ঠাকুরগাঁওয়ে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায়ে জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভিতবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহরের আর্ট গ্যালারি ও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ্বে নবনির্মিত এই ভবন দুইটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে বিভিন্ন প্রকল্পের ভবন এর উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের অংশ হিসেবে হাকিমপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। পরবর্তীতে দুপুর বারোটায় সরজমিনে উপস্থিত
সকালে আমি বাসায় ছিলাম তখন মা আমাকে বলে নানা বাড়ি যাই। আমি মাকে যেতে নিষেধ করছিলাম তারপরও মা আমার কথা শুনলো না, সে নানা বাড়ি চলে গেলো। মা আমাকে নানা বাড়ি যাবার কথা বলে একবারে পৃথিবী ছেড়ে চলে গেলো! ভাবতেই পারছি না এখন আমি নিঃস্ব হয়ে গেলাম এভাবে বলে কান্নায় ভেঙ্গে পরেন লাকী বেগমের সতেরো বছর বয়সী ছেলে কলেজ ছাত্র
মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র। সিয়ামের পরিবার সূত্রে জানা যায়, সকালে সিয়াম ও তার বন্ধু বকুল পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি বাজারে
বরিশালে ভার্চ্যুয়ালি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে বরিশালে এসব প্রকল্পও ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন তিনি। বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা ভূরুঙ্গামারী মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব যৌথভাবে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বাসস্ট্যান্ড স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় মঙ্গলবার দুপুরে (১৪ নভেম্বর) সুইজারল্যান্ড সরকার ও ইউনিসেফ এর অর্থায়নে প্রযুক্তি পরিচিতি করণ সেশন অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য আজমল হোসেন, ঝরনা রানী কর, ইউপি সদস্য আশুতোষ বড়াল, বিজনেস ডেবল্টমেন্ট অফিসার ফিরোজ আল মামুন, আইডি,ই কর্মকর্তা
নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার হরিতকীডাঙ্গা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন মাস্টারের ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২
ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পরে হাসান আকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন ত্রিশ বছর বয়সী হাসান আকন নামের এক সুপারি ব্যবসায়ী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত
ঝিনাইদহের নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে একটি গরু বোঝাই ট্রাক নগরবাথান বাজারে পৌঁছলে ট্রাকের পিছনের একটি চাকা খুলে যায়। এ সময় ট্রাকের চাকা
বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর অভিষেকের দিনেই সংঘাতে জড়িয়ে পড়েছে দুটি গ্রুপ। সোমবার দায়িত্ব গ্রহণের পরপরই মেয়র সমর্থিত রুপাতলীর মোল্লাবাহিনী এক ভয়াত্মক রুপ ধারণ করে। কথিত শ্রমিক নেতা সুমন মোল্লার ভাই মিলন মোল্লা দলবল নিয়ে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের স্বজন এক যুবককে এলোপাতারি কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন মেয়রের দায়িত্বগ্রহণের প্রথমদিনেই সংঘটিত এই
এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমলেও অন্য যেকোনো সময়ের তুলনায় এখনো অনেক বেশি।ডিম, মাছ, মুরগি, আলুসহ বেশ কিছু সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনো রয়েছে নাগালের বাইরে। পণ্যগুলোর দামের নিম্নমুখী প্রবণতা থাকলেও ক্রেতাদের খুব বেশি খুশি করতে পারছে না। মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা- বিক্রেতা দের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। সরাইল কাঁচা বাজারগুলোতে
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যাক্রমের উদ্বোধনের অংশ হিসেবে পিরোজপুরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের আওয়াতাধীন মোট ৫৮ টি প্রকল্প ও আশ্রয়ন-২ প্রকল্পের আওতাধীন ১৫ টি ঘর রয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আজ বুধবার, ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া একটি হিন্দু উৎসব। এটি কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে, কালীপূজার দুই দিন পরে অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। এছাড়াও এটি যমদ্বিতীয়া নামেও পরিচিত। ভাইফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনি রয়েছে। কথিত আছে, সূর্য ও তার পতœী সংজ্ঞার যমুনা নামে কন্যা ও যম নামে এক
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলীর উপস্থিতিতে নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার। এ সময় বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম, কাউন্সিলরবৃন্দ এবং মেয়রপতœী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। হয়তো দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় তাহলে আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলেও আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায়
সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা ধরা হয়েছে। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে একটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। ২৪ টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।মঙ্গলবার( ১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। এ সময় গণভবনের সঙ্গে ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫৯টি ভবন উদ্বোধন করবেন।মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের এসব ভবন একযোগে উদ্বোধন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এসব ভবনের ১১ হাজারব২৩১টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা
নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।। স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতাল পরিণত হচ্ছে কবরস্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এমন হুঁশিয়ারি দিয়েছে। এমনকি গাজার এই হাসপাতালটি মৃতদেহ দাফন করতে পারছে না বলেও জানিয়েছে সংস্থাটি। গাজায় টানা প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা হচ্ছে হাসপাতালেও। গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১৪ নভেম্বর) এক
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ম্যাথিউ মিলার বলেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের মাধ্যমেই নির্ধারিত