
প্রকাশ: ৩ অক্টোবর ২০২০, ১৫:৩৭

প্রকৃত সফল ব্যক্তি কে? আর মানুষের জন্য প্রকৃত সফলতাই বা কী? দুনিয়ায় বিশাল অর্থ সম্পদের মালিকানা কিংবা প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতাধর ব্যক্তিরাই কি প্রকৃত সফলকাম? ইসলাম এ সম্পর্কে কী বলে?সাধারণত সমাজে সম্পদের মালিক কিংবা ক্ষমতাধর ব্যক্তিদেরকে সফল ভাবা হয়। আবার কর্মক্ষেত্র হিসেবে পেশাদারিত্বের দিক দিয়েও অনেক সফল হয়। পড়াশোনা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতেই মানুষ সফলতা লাভ করে। আসলে এসব মানুষের প্রকৃত সফলতা নয়। বরং প্রকৃত সফল ব্যক্তি সম্পর্কে কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা তা সুস্পষ্টভাষায় ঘোষণা করেছেন। তাহলো-
আত্মশুদ্ধি অর্জন
'আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।' (সুরা আল-ইমরান : আয়াত ১০৪)এ আয়াতে বিষয়টি সুস্পষ্ট যে, উম্মতের মধ্যে সেই ব্যক্তি সফল, যে সৎ কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে বিরত থাকে।
