পতাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বরিশাল জেলা কমিটি। আজ শনিবার (৩০) সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
নওগাঁর আত্রাইয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। এদিকে শুক্ররাব সন্ধ্যায় বন্যায় ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শণ করেন নওগাঁ জেলা প্রশাসন গোলাম মাওলা। এসময় ভাঙ্গা স্থান এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের পানি নেমে আশায় আত্রাই নদীর পানি
বরিশালের ব্যাস্ততম সড়ক নতুল্লাবাদ, সরকারী হাতেম আলী কলেজ চৌমাথা,আমতলা মোড়,বটতলা চৌমাথা,জেলখানার মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৬টি যন্ত্রচালিত পথচারী পারাপার (ওভার ব্রীজ) স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে আগুরপুররোডস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন বরিশাল কমিটি। আজ শনিবার (৩০) সেপ্টেম্বর বেলা ১২ টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালন করে এসোসিয়েশনের সদস্যরা। ভারপ্রাপ্ত সভাপতি নাইমুর রহমান
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ
“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার"এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তাই আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন নেতাদের দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরের প্রিন্স গ্রান্ড হোটেলের কনফারেন্স রুমে 'বিজনেস অপরটুনিটিস ইন পোলেন্ড' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডক্টর এ.আর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলেন্ডে বাংলাদেশের কনসোলার জেনারেল ইভান জাহারেবিচ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানায়েত হাসান। কনসোলার জেনারেল ইভান বলেন পোলেন্ডে বাংলাদেশের ব্যবসায়িদের ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে। স্কিল ম্যানপাওয়ার ও ভাষাগত জ্ঞান থাকলে ব্যবসা করা ও চাকুরী
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠক এর মধ্যে ওয়াসীম আলী (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খোশলপুর গ্রামে সালিশি বৈঠক চলা কালিন সময়ে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসীম আলী খানপুর গ্রামের ওয়াজেদ