টাঙ্গাইলে বিএনপির চলমান অবরোধবিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের দুই পক্ষ। সংঘর্ষের সূত্র ধরে শহরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির, তার ছেলে ও ভাতিজাকে কুপিয়ে আহত করা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন, দুপুরে শহর আওয়ামী লীগের
পটুয়াখালীর কুয়াকাটায় সারাদেশে বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার নেতৃত্বে মঙ্গলবার সন্ধা ৭টায় এ মিছিল বের করা হয়। মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক এবং রাখাইন মহিলা মার্কেটসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা চৌরাস্তায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। এসময় পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, বিএনপি জামাতের ডাকা অবরোধ হরতাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের
দেশে বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার (প্রায় ৪০ হাজার টাকা)। ২০২৩ সালের জুন পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের বিপিএম৬ অনুযায়ী গত ১২ অক্টোবর পর্যন্ত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের সংশ্লিষ্ট শাখা। জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর এ
মৌলভীবাজার কারাগারে থাকা এক আসামির সঙ্গে বাদীর বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে উভয় পক্ষের একজন করে অভিভাবক উপস্থিতি ছিলেন। তাদের সম্মতিতে পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। কারাগারের সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, হাইকোর্টের আদেশে এক হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। জানা গেছে, ওই হাজতির নাম রায়হান হোসেন (২৬)।
ঝালকাঠিতে সেনিটারী ও পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ১১ সদস্যের এ কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। এর আগে গত ২৭ অক্টোবর শুক্রবার এই সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা প্রধান ছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. আল জুবায়ের প্রিন্স। ঝালকাঠি সেনিটারী ও পাইপ প্লাম্বিং শ্রমিক
বিএনপি একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে এবং সেটা সময়মতোই হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গণভবনে সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হবে এবং সময়মতোই হবে। নির্বাচন এভাবে তারা (বিএনপি-জামায়াত) থামাতে পারবে না। আগেও পারেনি, এবারও পারবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী
চাকরি দেওয়ার প্রলোভনে শতাধিক ব্যক্তির সাথে প্রতারণার করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, ভূক্তভোগীদের দাবি ৫০-৬০ জন চাকরি প্রার্থীর কাছ থেকে ১০, ১২ ও ২০ হাজার টাকা করে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। লিখিত অভিযোগ বা এজাহার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিব জাহাংগীর আলম বলেন, সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা
বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৪৭ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮৮ হাজার ৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গেলো ১৯ দিনে এখন পর্যন্ত ৬৮৪ টি মামলায় ৭৪২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ১২ লাখ ৫৬ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাধরাণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের অনুসারীরা জেলা শহর মাইজদীর পৌর বাজারে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে। পরে সংক্ষিপত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র
পিরোজপুরের কাউখালীতে বিশ টাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা দিচ্ছে একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়। চিকিৎসা চলাকালীন সময়ে দেখা গেছে, বিশ টাকায় রেজিস্ট্রেশন করে একটি কার্ড সংগ্রহ করে সেবা নিতে আসা রোগীরা। সেবা নিচ্ছেন কাউখালী উপজেলার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী জেলা, উপজেলার শিশু থেকে বয়স্ক নারী পুরুষেরা। সপ্তাহের প্রতি শনি-রবি ও সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবুর বিরুদ্ধে সরকারি রাস্তার একটি কড়ই গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। কাজল মিয়া নামের এক ব্যক্তি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, চরভূরুঙ্গামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সদরুল আলম বাবু গত ২৭ অক্টোবর সরকারি রাস্তার একটি
বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬)। তার স্বজনরা এরই মধ্যে মরদেহটি শনাক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। মরদেহ বুঝে নেওয়ার আগে কুশলের বড় ভগ্নিপতি একিউএম জিয়াউল হক জুয়েল জানান, পরিবারের তেমন কারো সঙ্গেই কুশলের কথাবার্তা হতো না, তবে মায়ের
জয়পুরহাটের পাঁচবিবিতে রান্না ঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে দুইটি পরিবারের মোট পাঁচটি ঘরের আসবাবপত্র, লেপ- তোষক ও ঘরের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে করে ওই দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দুইটি পরিবার। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সাড়ারপাড় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা
ঝালকাঠির নলছিটি উপজেলা মৎস্য অফিসের দেশীয় শামুক ও ঝিনুক রক্ষা প্রকল্পের মাঠ সহায়ককে নিয়মিত উৎকোচ দিয়ে সুগন্ধা নদীতে ইলিশ নিধন করছে জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে অসাধু মৌসুমী জেলেদের সাথে যোগসাযস করে মাঠ সহায়ক আরিফ সিকদার কামিয়ে নিচ্ছে নগদ অর্থ এবং জাটকা ইলিশ। নলছিটি উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারী বলেন, অসাধু জেলেদের নামের তালিকা করে তাদের সাথে লিয়াজো করেছে ঐ মাঠ সহায়ক আরিফ।
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের গায়েবি মামলায় গণগ্রেপ্তারের অভিযোগ করেছে নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯টি উপজেলায় বিএনপিও সহযোগী সংগঠনের
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সামনে সড়কে দূর্ঘটনা ঘটে। জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভা বহেরাতলা গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র। স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়া ইকড়ি
সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি’র ডাকে ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসর্পোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। সকাল ১১
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিন তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে। তবে যাত্রী কম থাকায় ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলে কিছুটা বিঘœ ঘটে। এছাড়া বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে
আগামী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গণভবনে সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।দ্বাদশ জাতীয় নির্বাচনের উপলক্ষে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, খুনিদের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না। আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ আছে কি
জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কপালে আর কিছু জুটবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএমপি যে সন্ত্রাসী দল, এটা তারা আবার প্রমাণ করল। কানাডা কোর্ট এই বিষয়টি কয়েকবার বলেছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সম্প্রতি বেলজিয়াম সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘মাঝখানে তারা (বিএনপি) কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড করছিল। আমাদের
১১ দশমিক ১ ওভারে দলীয় ৫০ পেরিয়েছে বাংলাদেশ। খোলসবন্দি দশা থেকে বেরিয়ে শুরুর ধাক্কা সামাল দিচ্ছে লিটন-রিয়াদ জুটি। সর্বশেষ ২ ওভারে এসেছে তিনি বাউন্ডারি। বিশ্বকাপে নিজেদের ৭ ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে ১৬ উইকেট হারিয়েছে টাইগাররা। প্রায় ৪ দশমিক ৪ ওভারে একটি করে উইকেট খুইয়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর পরেই এ তালিকায় আছে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। রউফের ওভারে মাহমুদউল্লাহর বিপক্ষে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল পাকিস্তান।