রবিবার, ১৬ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আওয়ামী লীগ নেতাদের কে কোথায় ঈদ করবেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ২২:৭

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নেতাদের কে কোথায় ঈদ করবেন

বছর ঘুরে আবার এলো মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপনে চলছে নানান প্রস্তুতি। ঈদে প্রিয়জন এবং নিজেদের জন্য নতুন জামা-কাপড় কেনা, সেমাই, চিনিসহ সাধ্যমতো সুস্বাদু খাবার উপকরণ কেনাসহ উৎসব উদযাপনের আয়োজন চলছে জোরেশোরেই। ঈদ আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর মতো রাজনৈতিক দলের নেতারাও নেতাকর্মীদের সঙ্গে উপহার আদান-প্রদান ও কুশলবিনিময় করেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। করোনার কারণে গত কয়েক ঈদে ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে প্রধানমন্ত্রী এবার ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আরও

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তবে নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন।

এদিকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল ফিতর উদযাপন করবেন। তবে তিনি ইতোমধ্যে নিজ এলাকা ঝালকাঠিতে গিয়ে ঘুরে এসেছেন।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী

উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও ঈদ করবেন রাজধানীতেই। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। তবে তিনিও ইতোমধ্যে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীও ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে ও পরে নির্বাচনী এলাকায় আসা-যাওয়া করবেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে তিনি নির্বাচনী এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরেও নিজ এলাকায় যাবেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকও ঈদ করবেন ঢাকায়। তবে সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে। এদিকে, গ্রামের বাড়ি মাদারীপুরে ঈদ করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ঈদে থাকবেন নরসিংদীর মনোহরদীতে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক থাকবেন গাজীপুরের কালিয়াকৈরে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানের ঈদ কাটবে ফরিদপুরের মধুখালীতে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঈদ করবেন ঢাকার কেরানীগঞ্জে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঈদে থাকবেন দিনাজপুরের বিরলে।

এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোনায়, ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে, বি এম মোজাম্মেল হক শরীয়তপুরে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে, মির্জা আজম জামালপুরে এবং অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালীতে এবারের ঈদ কাটাবেন।

ঈদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, স্মরণে পুরো বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্রের আন্দোলন এবং রাজনৈতিক নেতৃত্বের এক অনন্য অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগস্ট তাঁর ৮১তম জন্মবার্ষিকী স্মরণ করা হচ্ছে। তবে এবার এই দিনটি এসেছে গভীর শোকের আবহে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জলপাইগুড়িতে

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

রাকিবের বিদায়বার্তা, যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ তাঁর এই বক্তব্যের পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আলোচনা আরও জোরালো হয়েছে। এর

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর রুহুল কবির

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। দলের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন, আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি