বুধবার, ১৮ মার্চ, ২০২৬৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ইসলামের নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ আগস্ট ২০১৯, ১৫:৪৩

শেয়ার করুনঃ
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ইসলামের নির্দেশনা

মানুষের পাস্পরিক সুসম্পর্কের মাধ্যমে তৈরি হয় বন্ধুত্ব। বন্ধুত্ব ছাড়া ব্যক্তি পরিবার সমাজ কার্যত কোনোটিই চলতে পারে না। সুন্দর ও উন্নত সমাজ বিনির্মাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গুরুত্ব অনেক বেশি। তাই বন্ধুত্বের গুরুত্ব যেমন বেশি তেমনি বন্ধুত্ব বা সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তারচেয়ে বেশি। কুরআন সুন্নাহ ও ইসলামের ইতিহাসে বন্ধুতের মর্যাদা, গুরুত্বের ব্যাপারে রয়েছে সুস্পষ্ট দিক-নির্দেশনা। যা মানুষকে সফলতার পথ দেখায়। বন্ধুত্ব সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনার রয়েছে সুস্পষ্ট তথ্য। আর তাহলো-

ভালো বন্ধু নির্বাচনে আবশ্যকতা ও করণীয়

বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুর। কারো সম্পর্কে না জেনে যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করা ঠিক নয়। কেননা সাধরণ মানুষ বন্ধুর স্বভাবের অনুকরণ করে থাকে। হাদিসে এসেছে-

আরও

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষ তার বন্ধু স্বভাবী হয়, তাই তাকে (মানুষের) লক্ষ্য করা উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (তিরমিজি)

সত্যবাদী, নামাজি, দ্বীনদার ও পরোপকারী ব্যক্তিই হতে পারে মানুষের সর্বোত্তম বন্ধু। তবেই তৈরি হবে সুন্দর সমাজ।

উত্তম বন্ধুর উদাহরণ এমন-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুত্বের উদাহরণ দিয়ে বলেন, ‘সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রয়কারী এবং কামারের হাপরের ন্যায়। আতরওয়ালা তোমাকে নিরাশ করবে না। হয় তুমি তার কাছ থেকে (আতর) কিনবে কিংবা তার (আতরওয়ালার) কাছে সুঘ্রাণ পাবে। আর কামারের হাপর, হয় তোমার বাড়ি জ্বালিয়ে দেবে, নচেৎ তোমার কাপড় পুড়িয়ে দেবে আর তা না হলে তার কাছে দুর্গন্ধ পাবে।’ (বুখারি)

আরও

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

ধর্ম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

কুরআনে বন্ধু নির্বাচন

বন্ধু নির্বাচনের সুস্পষ্ট দিক-নির্দেশনা এসেছে কুরআনে। আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে নির্দেশনা দেন-

‘(হে রাসুল!) আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না।’ (সুরা কাহাফ : আয়াত ২৮)

এ আয়াতে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত লোকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার দিক নির্দেশনা দেয়া হয়েছে। যাতে এক বন্ধু অপর বন্ধুর ভালো কাজে আগ্রহী হয়ে ওঠবে। তৈরি করবে সুন্দর ও আদর্শ সমাজ।

বন্ধু নির্বাচনে অগ্রাধিকার

বন্ধু নির্বাচনে অগ্রাধিকার পাবে ওই সব মুমিন ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন-

‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ (সুরা তাওবা : আয়াত ১১৯)

ভালো বন্ধু থাকার উপকারিতা

প্রবাদ আছে, ‘সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ’। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে আরশের ছায়ায় স্থান পাবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ‘আমার মর্যাদার (আনুগত্যের) কারণে পরস্পরের বন্ধুত্ব স্থাপনকারীরা আজ কোথায়? আমি তাদেরকে আজ আমার ছায়া তলে আশ্রয় দেব। যেদিন আমার ছায়া ব্যতিত আর কোনো ছায়া থাকবে না।’ (মুসলিম)

এ কারণেই মানুষের উচিত ভালো বন্ধু নির্বাচন করা। ঠিক যাদেরকে বন্ধু বানাতে বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলেছেন, ‘মুমিন ব্যতিত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে গ্রহণ করো না।’ (তিরমিজি)

যাদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব নয়

আবার যাকে তাকে বন্ধুরূপে গ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা। যার ঈমান নেই, তার সঙ্গে মুমিন বন্ধুত্ব হবে না। এ ব্যাপারে রয়েছে কড়া দিক-নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন-

‘মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে (অবিশ্বাসী) বন্ধুরূপে গ্রহণ না করে। আর যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৮)

ভালো বন্ধুর গুণাবলি

একজন ভালো বন্ধুর কী কী গুণ থাকা জরুরি। যে গুণের কারণে অন্য একজন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। আল্লাহ তাআলা কুরআনে ভালো বন্ধুর সেসব গুণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন-

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
‘আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী। (সুরা তাওবা : আয়াত ৭১)

বন্ধুত্ব স্থাপনে ইসলামিক স্কলারদের দিক-নির্দেশনা

- হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 'নির্বোধ কিংবা বোকা মানুষের বন্ধুত্ব থেকে দূরে থাকো। কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে।’

- হজরত ইমাম জাফর আস-সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়। তারা হলো-

> মিথ্যাবাদী।

> নির্বোধ।

> ভীরু।

> পাপাচারী ও

> কৃপণ ব্যক্তি।’

- হজরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই। আর তা হলো-

> বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি।

> সৎ স্বভাবের অধিকারী।

> পাপাচারী না হওয়া।

> বেদআতি (ইসলামে নতুন ধারার প্রবর্তক) না হওয়া এবং

> দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া।’

সুতরাং পরকালের কল্যাণে সুসম্পর্ক তৈরি করা কিংবা বন্ধুত্ব গড়ে তোলা উত্তম। আর তাতেই প্রতিটি মানুষ হয়ে উঠবে পরিপূর্ণ ঈমানদার। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছোট্ট একটি দিক-নির্দেশনাও এমন। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-

‘যে আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে (কাউকে) ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে, আল্লাহর উদ্দেশ্যে দান করে কিংবা দান থেকে বিরত থাকে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল।’ (আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে পারস্পরিক সুসম্পর্ক তৈরি করে একে অপরকে বন্ধুরূপে গ্রহণ করার তাওফিক দান করুন। পরকালের সুন্দর জীবন লাভে বন্ধুত্ব ও পাস্পরিক সুসম্পর্ক তৈরি করার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

সর্বশেষ সংবাদ

ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, অত:পর...

ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, অত:পর...

বড়লেখায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নারীর মৃত্যু, স্বামী হাসপাতালে

বড়লেখায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নারীর মৃত্যু, স্বামী হাসপাতালে

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

সংসদ কার্যক্রমে দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি সরকারের

সংসদ কার্যক্রমে দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি সরকারের

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ঐতিহাসিক বদর দিবস ১৭ রামাদ্বান। হিজরি দ্বিতীয় সনের এ দিনে বদর প্রান্তরে রাসূল (সা)-এর নেতৃত্বে মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কাফেররা রাসূল (সা) এবং মুমিন বাহিনীকে মক্কা থেকে বের করে দিয়েই চুপ করে বসে থাকেনি, তারা ইসলামকে শেষ করে দেয়ার জন্য নানা ফন্দি আঁটতে

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

জাকাত ইসলামি অর্থব্যবস্থার অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। ঈমান আনা ও নামাজ আদায়ের পর জাকাত নিয়মিত আদায় করেই একজন বিত্তবান ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। এখানে জাকাত সংক্রান্ত কিছু জরুরি মাসয়ালা উল্লেখ করা হলো- মাসয়ালা: প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি-জ্ঞানসম্পন্ন মুসলমানের (নারী-পুরুষ) মালের ওপর কিছু শর্তসাপেক্ষে জাকাত ফরজ করা হয়েছে। যেসব শর্তসাপেক্ষে উপরোক্ত ব্যক্তির মালের ওপর জাকাত ধার্য হয় তা হলো- ১. মালের

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই রমজান মাস এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" আল্লাহ তায়ালা বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।