
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮

ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আল আসাদ নামের সেই বিমানঘাঁটিতে হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।মূলত এই আল আসাদ বিমানঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।

বিবিসি বলছে, হামলায় অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাদের ‘আঘাত মূল্যায়ন করা হচ্ছে’। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি