রবিবার, ৩ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যেভাবে তাকওয়া অর্জন করবেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১৭:১৮

শেয়ার করুনঃ
যেভাবে তাকওয়া অর্জন করবেন

কোরআন-সুন্নাহে তাকওয়া অর্জনের অনেক উপায় বর্ণনা করা হয়েছে; তন্মধ্যে কয়েকটি উপায় উল্লেখ করা হলো—

আল্লাহতায়ালার যথাযথ পরিচয় লাভ করা

আরও

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

কোনো মুসলমান যদি পবিত্র কোরআনকে ভালোভাবে বুঝতে পারে, তাহলে পবিত্র কোরআন তার অন্তরে তাকওয়া সৃষ্টি করবে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি এ কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি। যাতে তারা শিক্ষা গ্রহণ করে বক্রতামুক্ত আরবি কোরআন। যাতে তারা তাকওয়া অবলম্বন করে।’ (সুরা যুমার : ২৭-২৮)।

আল্লাহতায়ালা যদি কোরআন নাজিল না করতেন, তাহলে আমরা জানতে পারতাম না, কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করব। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা সিয়ামের বিধিবিধান বর্ণনা করার পর বলেন, ‘এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য বিস্তারিত বর্ণনা করেন। যাতে তারা তাকওয়া অবলম্বন করে।’ (সুরা বাকারা : ১৮৭)। সুতরাং আল্লাহ যদি বর্ণনা না করতেন, তাহলে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের জন্য তাকওয়া অবলম্বন করা সম্ভব হতো না।

আরও

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

আল্লাহতায়ালার পরিচয় লাভ করার অনন্য এক মাধ্যম হলো, পবিত্র কোরআন। কোনো মানুষ যখন পবিত্র কোরআন নিয়ে অভিনিবেশসহ চিন্তা করে, তখন আল্লাহতায়ালা তাঁর শান-শওকত, মহত্ব, গুণবাচক নামসমূহ ও গুণাবলির মাধ্যমে তার সামনে প্রকাশ হন। ইমাম ইবনে কাইয়ুম (রহ.) বলেন, ‘কোরআন আল্লাহর কালাম। আর আল্লাহ তাতে তার গুণাবলির মাধ্যমে বান্দার সামনে আবির্ভাব হন।’ (ফাওয়াইদ : ৮০)।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা

আল্লাহতায়ালার ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, চাই সেটা ফরজ ইবাদত হোক কিংবা নফল। এরশাদ হচ্ছে, ‘হে মানুষ! তোমরা তোমাদের রবের ইবাদত করো। যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল, তাদেরকে। যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। (সুরা বাকারা : ২১)।

যেসব ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তন্মধ্যে একটি হলো ‘সিয়াম’। আল্লাহতায়ালা বলেন, ‘হে মোমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো।’ (সুরা বাকারা : ১৮৩)।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রহ.) বলেন, ‘আল্লাহতায়ালা তাকওয়া অর্জনের উদ্দেশ্যে সিয়াম পালনের আদেশ করেছেন।’ রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি অন্যায় কথন (গিবত, মিথ্যা, গালিগালাজ, তোহমত, লানত ইত্যাদি)-ও তৎবিষয়ে আমল পরিত্যাগ না করে, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সুনানে ইবনে মাজাহ : ১৬৮৯)। সুতরাং যদি তাকওয়া অর্জন না হয়, তাহলে সিয়ামের উদ্দেশ্য আদায় হবে না। ফলে সিয়ামের সওয়াব কম হবে। (আল ফাতওয়া আল মিসরিয়্যা : ২৮৯]

আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা

আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তন এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন, তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে।’ (সুরা ইউনুস : ৬)।

পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কৃত আয়াত ও হাদিস পাঠ করা কবর ও তার শাস্তি এবং পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কৃত কোরআনের আয়াত ও হাদিসগুলো বেশি বেশি অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহতায়ালা বলেন, ‘তাদের জন্য তাদের ওপর দিকে থাকবে আগুনের আচ্ছাদন। আর তাদের নিচের দিকেও থাকবে (আগুনের) আচ্ছাদন। এর দ্বারা আল্লাহ তার বান্দাদের ভয় দেখান। আেমার বান্দারা! তোমরা আমাকে ভয় করো।’ (সুরা যুমার : ১৬)।

সর্বশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

বর্তমান সময়ে দ্রুতগতির জীবনে মানুষ নানা প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নৈতিকতা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। অথচ ইসলাম মানুষকে শুধু ইবাদতের দিকেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নৈতিকতার উপর গুরুত্ব দিতে শিক্ষা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ—এসব গুণ একজন মুসলমানের পরিচয়ের মূল ভিত্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।”

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত