বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিরামপুরে ভুট্টা ক্ষেতে রক্তের দাগ, আতঙ্কে পুরো এলাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২:২২

শেয়ার করুনঃ
বিরামপুরে ভুট্টা ক্ষেতে রক্তের দাগ, আতঙ্কে পুরো এলাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের এক ভুট্টা ক্ষেত থেকে সিমসহ একটি মুঠোফোন, রক্তমাখা লাঠি, দড়ি এবং বোতলে ভর্তি পেট্রোল উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পলিখিয়ার মামুদপুর ফুলডাঙ্গা মাঠে স্থানীয় কয়েকজন কৃষক কাজ করতে গেলে ঘটনাটি তাদের নজরে আসে। তারা দেখতে পান, ভুট্টা ক্ষেতের বেশ কিছু গাছ ভাঙা অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে তারা রক্তমাখা বাঁশের লাঠি, সিমসহ একটি মুঠোফোন, রক্তমাখা একটি নাইলন দড়ি এবং দুটি বোতলে পেট্রোল দেখতে পান। পরে আধা কিলোমিটার দূরের পাকাসড়কের ওপর রক্তের দাগ চোখে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে ঘটনাস্থলের কাছাকাছি দক্ষিণ মাধুপুর জামে মসজিদের উদ্যোগে একটি ইসলামি মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। মাহফিল চলাকালে দক্ষিণ মাধুপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় মুঠোফোনে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ, এই ঘটনার জের ধরেই গভীর রাতে ভুট্টা ক্ষেতে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে এবং মরদেহ গুম করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, "গ্রামবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা লাঠি, রক্তমাখা দড়ি, সিমসহ মুঠোফোন, দুটি বোতল পেট্রোলসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সংগৃহীত আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।"

ভুট্টা ক্ষেত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মরদেহ না পাওয়ায় পুরো বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ বলছে, প্রকৃত ঘটনা তদন্তের পরই জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জিডিএম সদস্য আফরোজা খানম (রিতা) বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার হায়দার আহমেদ

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের কৃতি সন্তান কর্নেল কাজী এমদাদুল হক (পি.এস.সি)। হত্যাকাণ্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। নারকীয় ওই ঘটনায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্যারাসুটার ও জঙ্গি দমনে সফল সেনা

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয়ে এ সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের