বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

হজে যেসব স্থানে দোয়া কবুল হয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০:৫

শেয়ার করুনঃ
হজে যেসব স্থানে দোয়া কবুল হয়

হজ ও ওমরাহ পালনকালে মক্কা ও মদিনায় অবস্থান করতে হয়। এখানে কাটানো সময়গুলো সবার জীবনে স্মরণীয় হয়ে থাকে। স্থান ও সময়ের বিবেচনায় দোয়ার গুরুত্ব বেড়ে যায়। তাই এসব স্থানে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

কোরআন ও হাদিসে বেশি পরিমাণ দোয়া করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে তারা অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা মুমিনুন, আয়াত : ৬০) ইহরামের কাপড় পরার পর হজ ও ওমরাহ পালনকারীরা আল্লাহর ঘরের অতিথি।

আরও

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

আল্লাহ তাদের দোয়া কবুল করেন। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহর পথের যোদ্ধা, হজ ও ওমরাহ পালনকারী আল্লাহর অতিথি। আল্লাহ তাদের ডেকেছেন এবং তারা তাঁর ডাকে সাড়া দিয়েছে। তাই তারা আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি তাদের তা প্রদান করেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ২৮৯৩)

নিম্নে হজের যেসব স্থানে দোয়া কবুল হয় তা নিয়ে আলোচনা করা হলো।

আরও

সবর ও তাওয়াক্কুলে মুমিনের শক্তি

সবর ও তাওয়াক্কুলে মুমিনের শক্তি

কাবাঘরের ভেতরে দোয়া : পবিত্র কাবাঘরের ভেতরে দোয়া করলে তা কবুল হয়। মক্কা বিজয়ের পর রাসুল (সা.) কাবাঘরের ভেতরে প্রবেশ করে দোয়া করেছেন। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করে এর সব দিকে দোয়া করেছেন। তিনি এর ভেতরে নামাজ পড়েননি।

হজ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বের হয়ে কাবাঘরের প্রবেশপথে নামাজ পড়েছেন। এবং তিনি বলেছেন, ‘এটি তোমাদের কিবলা।’ (মুসলিম, হাদিস : ১৩৩১)

সাফা ও মারওয়া পাহাড়ে দোয়া : জাবির (রা.) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসুল (সা.)-এর হজের বিবরণ দিতে গিয়ে এখানে দোয়া করার বিষয়টি উল্লেখ করেছেন। তাতে বলা হয়েছে, ‘রাসুল (সা.) সাফা পর্বত দিয়ে সায়ি শুরু করেন। তাতে আরোহণ করে কিবলামুখী হন। আল্লাহর তাওহিদ ও তাকবির পাঠ করেন এবং আল্লাহর গুণকীর্তন করেন। অতঃপর মধ্যখানে তিনি দোয়া করেন। তিনি এমনটি তিনবার করেন। অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে গেলেন। তিনি উপত্যকার সমতল ভূমিতে নেমে সায়ি তথা দ্রুত চললেন। মারওয়া পাহাড়ে হেঁটে উঠলেন। অতঃপর এখানেও সাফা পাহাড়ে যা করেছিলেন তাই করলেন।’ (মুসলিম, হাদিস : ১২১৮)

আরাফার দিনের দোয়া : আরাফার দিনের বিশেষ মর্যাদার কথা হাদিসে এসেছে। এই দিনের দোয়া কবুল করা হয় এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহ আরাফায় অবস্থানরত ব্যক্তিদের নিয়ে গর্ববোধ করেন এবং ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দাদের দেখো। তারা দূর-দূরান্ত থেকে আমার কাছে উষ্কখুষ্ক ধুলায় ধূসর হয়ে এসেছে। আমি তোমাদের সাক্ষ্য রাখছি, আমি তাদের ক্ষমা করে দিয়েছি।’ (হিলয়াতুল আওলিয়া, হাদিস : ৩/৩৪৯)

রাসুল (সা.) আরাফায় অবস্থানকালে কাকুতি-মিনতি করে দোয়া করেছেন। উসামা বিন জায়েদ (রা.) বর্ণনা করেছেন, আমি আরাফা প্রাঙ্গণে রাসুল (সা.)-এর পেছনে বসেছিলাম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 তিনি দুই হাত তুলে অবিরত দোয়া করছিলেন। এ সময় তাঁর উট তাকে নিয়ে একদিকে ঢলে পড়ে এবং উটের লাগাম পড়ে যায়। তখন তিনি এক হাত দিয়ে লাগাম আঁকড়ে ধরলেন। আর অন্য হাত (দোয়ার জন্য) ওপরে ধরে রেখেছিলেন।’ (নাসায়ি, হাদিস : ৩০১১)

