
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের ৮টি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

এর আগে, দুপুর ১ টার দিকে মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি