
মানুষ ভুল ও পাপের ঊর্ধ্বে নয়—এ কথাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইসলামে। তবে গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম দিয়েছে সুস্পষ্ট জীবনব্যবস্থা। আলেমরা বলছেন, আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমেই একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে।
