সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ক্ষমা প্রাপ্তির সূবর্ণ সময়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০১৯, ১৬:৪৬

শেয়ার করুনঃ
ক্ষমা প্রাপ্তির সূবর্ণ সময়

মানুষ প্রেরিত হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। রমজান ইবাদতের অন্যতম মোক্ষম সময়। হাদিসে এসেছে- যে ব্যক্তি রমজান পেলো কিন্তু নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না; তার পানাহারে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা নিমজ্জিত পাপাচার থেকে মুক্ত হতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো পদ্ধতি অবলম্বন করতে পারি। আর তা হচ্ছে- তাওবা ও ইসতিগফার। আমরা তাওবা ও ইসতিগফারের মর্মার্থগুলো জেনে নিই-

তাওবাহ : তাওবাহ অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। শরীয়তের পরিভাষায়, অতীতে সব খারাপ কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে গুনাহের কাজ পরিত্যাগ  করা এবং পুনরায় গুনাহ না করার দৃঢ় সংকল্প করা।

মাগফিরাত : মাগফিরাত অর্থ ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, মার্জনা প্রার্থনা করা। আল্লাহর নিকট গুনাহের জন্য ক্ষমতা চাওয়া ও গুনাহের জন্য ক্ষমা চাওয়া ও গুনাহের মন্দ পরিণাম থেকে পরিত্রান কামনা করাকে ইসতিগফার বলে। সুতরাং আমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করবো এবং মাগফিরাত কামনা করবো। কারণ রমজানের বর্তমান (মাগফিরাতের) দশকেই রয়েছে এর সূবর্ণ সময়। আসুন আস্বস্ত হই; জেনে নিই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জবান মোবারকের কয়েকটি অমীয় বাণী-

আরও

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন
ক. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ তাঁর বান্দার তাওবায় তোমাদের ঐ লোকের চাইতে বেশি খুশি হন, যে ব্যক্তি তার হারানো উট ফিরে পেল। (মুসলিম)। 

খ. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের আগের যুগের এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করার পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধানে বেরিয়ে পরে। তাকে এক খ্রিস্টান দরবেশের খোঁজ দেয়া হয়। সে তার কাছে গিয়ে বলে যে, সে নিরানব্বই জন লোককে হত্যা করেছে, তার জন্য এখন তাওবার কোনো সুযোগ আছে কি? দরবেশ বললো, নেই। ফলে সে দরবেশকেও হত্যা করে সংখ্যা একশ’ পূর্ণ করে। অতঃপর পুনরায় সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের খোঁজে বেরিয়ে পড়লে তাকে এক আলেমের সন্ধান দেয়া হলো। তার কাছে গিয়ে হত্যাকারী বললো, সে একশ’ লোককে হত্যা করেছে, এখন তার জন্য তাওবার সুযোগ আছে কি? আলেম বলল, হ্যাঁ, তাওবার সুযোগ আছে। তাওবার বাঁধা কে হতে পারে? তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু সংখ্যক লোক আল্লাহর ইবাদাত করছে। তাদের সাথে তুমিও ইবাদাত করো। আর তোমার দেশে ফিরে যেও না। কারণ ওটা মন্দ এলাকা। ফলে নির্দেশের স্থানের দিকে লোকটি চলতে তাকলো। অর্ধেক রাস্তা গেলে তার মৃত্যুর সময় এসে পড়ল। তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতার মধ্যে বাদানুবাদ শুরু হলো। রহমতের ফেরেশতা বললো, এ লোক তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। কিন্তু আযাবের ফেরেশতা বললো, লোকটি কখরো কোনো সৎ কাজ করেনি। এমন সময় মানুষ রূপ ধারণ করে আরেক ফেরেশতা তাদের কাছে এলো। তারা এ বিষয়ে তাদের মধ্যে তাকেই বিচারক মেনে নিলো। বিচারক বললো, তোমরা উভয় দিকের রাস্তার দূরত্ব মেপে দেখো। যে দিকটি নিকটে হবে সে সেটিরই অন্তর্ভূক্ত হবে। কাজেই জায়গা পরিমাপের পর দেখা গেল সে যে দিকের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল সে দিকের নিকটবর্তী। ফলে রহমতের ফেরেশতাগণ তার জান (রূহ) কবয করলেন। (বুখারি, মুসলিম)।

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সুতরাং আমরা বুঝতে পারলাম তাওবা একজন গোনাহগার বান্দাকে কীভাবে জাহান্নামের ক্ষতিগ্রস্ত পথ থেকে জান্নাতের সীমাহীন আলোর পথে নিয়ে আসতে পারে। আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসব। মাগফিরাত লাভ করব।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
লক্ষণীয়-

আরও

ঈমান ও আমল মানুষের জীবন গঠনের মূল ভিত্তি

ঈমান ও আমল মানুষের জীবন গঠনের মূল ভিত্তি
এখন রমজান মাস; এই মাসের ইবাদতের ব্যাপারে অসংখ্য ছাওয়াবের কথা বলা হয়েছে। যেহেতু এই মাসের প্রতিদান আল্লাহ দেবেন। কীসের ভয়! আমরা আল্লাহর দরবারে তাওবা করি; মাগফিরাত চাই। কেননা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ‘আমি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- আল্লাহর শপথ! আমি দৈনিক সত্তর বারের বেশি তাওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই (বুখারি)।  অন্য বর্ণনায় এসেছে- রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘হে লোকেরা! তোমরা আল্লাহর কাছে তাওবাহ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও। কেননা আমি প্রতিদিন একশ’ বার তাওবা করি (মুসলিম)।

অর্থাৎ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তাওবা ও ইসতিগফারের দিকে উৎসাহিত করেছেন। সুতরাং এই রমজানের মাগফিরাতের দশকে আল্লাহর কাছে মাফ পাওয়া, ক্ষমা পাওয়া সূবর্ণ সুযেগ। আল্লাহ আমাদের গুনাহ মার্জনা করুন। আমাদের সঠিক পথের সন্ধান দিন। আমাদের তাওবা ও ইসতিগফারের তাওফিক দান করুন। আমীন।

তথ্যসূত্র : সহি বুখারি, মুসলিম, জামে আত-তিরমিজি।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ‘ইসলাম জিন্দা হোতে হে হার কারবালাকে বাদ’ অর্থাৎ ইসলামের পুনর্জাগরণ হয় প্রতিটি কারবালার পরই। কোনো এক উর্দু কবির এ প্রবাদটিই তুলে

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক

আধুনিক সমাজব্যবস্থায় ন্যায়বিচার, সাম্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে এমন সব নীতি উপস্থাপন করেছে, যা আধুনিক সমাজের বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ইসলামি চিন্তাবিদরা জানান, ইসলামের মৌলিক ভিত্তি হলো মানবমর্যাদার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক ভারসাম্য বজায় রাখা। সমাজের ধনী-গরিব, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করার ওপর ইসলাম