বুধবার, ৬ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

পর্দা না করার ক্ষতি ও অপকারিতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮

শেয়ার করুনঃ
পর্দা না করার ক্ষতি ও অপকারিতা

পর্দা না করার ক্ষতি ও বিপদ সবচেয়ে মারাত্মক। পর্দাহীনতা সরাসরি আল্লাহ ও তার রাসুলের সুস্পষ্ট নাফারমানির শামিল। কেননা পর্দা মহান আল্লাহ ও তার রাসুলের নির্দেশ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দা না করার মারাত্মক ক্ষতি ও অপকারিতা কথা একাধিক হাদিসে তুলে ধরেছেন। পর্দা না করার এই ক্ষতি ও বিপদগুলো কী?

১. পর্দা লঙ্ঘনের ক্ষতি

আরও

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

পর্দা ফরজ ইবাদত। পর্দা না করাই মহান আল্লাহ ও তাঁর রাসুলের বিধান অমান্য করার শামিল। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশের বিরোধিতা করবে সে তো নিজেরই ক্ষতি করবে। হাদিসে পাকে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। তবে সে লোক নয় যে (জান্নাতে যেতে) অস্বীকার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কে অস্বীকার করে? তিনি বললেন, যে আমার (সুন্নাতের) আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে; আর যে আমার নাফারমানী করবে (যেমন- পর্দার ফরজ বিধান লঙ্ঘণ করবে) সেই জান্নাতে যেতে অস্বীকার করবে।’ (বুখারি)

আরও

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

২. পর্দাহীনতা অভিশাপ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বর্তমান সমাজ ব্যবস্থায় পর্দাহীনতা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এমন সব পোশাক বেরিয়েছে; যা উলঙ্গপনার নামান্তর। হাদিসের পরিভাষায় তা অভিশাপ হিসেবে স্বীকৃত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘শেষ যুগে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী হবে, যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। তাদের মাথা হবে উটের চুড়ার ন্যায়। তোমরা তাদেরকে অভিশাপ কর। কেননা তারা অভিশপ্ত।’

৩. পর্দাহীনরাই জাহান্নামি

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জাহান্নামীদের দুটি দল রয়েছে। যাদের আমি এখনও দেখিনি। একদল এমন লোক রয়েছে; যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদের আঘাত করবে। আর অন্য একটি দল হবে এমন নারী; যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে।’ (মুসলিম)

৪. পর্দাহীনতা শয়তানের কাজ

পর্দাহীনতা হচ্ছে শয়তানের মূল লক্ষ্য। হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামের ঐতিহাসিক সে ঘটনাই শয়তানের মূল লক্ষ্যকে স্মরণ করিয়ে দেয়। শয়তানের কুপ্ররোচনায় তাদের লজ্জা স্থান প্রকাশ ও পর্দা উন্মোচন হয়েছিল। আল্লাহ বলেন-

‘হে আদম সন্তান! শয়তান যেন তোমাদের বিভ্রান্ত করতে না পারে; যেমন সে তোমাদের (আদি) বাবা-মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে; এমতাবস্থায় যে- তাদের থেকে তাদের পোশাক খুলিয়ে দিয়েছে। যাতে করে তাদের লজ্জাসস্থান প্রকাশ হয়ে পড়ে।’ (সুরা আরাফ : আয়াত ২৭)

৫. বেপর্দা ইয়াহুদি নীতির বহিঃপ্রকাশ

মুসলিম জাতির নৈতিকতা ধ্বংসের জন্য ইয়াহুদিদের ষড়যন্ত্র গোপন কোনো বিষয় নয়। এর প্রধান অনুসঙ্গ উলঙ্গপনা তথা নারীর ফেতনা। কেননা নারী-পুরুষের অবাধ মেলামেশা জাতির নৈতিকতা ধ্বংসের প্রধান অস্ত্র। এ কারণেই নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘তোমরা দুনিয়া এবং নারী থেকে বেঁচে থাক। কেননা বনী ইসরাইলের (ইয়াহুদিদের) মধ্যে সর্বপ্রথম ফেতনা ঘটেছিল নারী দ্বারা।’ (মুসলিম)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৬. পর্দাহীনতা অজ্ঞতার রীতি

পর্দাহীনতাকে ঘৃণিত জাহেলি রীতির সঙ্গে তুলনা করা হয়েছে। পর্দাহীনতা অন্ধকার যুগের বর্বরদের রীতি হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিষয়টি এভাবে তুলে ধরেছেন-‘তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে; জাহেলি (অজ্ঞতার) যুগের অনুরূপ (পর্দাহীন হয়ে) নিজেদের প্রদর্শন করবে না।’ (সুরা আহজাব : আয়ত ৩৩)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিষয়টি সুস্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি জাহেলি যুগের সবধরনের রীতি-নীতিকে পদদলিত করেছেন। হাদিসে এসেছে- ‘জাহেলি যুগের সব বিষয় আমার দু পায়ের নীচে।’ (বুখারি)

৭. চরিত্র ধ্বংসের মাধ্যম পর্দাহীনতা

পর্দাহীনতা চারিত্রিক পদস্খলনের অন্যতম মাধ্যম। কেননা বেপর্দার মাধ্যমে নারী-পুরুষের দৃষ্টি আকর্ষণ বেড়ে যায়। উভয়ে চরিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যুব সমাজের জন্য পর্দাহীনতা মারাত্মক ধ্বংসের কারণ। কেননা বেপর্দা তাদের অন্তরে কুচিন্তার উদ্রেক করে; ফলে তারা ধাবিত হয় অশ্লীলতার দিকে। হাদিসে এসেছে-

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো জাতির মধ্যে যখনই অশ্লীলতার প্রকাশ ঘটবে, তখনই তাদের মধ্যে মহামারী, দুর্ভিক্ষ... প্রভৃতি ব্যাপক আকার ধারণ করবে; যা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না।’ (ইবনে মাজাহ)

৮. চোখের ব্যভিচার ঘটে বেপর্দায়

পর্দাহীনতা মানুষের চারিত্রিক ক্ষতি ও অবক্ষয় হয় সবচেয়ে বেশি। চোখের জিনায় জড়িয়ে পড়ে নারী-পুরুষ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘চোখের ব্যভিচার হচ্ছে দৃষ্টিপাত করা।’নিঃসন্দেহে দৃষ্টি অবনত রাখার আনুগত্যকে লঙ্ঘন করার কারণেই পৃথিবীতে ফেতনা-ফাসাদের সূত্রপাত হয়েছে। মানুষের চরিত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ বলেন-

‘যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি; তখন তার অবস্থা সম্পন্ন লোকদেরকে উদ্বুদ্ধ করি, এরপর তারা পাপাচারে মেতে উঠে। ফলে তাদের উপর দণ্ড অবধারিত হয়ে পড়ে এবং তখন আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে থাকি।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ১৬)

মনে রাখতে হবে

যারা শরীরের বিশেষ অঙ্গকে কাপড় দিয়ে ঢেকে রাখে; তাদের মতে তা করার কারণ হলো- এ অঙ্গগুলো গোপন। পক্ষান্তরে ইসলামে নারী হচ্ছে গোপন বিষয়। অন্য  পুরুষ থেকে নিজেকে গোপন করে ইজ্জত-আব্রু রক্ষা করাই ইসলামের দাবি। এ জন্য মাহরাম পুরুষ ছাড়া বাহিরে চলাফেরায় নারীরা নিজেদের কাপড়ে আবৃত করে পর্দা পালন করে থাকেন। হিজাব কিংবা বোরকা পরেন। এতে নারী-পুরুষ উভয়ে অসংখ্য ক্ষতি ও অপকারিতা থেকে মুক্তি পায়। আর যারা বেপর্দায় চলাফেরা করে তাদের জন্যই রয়েছে উল্লেখিত সব অপকারিতা ও ক্ষতি।

সুতরাং সব মানুষের উচিত, চারিত্র ও নৈতিক অবক্ষয়সহ যাবতীয় ক্ষতি থেকে নিজেদের নিরাপদ রাখতে পর্দার বিধান মেনে চলা। ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী পর্দা মেনে অশ্লীলতামুক্ত সমাজ গড়ে তোলা। নিজে নিরাপদ থাকা এবং অন্যকে নিরাপদ রাখা।

আল্লাহ তাআলা সবাইকে পর্দা মেনে চলার তাওফিক দান করুন। নারীদের বাহিরে বের হতে নিজেদের ঢেকে বের হওয়ার তাওফিক দান করুন। অশ্লীলতা ও বেহায়াপনা থেকে নিজেদের হেফাজত করার তাওফিক দান করুন। নারী-পুরুষ সবাইকে পর্দার প্রতি গুরুত্বারোপ করার তাওফিক দান করুন। পর্দাহীনতার ক্ষতি থেকে সবাইকে হেফাজত করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার জামে মসজিদ সিলেটের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব জানিয়েছেন। ১. আবাসিক মহিলা মাদ্রাসায় কোনো ধরনের পুরুষ শিক্ষক বা কর্মচারী রাখা উচিত নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

জীবনের প্রতিটি ধাপে মানুষ নানা ধরনের সংকট, দুশ্চিন্তা ও পরীক্ষার সম্মুখীন হয়, আর এই সময়েই একজন মুমিনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। ইসলাম আমাদের শেখায়, বিপদের মুহূর্তে হতাশ না হয়ে বরং আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের গুণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, যা আমাদের জন্য

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত