রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে প্রাইভেটকারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামে আট বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা
কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের মোঃ আবুল কালাম আজাদের একটি নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার পর উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে এক নির্বাচনী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক প্রজাপতি গ্রামের মো. আনোয়ার হোসেন ও মো. তফসির আলম জানায়, প্রজাপতি বাজারে ঈগল মার্কার এই অফিসটা আজ ৩
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টির উদ্যোগে আয়োজিত নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে এক উঠান বৈঠকে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, নৌকায় ভোট দিলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে। নির্বাচনের সুযোগে এক শ্রেণির রাজনীতিবিদ শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে নিজ দলের মনোনীত নাঙ্গল প্রতিকের প্রার্থীকে রেখে, নির্বাচনী পথসভা ডেকে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছে দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কেন্দ্রীয় মসজিদ মার্কেটে জাতীয় পার্টি দেবীদ্বার উপজেলার আয়োজনে আয়োজিত নির্বাচনী পথসভার প্রধান অতিথি (রওশন পন্থী)
উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই রুটে যাত্রী চাহিদা থাকায় আগামী ৬ জানুয়ারি থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল চলাচল করতে পারে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ইনিউজ ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছে।সূত্রটি জানিয়েছে, মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন ছাড়বে বলে
কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকররিয়ার হারবাং এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক। নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬ জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে জামালপুর ও শেরপুর জেলা, কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে
গত কয়েক বছর ধরে ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দ রাত না গড়াতেই পরিণত হচ্ছে বিষাদে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটছে অপ্রীতিকর ঘটনা। ফানুস থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই শতাধিক আগুন ও আতশবাজির শব্দে হৃদরোগে আক্রান্ত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয় গত বছর। এবার কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফানুস ও
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোছা. জিলুফা সুলতানা।বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক পদ থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে, গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশনা দিয়ে
নওগাঁয় ১৩ টাকার বিনিময়ে নিম্ন আয়ের ২০০ পরিবার ‘ঐক্যমতের বাজারে’ বাজার থেকে প্রায় ১ হাজার টাকার ব্যাগভর্তি বাজার করতে পেরেছেন।বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী এমনই এক ভ্রাম্যমাণ বাজার বসানো হয়েছিল নওগাঁর সদর উপজেলা হলরুমে। যার নাম দেওয়া হয় ‘ঐক্যমতের বাজার’। সেখানে সারি সারি সাজানো চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি, ডিম, মাছ, মাংস ও শীতবস্ত্র নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে
নিজে বাড়ীর পাশে সহপাঠীদের সাথে খেলতে বের হয়ে দিনাজপুরের হাকিমপুর হিলি থেকে নিখোঁজের ০৩ দিন পর রাজশাহী মতিহার থানা থেকে শিশু আঃ সোবহান (৬) কে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে তথ্যপ্রযুক্তি আইনের সহায়তায় রাজশাহী মতিহার থানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি হলো হাকিমপুর হিলি পৌর সভার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলাকার শাহিনুর প্রামাণিক এর ছেলে। আজ ২৭
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি তার এক নির্বাচনী সভায় স্বতস্ত্র প্রার্থীর ঈগল প্রতীককে কটাক্ষ করে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার ঝড় উঠেছে। ওই বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদকে উদ্দেশ্য করে নিজের দাম্ভিকতায় দেহের পরিধি দেখিয়ে তিনি বলেন,- শকুনের (স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ঈগল প্রতীকের
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দল। এসময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মী। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারো টায় জেলা শহরের বিভিন্ন হাট বাজারে জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।এসময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য
দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে নিজেদের অসাবধানতার কারণে হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিরামপুর উপজেলার রেলগেটের পূর্ব পার্শ্বে শারমিন ফিলিং স্টেশনে আগুন লাগে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে
বরগুনার পাথরঘাটার পাইকারি মৎস বাজার (বিএফডিসি) মার্কেটে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ অর্ধ লাখ টাকায় বিক্রি করার খবর পাওয়া গেছে । ২৭ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে বিক্রি হয় এই তাইরা মাছটি। জানা যায়, সামুদ্রিক মাছটির নাম তাইরা হলেও কেউ এটিকে লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে। ইংরেজিতে মাছটিকে স্যালমন ফিস্ বলা হয়। অত্যান্ত সুস্বাদু হওয়ায় এবং
নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই।বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।তিনি বলেন,
টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়ানোর কথা বলে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার পর মরদেহ গুম করার জন্য বালু চাপা দিয়েছে স্ত্রী। পরে স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম নাঈম হোসেন (২০)। সে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর ডাকাইতাবান্দা এলাকা থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায়
জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দল। এসময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের বিভিন্ন হাট বাজারে জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন ওরফে আতা (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় হিলি'র মুহাড়াপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। এর আগে বাংলাহিলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাকিমপুর থানার ওসি তদন্ত
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে কিউইরা। বুধবার নেপিয়ারে টস জিতে ফিল্ডিং বেছে নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ করেছে বোলাররা। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। তিন বলে শূন্য রানে বোল্ড হয়েছেন টিম
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ছেলে সহ বাবার মৃত্যু হয়েছে। এতে আরও ৪জন আহত হয়। নিহতরা হলেন, লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল টু সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ। গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়।বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন বলেন, ১৯৭৫