রবিবার, ৭ জুন, ২০২৬২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭

শেয়ার করুনঃ
বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

তারেক রহমান বগুড়ায় গিয়ে জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে একযোগে সাত জেলায় এ কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ই-বেইল বন্ড হলো আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা অনলাইনের মাধ্যমে সরাসরি ও দ্রুত কারাগারে পাঠানোর আধুনিক ব্যবস্থা। বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা, প্রশাসনিক জটিলতা ও দুর্নীতি কমাতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরও

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একই সঙ্গে এ সেবা চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিচারব্যবস্থায় সময় ও ব্যয় দুটোই কমবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন ও সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণার কথা রয়েছে। এছাড়া দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এর মধ্যে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা অন্তর্ভুক্ত রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেল ৪টায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়া শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের প্রবেশমুখগুলোতে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

ইবেইলবন্ডডিজিটালবিচারবগুড়া
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর ঘোষণা দিল সরকার

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর ঘোষণা দিল সরকার

সর্বশেষ সংবাদ

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় বিচারক বলেন, আসামি সোহেল রানা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছে। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করে সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ (রোববার)। জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে এ অধিবেশনকে ঘিরে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো.

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৬৬ সালের এই দিনে ছয় দফা দাবির সমর্থনে আওয়ামী লীগের ডাকা হরতালে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল বাঙালি জাতি। হরতাল চলাকালে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে পুলিশ ও তৎকালীন ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন শহীদ

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ

দেশে শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রোধে জাতীয় টাস্কফোর্স গঠন, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষাবিষয়ক শক্তিশালী কাঠামো তৈরির দাবি উঠেছে। শনিবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানান বক্তারা। বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার বলেন, “শিশু সুরক্ষা কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।” তিনি শিশু সুরক্ষায় একটি জাতীয় টাস্কফোর্স