পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, "স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। নির্বাচনে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করেছেন, সেজন্য নির্বাচনে আমি আপনাদের সেবা করতে ইচ্ছুক। "জেলা চেয়ারম্যান থাকাকালীন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আপনাদের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছি কিনা সেটা আপনারাই ভালো জানেন। আমাকে নির্বাচিত
কুমিল্লা-৩ মুরাদনগরে এক মাহফিলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপির বক্তব্যের মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত দর্শক শ্রোতারা হৈ হুল্লোর করে প্যান্ডেল থেকে বের হয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রোতাদেরকে চুপ থাকাসহ পেন্ডেল থেকে বের না হতে মাহফিল কর্তৃপক্ষ বারবার মাইকে অনুরোধ করলেও তা কানে তোলেননি দর্শক শ্রোতারা। এ ঘটনার ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ
২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগে ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু তার নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করার বিরুদ্ধে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কংগ্রেস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ছগির মিয়া (ডাব প্রতীক) গতকাল রবিবার লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি আসন্ন ৭ জানুয়ারি,
প্রহসনের ভোট জমছে না দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভোট জমছে না বলে এখন তারা ভোটারদের হুমকি-ধামকি দিতে শুরু করেছে। এমনকি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ওএমএস, কৃষকের মাঝে সার এবং বীজ বিতরণ বন্ধের হুমকিও দেওয়া হচ্ছে।
ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী পথসভা শেষে টাকা বিতরণ করেছেন শর্শদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেছনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী আজ (সোমবার) থেকে নৌকা প্রতীকের গণসংযোগ শুরু করেছেন। তারই অংশ হিসেবে সকাল থেকে
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলার চান্দিনা উপজেলার গজারিয়া এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক মো. ইউসুফ ও জহির মুন্সি। তারা সবাই কুমিল্লা-৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসছে বরিশালে ততোই নির্বাচনের মাঠ প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে। তবে এখনও অনেক প্রার্থীই ঢিমেতালে প্রচারণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে জেলার ছয়টি আসনের মধ্যে সদর (বরিশাল-৫) আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর বাইরে কাউকে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাতে এখনও দেখা যায়নি। যদিও প্রার্থীদের সূত্রগুলো বলছে কৌশলী হয়ে শেষ দিকে এসে সকল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং সেনা সদস্যদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করতে ইসিতে আবেদন করেছে তৃণমূল বিএনপি। সেই সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময়ের আবেদন করেছে দলটি। সোমবার (২৫ ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়। চিঠিতে
টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকদের গুলির অভিযোগ উঠেছে। গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন আহত রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। গুলিতে আহতরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি। ইসির উপসচিব মো. আতিয়া রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা, জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত
ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী কার্যালয়সহ বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে (সিইসি) চিঠি দিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পরেও তার কতিপয় সশস্ত্র অনুসারিরা প্রায় প্রতিদিন নির্বাচনী আসনের বিভিন্ন
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেউ ভোট চাইলে, তাকে বেঁধে রাখার’ নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সমালোচনার সৃষ্টি করেছে। রোববার (২৪ ডিসেম্বর) গুরুদাসপুর উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় এক সভায় তিনি এ নির্দেশ দেন। সিদ্দিকুর রহমান নাটোর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য
মেহেরপুরে ৭০ গ্রাম হিরোইন পাচারের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের সদর উপজেলার যাদবপুর ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার ইছার উদ্দিন শেখের ছেলে তাজুল ইসলাম (৪৫), সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন (৪০) ও একই গ্রামের আফসার আলীর স্ত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগান থেকে রোমান (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে দশটার সময় রুহিয়া ডিগ্রি কলেজের পিছনে আম বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু রুহিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশকে উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায় নিহত
আজ ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের শুভ জন্মদিন। খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে গীর্জায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও পৌর আ'লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত। সোমবার (২৫ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে সকাল থেকেই উপজেলার 'জামতলি প্রেরিত শিষ্য সাধু যোহানের গীর্জায়' আসতে থাকে বিভিন্ন বয়সের খ্রিস্টান ধর্মালম্বীদের ভক্তরা।
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। সোমবার সকালে গীর্জায় গীর্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। ভক্তরা অতীতের সকল পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন। এর আগে গতকাল সন্ধ্যায় কলাপাড়া উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীতে
কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেটের সাবেক ডেকোরেটর ব্যবসায়ী এবং উপজেলার পৌর বালিবাড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলাইমান সরকার গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় নিজ বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়ি ফিরে আসেন নি। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। সোমবার(২৫ ডিসেম্মর) বিকেলে নিখোঁজ সোলাইমানের স্ত্রী খাদিজা আক্তার এবং ভাতিজা কিবরিয়া জানায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে সোলাইমান সরকার বাড়ি
নওগাঁর ধামইরহাটে ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত ২৪ ডিসেম্বর দিনভর অভিযান চালিয়ে র্যাব -৫ রাজশাহীর অধীন জয়পুরহাট ক্যাম্পের বিশেষ আভিযানিক দল তাকে আটক করে। র্যাব সূত্র জানায়, জয়পুরহাট র্যাব (সিপিসি-৩) ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ডিসেম্বর বিকেলে ৩ টার দিকে উপজেলার হরতকিডাঙ্গা
চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৩৮, মৌলভীবাজার-৪। ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে ঘোষণার পর থেকে এ আসনটিতে কখনোই নৌকা প্রতীক পরাজিত হয়নি। এমনকি নৌকা প্রতীকের সাথে অন্য প্রতীকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাও গড়ে ওঠেনি কোন নির্বাচনে। ফলে চা বাগান অধ্যুষিত এ আসনটি নৌকার নিশ্চিত আসন হিসেবেই পরিগণিত। এ আসনের পূর্ববর্তী নির্বাচনগুলো পর্যালোচনায় দেখা যায় জেলা ঘোষণার পর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যাংক কর্মকর্তার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তা আবু বকর বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক শাখা অফিসের পিছনের তিন তলা ভবনের নিচ তলা থেকে আবু বকর নামের এক ব্যক্তির বাজাজ পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভূরুঙ্গামারী শাখায় অফিসার পদে কর্মরত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে র্যাবও মাঠে কঠোর ভূমিকা পালন করবে। সোমবার বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের হতদরিদ্র দুই শতাধিক মানুষকে কম্বল বিতরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, অবৈধ অস্র উদ্ধারে র্যাব মাঠে অভিযান শুরু
নওগাঁয় এক রাতেই সদর আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকদের বিরুদ্ধে। এছাড়াও নওগাঁ-১ আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ১টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোবার (২৪ ডিসেম্বর) সদর আসনের বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড়