
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০

গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল ও বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে অটোরিকশা আসছিল। এ সময় বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় সিমেন্টবাহী ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি