
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডেমি নির্বাচন বাতিল এবং বর্তমনে সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় হাকিমপুুর উপজেলা বিএনপি'র সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বেড় হয়ে রাস্তার পথচারী, রিক্সা চালক, হিলি বাজার দোকান দার সহ সকলের মাঝে লীফলেট বিতারণ করেন ও মড়ে মড়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির পাশাপশি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।