মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। আজ শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালক মিতু মিয়া (৩০) জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা। মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কে এম মিরাজ উদ্দিন জানান, ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেসের একটি বাস দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে
ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন- ছারছীনা দলীয় রাজনীতি মুক্ত একটি আধ্যাত্মিক হক দরবার। মানুষের আমল আকিদা ও আদর্শ ঠিক রেখে একদল আল্লাহওয়ালা মানুষ তৈরি করার জন্যই এ দরবার কাজ করে থাকে। এ দরবার কখনো শিরক ও বেদায়াতকে প্রশ্রয় দেয় না বরং এর বিরূদ্ধে সব সময়র কাজ করে। এই দরবারে বিভিন্ন দল-মত ও মতের লোক
পিরোজপুরের রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নারীনেত্রী কাজী রুহিয়া বেগম হাসি । বেশ সময়কাল ধরে তিনি উপকূলীয় অঞ্চলে নারীর অধিকার সুরক্ষা ও সমাজসেবায় নিবেদিত হয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কাজ সাধারণ জনসাধারণের মাঝে তিনি ফুটিয়ে তুলেছেন। এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদের পিরোজপুর-১ আসনের (সংরক্ষিত নারী আসন-১৯) এ সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী। তার আশা
আজ শুক্রবার হঠাৎ শোনা যায় দুসংবাদটি, বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বিটাউনের এই লাস্যময়ী অভিনেত্রী। তরুণ এই অভিনেত্রীর অকালমৃত্যুতে শোকাহত বলিপাড়া। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুনমের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য
ছুটির দিনে যেন বসন্ত বরণের আমেজ লেগেছে অমর একুশে বইমেলায়। শিমুল ঝরা ফাগুনের মৃদু হাওয়া দোলা দিচ্ছে পড়ন্ত বিকেলের মেলার উপচে পড়া ভিড়ে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছুটির দিনে বইপ্রেমী মানুষের উপস্থিতি বইমেলাকে ভিন্নমাত্রা দিয়েছে। শুক্রবার মেলা শুরু হয় বেলা ১১টায়। মেলা শুরু হওয়ার পর থেকে দর্শনার্থী ও পাঠকের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। তবে দুপুরের পর থেকে বাড়তে থাকে মানুষের উপস্থিতি।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এ এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুই ঘন্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থদের দাবি অনুযায়ী অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায়
নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে অগ্নিকান্ডে একটি হোটেলের গুদামঘর পুড়ে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার নওদুলি বাজারের ‘ভাই ভাই হোটেল’ এর নিচের গুদাম ঘরে হঠাৎ করে আগুন লাগে। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা ফায়ার সার্ভিস
যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ক্লিয়ারওয়াটার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অনলাইনে পোস্ট করা ছবিতে ধ্বংস হওয়া বাড়ি থেকে আগুনের শিখা এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ে বিমানটি। খবর বিবিসি, রয়টার্সের। বিবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি
বিএনপি না, দ্রব্যমূল্য নিয়েই সরকার বিশেষভাবে চিন্তিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি
নোয়াখালীর কবিরহাটে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিওসহ একটি মোবাইল জব্দ করা হয়।গ্রেপ্তার মোশারফ হোসেন টিটু (২২) কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে। সে পেশায় একজন মোবাইল মেকানিক।শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন মতিউর রহমান ও এখলাছুর রহমান। এ নিয়ে এবারের ইজতেমায় পাঁচ জনের মৃত্যু হলো।বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে মতিউর রহমান ও এখলাছুর রহমানের মৃত্যু হয়। মতিউর রহমান জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। শ্বাসকষ্ট শুরু হলে
রাজধানীর বাজারে পেঁয়াজ ও ডিমের দাম নতুন করে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে কমছে না। এখনও অনেক পাড়া-মহল্লায় মুড়িকাটার কেজি ১শ’ টাকা। ঢাকার কারওয়ান বাজারে পাইকারিতে পেয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৮০ টাকার আশপাশে। তবে সুযোগ পেলে বাড়তি দাম রাখতেও পিছপা হচ্ছেন না অনেক পাইকার। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাজার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি আজ এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,
