
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১৫:৪১

এক সাহাবি আল্লাহর এমন একটি তাসবিহ পড়লেন যে, ফেরেশতারা এর বিনিময়ে কী লিখবেন? তা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমার বান্দা যেভাবে যে বাক্যে প্রশংসা করেছে, ঠিক সেভাবেই লিখে রাখ। আমি আমার সাক্ষাতে সরাসরি এ প্রশংসার পুরস্কার দেব। কী সেই তাসবিহ?
আল্লাহর প্রশংসা বা তাসবিহটি হলো-
يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ‘ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’
(সম্মানিত) দুই ফেরেশতা এ (প্রশংসার) কথা শুনে হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে, তা কিভাবে লিখবেন। তাই তারা আসমানে আরোহণ করে বললেন- হে আমাদের প্রভু! আপনার এক বান্দা এমন এক বাক্য বলেছে, যা আমরা কিভাবে লিখবো তা বুঝে উঠতে পারছি না।মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি বলেছে? যদিও তাঁর বান্দা যা বলেছে তা তিনি সম্যক অবগত আছেন।দুই ফেরেশতা বললেন, ‘হে আমাদের প্রভু! সে বলেছে-

يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ
উচ্চারণ : ‘ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثيراً طَيِّباً مُبارَكاً فِيهِ - يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