
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১৫:৪১

কুরআনুল কারিম মানুষের জন্য জীবন পরিচালনার গাইড। মানুষই এ কুরআনের আলোচ্য বিষয়। অথচ মানুষ কুরআনের নসিহত জানতে চায় না। আবার জানলেও মানতে চায় না। কুরআন অনুযায়ী আমল করে না। সে কারণেই মহান আল্লাহ কুরআন অস্বীকারকারীদের তওবাহ দুনিয়াভর্তি স্বর্ণের বিনিময়েও ক্ষমা করবেন না।কোনো মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে। তার পরিণতি কত কঠিন হবে তা তুলে ধরা হয়েছে কুরআনুল কারিমের অসংখ্য আয়াতে। ইসলাম ত্যাগ করার অপরাধ তওবায় ক্ষমা হবে না এমনকি যদি দুনিয়াভর্তি স্বর্ণও বিনিময় হিসেবে উপস্থাপন করা হয় তাতেও ইসলাম অস্বীকারকারী তাওবা কবুল হবে না। এ মর্মে আল্লাহ তাআলা ঘোষণা করেন-
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