ইনজুরির কারণে আল নাসরের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে পারবেন না সেটিই আগেই জানা ছিল। যে কারণে এই ম্যাচে সবাই লিওনেল মেসিকেই দেখতে এসেছে। তবে মেসিকে খেলা শুরুর একাদশে না দেখে হতাশ হয়েছেন দর্শকরা। তখন হয়তো সবাই ভাবছিলেন, কিছুক্ষণ পর মাঠে নামবেন মেসি। কিন্তু না, দর্শকদের সেই ধারণাও সত্যি হলো না। মাঠে নামলেন না মেসি। এমনকি বিরতির পরও আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা
বিশ্ব ইজতেমা ময়দানে আজ এক জামাতে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করা হবে। এতে প্রায় ১০ লাখ মুসল্লি শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হবেন। ইতোমধ্যে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় অত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন। অনেকে জায়নামাজ ও পাটি,
ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৭ হাজার ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।গাজায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৬৬ হাজার ১৩৯ জন আহত হয়েছেন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলেও সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে তার প্রভাব পড়বে না বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বরং ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে আন্তঃসহযোগিতা বাড়াতে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই আগ্রহের কথা
জুমার দুই খুতবার মাঝে দোয়া করা উচিত। এ সময় দোয়া কবুল হবে বলে আশা করা যায়। জুমার দিনের একটি বিশেষত্ব হলো এ দিনে এমন কিছু মুহূর্ত রয়েছে, যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল হয়। সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে রাসুল সা. বলেছেন, فِيهِ سَاعَةٌ لا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّى يَسْأَلُ اللهَ شَيْئًا إِلا أَعْطَاهُ إِيَّاهُ জুমার দিন এমন একটি মুহূর্ত
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনায় 'স্মার্ট জাতীয় পরিচয়পত্র' বিতরণের মধ্যে দিয়ে আমি স্মার্ট উপজেলা গড়ার কার্যক্রম শুরু করলাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী
বরিশাল নগরীর অভিজাত শপিংমল ‘ফাতেমা সেন্টারে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বহুতল ভবনটির নিচ তলার গ্যারেজে আকস্মিক আগুন লাগলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানসমূহে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিৎ সংযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস এবং কোতয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা গিয়ে ২০ মিনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগেই সেখানে
ব্রাহ্মণবাড়ি সরাইল উপজেলা ২টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা কালিকচ্ছ বাজার রোড এলাকার দুইটি দোকানে লাইসেন্স না থাকাই।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল কুমার চৌধুরী, সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলা কালিকচ্ছ বাজার রোড় এলাকার দুইজন দোকান মালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সরাইল উপজেলা
বর্ণমালার মিছিলের মাধ্যমে নওগাঁয় ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করা হয়েছে। প্রথমবারের মতো সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নওগাঁর বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় সেখানে এসে মিলিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁর সভাপতি মনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এর আগে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ
পর্যটন নগরী ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পাশে উত্তরসুর এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। নির্মাণের সাড়ে চার বছরেও বরাদ্দ হয়নি অর্ধেক শিল্প প্লট। সরজমিন ঘুরে দেখা যায় বরাদ্দকৃত প্লট খালি পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার কারণে যেখানে থাকবার কথা শিল্প প্লট সেখানে গজিয়েছে ঘাস আর ঝোপ
দেবীদ্বারে শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপনের দাবী পুরন না করায় মুছা আলী(৪০) নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করেছে দূর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের মৃত: মাজেদ আলীর একমাত্র পুত্র। তিনি কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে কাপড় এবং জুতার ব্যবসা করতেন। মাদক সংশ্লিষ্ট ঘটনার জেরেই এই খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার