আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। শনিবার সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখো মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। গত বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় এ মাহফিল। সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের তথ্য গোপন করে মিড ওয়াইফ পদে চাকরি নেয়া এবং প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই ২য় বিয়ে করার অভিযোগ উঠেছে লুবনা জাহান মীম নামে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারী কাজীরপুর উপজেলার চর ভানুডাঙ্গা এলাকার হযরত আলীর মেয়ে। তথ্য গোপন করে চাকুরির বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর এলাকার জাকারিয়া হোসাইনের সঙ্গে ফেসবুকে
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. আল ইমরান কিরন'র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তার নিজ ফেসবুক প্রোফাইলে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান। ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজস্ব খাতে ২৫৭ প্রকৌশলীকে আদালতের নির্দেশে আত্তীকৃত করা হয়েছে। তাঁরা একসময় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করতেন। এসব প্রকৌশলীর চাকরি নিয়মিত করার ক্ষেত্রে যথাযথভাবে বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে এরপরও এক দফায় পদোন্নতি পেয়েছেন তাঁরা। এখন আরেক দফায় তাঁদের পদোন্নতি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এ নিয়ে এলজিইডির রাজস্ব খাতে কর্মরত অন্য প্রকৌশলীদের মধ্যে
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম স্বজল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দশ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকেে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সজীব আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই আসনগুলোর দলীয় প্রার্থীরা আবারও নৌকার মাঝি হচ্ছেন। হাতেগোনা ৩-৪টি আসনে পরিবর্তন ছাড়া উপনির্বাচনে অংশ নেওয়া নৌকার বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছেন মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিভিন্ন কারণে ৩০টির অধিক আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের শ্রমিক ছিলেন।শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন
নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন, অতীতের নির্বাচনী ইতিহাস অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি। আশা করছি এই নির্বাচনেও থাকবে, এখনো আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আমাদের চিন্তা রয়েছে, সিচুয়েশন অনুযায়ী সেটা করব। শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে ৩ হাজার ৩৬২টি। এর মধ্যে ১০টি আসনে একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কাজ শেষ করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার
লালপুরে মাহমুদা শারমিন বিথী নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদা শারমিন বিথী উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং গোপালপুর পৌর এলাকার স্থানীয় মুক্তার জেনারেল হাসপাতালে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জননী। নিহতের বাবা আমজাদ হোসেন জানান,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের এর বাংলোতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কুমিল্লা জেলার কোতায়ালী থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় অভিযান পরিচালনা করে- সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) ও মিঠুন দাস (২৫) নামে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বই, চাকরির নিরাপত্তা, ন্যূনতম মজুরি গ্রেড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১৯ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ কে আজাদ। বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক
নাটোরের লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের পালিদেহা মামক স্থানে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল গফুর (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পাবনার ঈশ্বরদীর আরামবাড়িয়া গ্রামের মৃত হারেজ প্রামানিকের ছেলে। এ সময় আহত মোটরসাইকেল চালক রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর নামাজ গ্রামের ওসমান গনির ছেলে শিহাব উদ্দিনকে (২০) রাজশাহী মেডিকেল করেজ হাসপাতালে পাঠনো হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩) বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা
২৪ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় বরগুনার পাথরঘাটা সর্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী কালীমন্দির ও রাধাগোবিন্দ মন্দিরের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার রতনের সন্ চালনায় এবং উপদেষ্টা পরিষদের সদস্য বিজয় কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় বক্তব্য প্রদান করেন,কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সন্তোষ সিকদার,বিজয় কৃষ্ণ সাহা,সুভাষ চন্দ্র সাহা,যতীন্দ্রনাথ কীর্ত্তনিয়া, রতন কুমার সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌতম কীর্ত্তনিয়া,
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন করা হবে। তফসিল ঘোষণার ক্ষমতাশীন আওয়ামী লীগসহ নির্বাচনে যাবার ঘোষণা দেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে অংশ নিতে -সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯জন। নৌকার প্রার্থী হয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে যারা মনোনয়ন কিনেছেন তারা
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৪ নভেম্ব) সকাল ১০ টায় বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র আয়োজনে দেশের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি টিমের অংশগ্রহণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)। প্রধান অতিথি শিক্ষাজীবনে বিতর্ক চর্চার গুরুত্ব
মাদারীপুরে ৪ মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে যখম করেছেন এক মাদ্রাসা শিক্ষক। এর মধ্যে এক ছাত্রর আঙ্গুল ও অন্য ছাত্রর হাত যখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তারা বাশগাড়ি ইউনিয়নের খাশের হাট বন্দরের খাশের হাট নূরানীয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থী ও একই গ্রামের বাসিন্ধা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটলেও রাতে এ ঘটনা ঘটনা প্রকাশ পায়। এর পর থেকে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শেখ কামাল পৌর অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী রোববারের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। সেভাবেই সবকিছু এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। ‘চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছেন’ জানিয়ে তিনি আরও বলেন, নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। তবে সম্ভাব্য জয়ী প্রার্থীদের বাদ দেওয়া হয়নি। আওয়ামী
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এরআমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে পাতানো ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহ. কখনও অন্যায়ের সামনে মাথা নত করেনি। যত বড় বাধার পাহাড় নেমে আসুক না কেন সত্যের পথ থেকে তিনি
বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে। শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা
ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে গোসল করতে গিয়ে ফয়সাল হোসেন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর খালে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত ফয়সাল ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। ফয়সালের চাচা মিজান হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে