দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’।বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট অংশগ্রহণ করবে। যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। নতুন জোটে বাংলাদেশ
ভোলা -৩ আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির, নির্বাহী সদস্য, ভোলা জেলা জাতীয় পাটির সদস্য সচিব এবং লালমোহন উপজেলা জাতীয় পাটির সভাপতি, মোঃ নুরুন্নবী সুমন। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় পাটির বনানী কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং জমা দেন তিনি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হেসেন তাপস, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক
সারা দেশে অগ্নি সন্ত্রাস ও নাশকতার ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগই ঘটাচ্ছে বলে অভিযোগে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের অশুভ উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতকারী কর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে আর নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে অধিকাংশ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বা পুলিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এরমধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আর চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে
ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের মধ্যে চলমান ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ চুক্তির বিষয়ে ‘‘চূড়ান্ত পর্যায়ে’’ পৌঁছেছে বলে মধ্যস্থতাকারী কাতার ভিত্তি সংবাদ সংস্থা কাতার আলজাজিরা কাতার সরকারের একাধিক মাধ্যম থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। অনুমান করা হচ্ছে, রাতেই অথবা আগামীকাল সকালের মধ্যেই হামাস-ইসরায়েল চুক্তির ঘোষণা আসতে পারে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় পুরনো প্রকল্পের অর্থ ছাড় (অবমুক্ত) ও অনুদান না দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে,
চলতি বছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি। মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ তালিকায় আছেন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, এআই বিশেষজ্ঞ তিমনিত গেবরু, মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনি, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও বলিউড
শিক্ষার মানোন্নয়নে কুমিল্লার দেবীদ্বারে আলহাজ্ব সাফদার আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উৎসাহমূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ২ডিসেম্বর অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের অফিসকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল হক'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইস্রাফীল আলম ভূঁইয়া, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন
সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) মুলাদী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার এসএসপির কেন্দ্রীয় কমিটি মুলাদী উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে। এ কমিটিতে দৈনিক ভোরের কাগজ মুলাদী উপজেলা প্রতিনিধি এনায়েত হোসেন খান রিমনকে সভাপতি, দৈনিক সাহসী কন্ঠ মুলাদী উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইমরান ফকির সহ-সভাপতি, মোঃ রাশেদ যুগ্ন সম্পাদক, কাজী
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর আমন ধানের ভিতরে প্রায় ৪ শত ৫০ হেক্টর আমন ধান, প্রায় ৩০ হেক্টর জমিতে সবজি ও প্রায় ২৫ সেক্টর জমিতে খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১ হাজার ১২ শত
লালমনিরহাটের হাতীবান্ধায় হাসনা খাতুন(৫৫) নামের এক মানসিক ভারসম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার গফুর আলীর পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারী উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মৃত ফজলে রহমানের স্ত্রী। এ ছাড়া তিনি একজন মানসিক ভারসম্যহীন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, প্রায় ৬-৭ বছর থেকে হাসনা খাতুন একজন মানসিক
দিনে দিনে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যাচ্ছে। সামাণ্য রোগেই গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আর দীর্ঘ মেয়াদী এই অসুস্থ্যতায় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করার ফলেই শরীরে নিরব ঘাতকের সৃস্টি হচ্ছে। আজ মঙ্গলবার বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনা সপ্তাহ উপলক্ষ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে বিশেষ আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সভায় বক্তারা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সবাই তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে হরতাল-অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ, উঠোন বৈঠক এবং সভা সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিচ্ছেন। যার যার অবস্থান থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের
স্কুলের অস্তিত্ব নেই, অথচ নিয়োগ হয়েছে প্রধান শিক্ষক। এমন এক অবিশ্বাস্য ভৌতিক ও জালিয়াতিপুর্ন নিয়োগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে হরিণাকুন্ডু উপজেলায়। এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। স্কুলই প্রতিষ্ঠা হয়নি অথচ অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে দিব্যি চাকরী করে যাচ্ছেন শাহনাজ পারভীন শেফালী নামে এক শিক্ষক। তিনি হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়ার আসমত বিশ্বাসের মেয়ে। দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বরাবর পাঠানো এক
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্বাচনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। মুজিবুল হক চুন্নু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।
ভোলার লালমোহন উপজেলায় ককটেল বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা। এ
বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল ও অবরোধসহ নানান কর্মসূচি ঘিরে দেশে প্রতিদিন গড়ে সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর মধ্যে দৈনিক গড়ে পাঁচটি বাসে আগুন দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাজধানীতে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা মহাসমাবেশের দিন (২৮ অক্টোবর) থেকে সোমবার (২০
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ শিক্ষক অফিসের অনুমতি ছাড়াই তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার সংবাদ জানার পর প্রাথমিক শিক্ষা অফিস তার বেতন-ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী যেকোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী
দেনমোহরের টাকা না দিয়ে স্ত্রীকে তালাক এবং সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মামলায় বাংলাদেশ বেতার রাজশাহীর উপ আঞ্চলিক পরিচালক মুহাম্মাদ মনিরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সোমবার (২০ নভেম্বর) বরগুনার সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক এ এস এম তারিক শামস এ আদেশ দেন। মুহাম্মাদ মনিরুল হাসান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
সিরাজগঞ্জে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার পিচ ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন। আটককৃতরা হলেন,বগুড়ার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির(৩৫),রংপুরের মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে জুয়েল মিয়া (৩০) এদের কাছ থেকে ৮ হাজার
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক গৃহবধুকে মারপিটে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মুকুল হোসেনের সাথে প্রতিবেশী এনামুল হক গংদের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল, যার বিষয়ে পরবর্তীতে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরধরে ২১ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রতিপক্ষ
সিরাজগঞ্জের রায়গঞ্জ দরিদ্র, অসহায় আদিবাসী নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদ্যোগে শতভাগ জন্ম নিবন্ধন পরিবারে মাঝে সামাজিক বেষ্টনী হিসাবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশ সেরা ও জেলা সেরা ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ইউপি সচিব রোজিন পলাশ, সকল ইউপচি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নিখোঁজ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে পরিবারের কাছে হস্তানÍর করা হয়। জানাগেছে, গত ১৬ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের বেলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেন (১৪), মিম খাতুন (১৩) ও তানিয়া খাতুন (১২) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকরা ওই দিন ভূরুঙ্গামারী