
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১৬:৪১

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছে একজন। আল্লাহ তাআলা সবাইকে এ ভাইরাস থেকে নিরাপদ রাখুন, এটাই আমাদের প্রত্যাশা। কেবল আল্লাহ তাআলাই এ মহামারির আক্রমণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে পারেন।
‘সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করুন, আর ফাজরের নামাজে কুরআন পাঠ (করার নীতি অবলম্বন করুন), নিশ্চয়ই ফাজরের নামাজের কুরআন পাঠ (ফেরেশতাগণের) সরাসরি সাক্ষ্য হয়। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, ওটা আপনার জন্য নফল, শীঘ্রই আপনার প্রভু আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৭৮-৭৯)
