রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫২৩ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

পরকালে শাফায়াত পেতে বিশ্বনবির সতর্কবার্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ১৭:১৯

শেয়ার করুনঃ
পরকালে শাফায়াত পেতে বিশ্বনবির সতর্কবার্তা
ধর্ম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

পরকালে যার আমলনামা ভালো হবে সে মুক্তি পাবে। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরকালের প্রস্তুতি গ্রহণ ও শাফায়াত পেতে উম্মতের শিক্ষা লাভে তাঁর পরিবার, আপনজনসহ বংশধরদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কুরআনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিকটাত্মীয়দের ব্যাপারে সতর্ক করে বলেন, (হে রাসুল) আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন।’ আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ পরিবার, বংশ ও আত্মীয়-স্বজনকে এ মর্মে সতর্ক করেন যে, ‘কেয়ামতের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না।’ হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন সুরা শুআরার ২১৪নং আয়াত নাজিল হয়- ‘(হে রাসুল!) আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন।’

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে (ধারাবাহিকভাবে নাম ডেকে) ঘোষণা করলেন-

আরও

জুমার দিনের শ্রেষ্ঠ ৩ আমল, কোরআন-হাদিসের ব্যাখ্যা

জুমার দিনের শ্রেষ্ঠ ৩ আমল, কোরআন-হাদিসের ব্যাখ্যা
> হে কুরাইশ সম্প্রদায়! তোমরা আল্লাহর (একত্ববাদ ও ইবাদতের) জন্য নিজেদের প্রস্তুত কর। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিষয়ে কাজে আসতে পারবো না।

> হে বনি আবদে মানাফ! আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিষয়ে কাজে আসতে পারবো না।

> হে আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস! আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিষয়ে কাজে আসতে পারবো না।

> হে রাসুলের ফুফু সাফিয়্যাহ! আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিষয়ে কাজে আসতে পারবো না।

আরও

পবিত্র শুক্রবার: রহমত, বরকত ও ক্ষমার বার্তা

পবিত্র শুক্রবার: রহমত, বরকত ও ক্ষমার বার্তা
> হে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কন্যা ফাতেমা! তুমি আমার সম্পদ থেকে যা ইচ্ছা নিয়ে নাও। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো বিষয়ে কাজে আসতে পারবো না।’ (বুখারি)

অতঃপর আল্লাহ তাআলা এ ঘোষণা দিতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আয়াত নাজিল করেন-

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
‘আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তোমার বাহুকে অবনত কর। তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বল, তোমরা যা কর, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালু (আল্লাহর) ওপর ভরসা কর। যিনি তোমাকে দেখেন যখন তুমি (নামাজে) দণ্ডায়মান হও এবং সেজদাকারীদের মধ্যে তোমার ওঠা-বসা। নিশ্চয় তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী।’ (সুরা শুআরা : আয়াত ২১৫-২২০)

এ কারণেই মানুষের উচিত দুনিয়ার সব কাজ মহান আল্লাহর জন্য সম্পাদন করা। অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ নির্দেশ দেন-

‘(হে রাসুল!) আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি (সব ইবাদত), আমার জীবন ও আমার মৃত্যু বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা আনআম : আয়াত ১৬২)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তার বংশধর, চাচা, ফুফু, কন্যার ব্যাপারে এত কঠোর সতর্ক বার্তা দিতে পারেন তবে মুসলিম উম্মাহর জীবন-যাপন কেমন হওয়া উচিত।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর একত্ববাদ ও ইবাদতের ব্যাপারে গুরুত্ব বুঝাতেই নিজ বংশধর, চাচা, ফুফু, মেয়ের কথা উল্লেখ করেছেন।

সুতরাং মুসলমানের উচিত আল্লাহর নাফরমানি না করে শিরকমুক্ত ঈমানের সঙ্গে নেক আমল ও ইবাদতে একনিষ্ঠ হওয়া। তবেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ উম্মতে কাজে আসবে। তিনিও তার উম্মতের জন্য শাফায়াত করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শিরকমুক্ত ঈমান লাভ ও তার ইবাদত-বন্দেগিতে নিজেদের নিয়োজিত করার তাওফিক দান করুন। হাশরের ময়দানে হাদিসে ঘোষিত সব ধরনের শাফায়াত লাভের তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের শ্রেষ্ঠ ৩ আমল, কোরআন-হাদিসের ব্যাখ্যা

জুমার দিনের শ্রেষ্ঠ ৩ আমল, কোরআন-হাদিসের ব্যাখ্যা

রসুলুল্লাহ সা. বলেন, ‘জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ, তা আল্লাহর নিকট অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: হাদিস ১০৮৪) সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। এ দিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কোরআন-হাদিসের বিভিন্ন ব্যাখ্যায়। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্ত্বপূর্ণ। এ দিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কুরআন-হাদিসের বিভিন্ন ব্যাখ্যায়। সপ্তাহের অন্যান্য দিনের

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা‘দ। ইসলামী দাওয়াত মানবজাতীর পরিবর্তন ও হেদায়াতের জন্য প্রয়োজন। আর এই মানবজাতীর মঙ্গলের জন্য মহান আল্লাহ তায়ালা অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে প্রেরন করছেন। সেই নবী রাসুল মানবজাতীর নিকট গিয়ে মহান প্রভূর পরিচয় তুলে ধরে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। সৎকাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করাই ছিল নবী রাসুলদের কাজ। সকল নবীই তার উম্মতকে

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিৎ সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। সুন্দর ব্যবহার ও আচার-আচরণ বলতে আমরা বুঝি কারও সঙ্গে ভালোভাবে কথা বলা,দেখা হলে সালাম দেওয়া,কুশলাদি জিজ্ঞেস করা,কর্কশ ভাষায় কথা না বলা, ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত না হওয়া,ধমক বা রাগের সুরে কথা

জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত

জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত

আরবি বর্ষপঞ্জির হিজরি সনের ষষ্ঠ মাস হলো জমাদিউস সানি। এর জোড়া মাস হলো ‘জমাদিউল আউয়াল’। এটি হিজরি সনের পঞ্চম মাস। এর বাংলা অর্থ হলো প্রথম জুমাদা ও দ্বিতীয় জুমাদা বা প্রথম শীত ও দ্বিতীয় শীত; অর্থাৎ শীতকালের প্রথম মাস ও শীতকালের দ্বিতীয় মাস। আরবে তৎকালে এই দুই মাস ছিল শীতকাল। আরবিতে মাস দুটির নাম হলো ‘আল জুমাদাল উলা’ ও ‘আল

হজযাত্রী নিবন্ধন সম্পন্ন, বাংলাদেশ থেকে সুযোগ পাবেন ৭৮,৫০০ জন

হজযাত্রী নিবন্ধন সম্পন্ন, বাংলাদেশ থেকে সুযোগ পাবেন ৭৮,৫০০ জন

২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামি হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত হজযাত্রীরা এখন হজ পোর্টালের (hajj.gov.bd) মাধ্যমে পাসপোর্ট নম্বর দিয়ে তাদের তথ্য যাচাই করতে পারবেন।