এই দিনের দোয়াকে সর্বোত্তম বলে উল্লেখ করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সর্বোত্তম দোয়া আরাফা দিবসের দোয়া। আমি ও আগের নবীদের পঠিত সর্বোত্তম দোয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কদির।’ (তিরমিজি, ৩৫৮৫)

মাশআরুল হারামে অবস্থানকালে দোয়া : উল্লিখিত দীর্ঘ হাদিসে ১০ জিলহজ মাশআরুল হারামে পৌঁছার পর রাসুল (সা.)-এর দোয়ার কথা বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, ‘অতঃপর তিনি কাসওয়া নামক উষ্ট্রীতে আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে আসেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তিনি তাকবির, তাহলিল ও তাওহিদ পড়তে থাকেন। দিনের আলো উজ্জ্বল হওয়া পর্যন্ত তিনি এভাবে দোয়া করেছিলেন। সূর্যোদয়ের আগ মুহূর্তে তিনি ফজল ইবনে আব্বাস (রা.)-কে তাঁর সওয়ারির পেছনে বসিয়ে পুনরায় রওয়া করেন…।’ (মুসলিম, হাদিস : ১২১৮)

জামারায় পাথর নিক্ষেপকালে দোয়া : জামারায় পাথর নিক্ষেপের পর দোয়া করা সুন্নত। ইবনে উমর (রা.) কাছের জামরায় সাতটি কঙ্কর মারতেন এবং প্রতিবার কঙ্কর নিক্ষেপের পর তাকবির বলতেন। এরপর সামনে এগিয়ে সমতল ভূমিতে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে উভয় হাত তুলে দোয়া করতেন। অতঃপর মধ্যবর্তী জামরায় আগের মতো কঙ্কর নিক্ষেপ করতেন। এরপর বাঁ দিক হয়ে সমতল ভূমিতে এসে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতেন এবং উভয় হাত তুলে দোয়া করতেন। জামারা আকাবার কাছে তিনি বেশি করতেন না। তিনি বলতেন, রাসুল (সা.)-কে আমি এভাবে করতে দেখেছি। (বুখারি, হাদিস : ১৭৫২)

জমজমের পানি পানকালে দোয়া : জমজম কূপের পানিতে বিশেষ বরকত রয়েছে। তা যে উদ্দেশে পান করা হয় তা পূর্ণ হয়। জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে তা অর্জিত হবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ১০১৮)

জমজম পানি খাবারের পরিপূরক। আবু জর (রা.) মক্কায় এসে দীর্ঘ এক মাস অবস্থান করেছিলেন। তখন তিনি জমজম পানি ছাড়া আর কোনো খাবার গ্রহণের সুযোগ পাননি। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘জমজমের পানি বরকতপূর্ণ। তা তৃপ্তিকর খাদ্য এবং রোগ নিরাময়ের ওষুধ।’ (মুসলিম, হাদিস : ১৯২২)

কাবাঘর দেখার দোয়া : রাসুল (সা.) কাবাঘর দেখলে একটি দোয়া পড়তেন। মাকহুল (রহ.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কাবাঘর দেখতেন তখন তিনি উভয় হাত তুলে বলতেন, আল্লাহুম্মা জিদ হাজাল বাইতা তাশরিফান ওয়া  তাজিমান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান, ওয়া জিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু ওয়াতামারাহু তাশরিফান ওয়া তাজিমান ওয়া তাকরিমান ওয়া বিররা। (তাবাকাতু ইবনে সাআদ, ১৭৩/২; আখবারু মক্কা, ৩২৫)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন আমাদেরকে উপরোক্ত আলোচনার প্রতি আমল করার তাওফিক দান করেন আমীন।

লেখক:- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

মানুষের জীবনে ভুল, মতবিরোধ ও মনোমালিন্য স্বাভাবিক বিষয়। তবে ইসলাম মানুষকে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধৈর্য ও উদারতার শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার মর্যাদা এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ এই আয়াত একজন মুমিনকে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করার

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি ও ধর্মের সীমারেখা পেরিয়ে গোটা মানবজাতির জন্য কল্যাণ, শান্তি ও উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ; তার জন্য, যে আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সূরা আল-আহযাব: ২১) মহানবী