মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মক্কা-মদিনার যে মর্যাদা ঘোষণা করেছেন বিশ্বনবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৬:৩৩

শেয়ার করুনঃ
মক্কা-মদিনার যে মর্যাদা ঘোষণা করেছেন বিশ্বনবি

দুনিয়ার সবচেয়ে মর্যাদা ও সম্মানের স্থান পবিত্র নগরী মক্কা ও মদিনা। এ দুই স্থানে অবস্থিত পবিত্র কাবা শরিফ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দুই স্থানে সুস্পষ্ট ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন। হজ ও ওমরা উপলক্ষ্যে সারাবিশ্বের অসংখ্য মানুষ বছরব্যাপী এ দুই পবিত্র নগরীতে আসা-যাওয়া করে। তাদের এ আসা-যাওয়ায় মক্কা-মদিনার ইজ্জত ও সম্মানের প্রতি লক্ষ রাখা অত্যন্ত জরুরি। হাদিসে এ স্থানদ্বয়ের গুরুত্ব ও মর্যাদায় হাদিসে এসেছে-

>> হজরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ‘হাযওয়ারা’ নামক স্থানে ছিলেন তখন উটের উপর সওয়ার অবস্থায় তাকে বলতে শুনেছি। তিনি বলেন, ‘আল্লাহর কসম! নিশ্চয়ই তুমি আল্লাহর শ্রেষ্ঠ জমিন। আর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কসম! যদি আমাকে তোমার (বুক) থেকে চলে যেতে বাধ্য না করা হতো, তাহলে আমি কখনো (তোমায় ছেড়ে) যেতাম না।’ (ইবনে মাজাহ)

>> হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয় বলেন, ফতহে মক্কার (মক্কা বিজয়ের) দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ এই জমিনকে (মক্কা নগরীকে) হারাম বা সম্মানিত করেছেন। সুতরাং কেয়ামত পর্যন্ত তা হারাম ও সম্মানিত থাকবে।’ (মুসলিম)

আরও

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

অন্য দিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মর্যাদা ঘোষণা করেন বলেন-

>> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘শুধু তিনটি মসজিদের উদ্দেশে সফর করা যাবে-

- আমার মসজিদ (মদিনার মসজিদে নববি)

- (মক্কার) মসজিদে হারাম। এবং 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন
- মসজিদে আকসা (জেরুজালেম)।’ (মুসলিম)

>> হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার এই মসজিদে নামাজ আদায় অন্য মসজিদের হাজার নামাজের চেয়েও উত্তম। তবে (মক্কার) মসজিদে হারাম ছাড়া। কেননা, (মক্কার) মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদের এক লক্ষ নামাজের চেয়ে উত্তম।’ (মুসনাদে আহমদ)

মুসলিম উম্মাহর উচিত, পবিত্র নগরী মক্কায় অবস্থিত মসজিদে হারাম ও কাবা শরিফ এবং মদিনায় অবস্থিত মসজিদে নববি ও রওজা শরিফে পাশ্ববর্তী স্থানে নামাজ আদায় ও ইবাদত বন্দেগি করা। এ দুই পবিত্র স্থানে ইবাদতে রয়েছে অনেক বেশি ফজিলত ও মর্যাদা। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষকে হাদিসে ঘোষিত মর্যাদার এ স্থানগুলোর প্রতি যথাযথ সম্মান দেখানোর মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ, সাওয়াব ও সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন