বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

গৃহকর্মীর প্রতি কেমন আচরণ করতে বলেছেন বিশ্বনবি (সা.)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৮

শেয়ার করুনঃ
গৃহকর্মীর প্রতি কেমন আচরণ করতে বলেছেন বিশ্বনবি (সা.)

কেউ ভুলের উর্ধ্বে নয়। গৃহকর্মী কিংবা মালিক সবারই কমবেশি ভুল হয়ে থাকে। বর্তমান সময়ে গৃহকর্মীর কোনো ভুল হলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। অথচ গৃহকর্মীর প্রতি কোনো ধরনের রূঢ় আচরণ সমর্থন করে ইসলাম। তাদের সঙ্গে উত্তম আচরণের বিশেষ ফজিলত ঘোষণা করেছেন বিশ্বনবি। ‍দিয়েছেন উত্তম আচরণের সুন্দর দিকনির্দেশনা। হাদিসের একাধিক বর্ণনায় ওঠে এসেছে-

১. প্রতিদিন ৭০ বার ক্ষমা

আরও

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

হজরত আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন লোক এসে বললো, হে আল্লাহর রাসুল! আমি খাদেমের অপরাধ কতবার ক্ষমা করবো? তার কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নীরব থাকলেন। সে আবার বললো- হে আল্লাহর রাসুল! আমি খাদেমের (গৃহকর্মীর) অপরাধ কতবার ক্ষমা করবো? তিনি বললেন, ‘প্রতিদিন ৭০ বার।’ (তিরমিজি, আবু দাউদ)

হাদিসের অন্য বর্ণনায় এসেছে, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই বার চুপ করে থাকার পর তৃতীয় বার বলেছেন, তাকে প্রতিদিন ৭০ বার ক্ষমা করবে।’ (তিরমিজি, আবু দাউদ)

আরও

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

২. আজাদ করে দেওয়া

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

কোনো গৃহকর্মীকে নির্যাতন করলে তাকে আজাদ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে কারণে গৃহকর্মীকে কোনোভাবে নির্যাতন করা যাবে না। হাদিসে এসেছে- হজরত হিলাল ইবনু ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘আমরা সুয়াইদ ইবনু মুকাররিন রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে থাকতাম। আমাদের সঙ্গে একজন কড়া মেজাজী বৃদ্ধ ছিলেন এবং তার সঙ্গে একজন দাসী ছিলো। তিনি তার চেহারায় চড় মারলেন।

এ কারণে সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু এত বেশি উত্তেজিত হয়েছিলেন যে, আমরা তাকে এমন উত্তেজিত হতে আর কখনো দেখিনি। তিনি বলেন, একে আজাদ করা ব্যতীত তোমার জন্য অন্য কোনো পথ নেই। তুমি দেখছো যে, আমাদেরকে মুকাররিনের সাতটি সন্তান। আমাদের মাত্র একজন খাদেম ছিলো। আমাদের কনিষ্ঠ জন তার মুখে চড় মেরেছিল বিধায় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের তাকে আজাদ করার নির্দেশ দিলেন।’ (মুসলিম, মুসনাদে আহমাদ, আবু দাউদ)

৩. মুনিবকে বেত্রাঘাত করা হবে

গৃহকর্মীর প্রতি অবিচারের শাস্তিও মারাত্মক। এমনকি নির্দোষ কোনো গৃহকর্মীকে অপবাদ দিলে আল্লাহ তাআলা তাদের বেত্রাঘাত করবেন বলে এভাবে হাদিসে ঘোষণা দিয়েছেন- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাওবার নবি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার নির্দোষ গোলামের উপর মিথ্যা অপবাদ দেবে, কেয়ামতের দিন তাকে বেত্রাঘাত করা হবে।’ (আবু দাউদ, বুখারি, মুসলিম)

৪. গৃহকর্মীকে মারা যাবে না

হজরত আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কোনো এক সময় আমি আমার এক গোলামকে মারতে ছিলাম। তখন আমার পেছন থেকে একজন লোককে বলতে শুনলাম, আবু মাসউদ, জেনে রাখ!, আবু মাসউদ, জেনে রাখ! আমি পেছনে তাকানো মাত্রই দেখতে পেলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তিনি বললেন, ‘তুমি এর উপর যে পরিমাণ ক্ষমতার অধিকারী, তোমার উপর আল্লাহ এর চেয়েও অনেক বেশি ক্ষমতার অধিকারী।’ আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আমার কোনো গোলামকে আর কখনো মারিনি।’ (তিরমিজি, মুসলিম)

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

৫. দোষ দেওয়া যাবে না

গৃহকর্মীকে মারা এবং গালি দেওয়া যাবে না। এমনকি অন্যায় অপবাদ দেওয়াও যাবে না। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তওবাকারী আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ যদি তার নির্দোষ গৃহকর্মীর বিরুদ্ধে (জেনার) অপবাদ দেয় তবে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার উপর হদ (নির্ধারিত শাস্তি) প্রতিষ্ঠিত করবেন। তবে গোলাম যদি প্রকৃতপক্ষেই সেরকমের হয় তাহলে ভিন্ন কথা।’ (তিরমিজি, বুখারি, মুসলিম)

৬. গৃহকর্মীর অপরাধ ক্ষমা করা

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদেমের অপরাধ ক্ষমা করা এবং তাদের প্রতি উদার হওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন তার খাদেম/গৃহকর্মীকে মারে এবং সে (খাদেম) আল্লাহ তাআলার দোহাই দেয়, তখন তোমাদের হাত তুলে নাও (মারধর বন্ধ কর)।’ (তিরমিজি)

৭. গৃহকর্মীর সঙ্গে উত্তম আচরণ করা

সব গৃহকর্তার উচিত, নিজ নিজ খাদেম/গৃহকর্মীর সঙ্গে উত্তম আচরণ করা। কেননা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতি উত্তম আচরণ করতে নির্দেশ দিয়েছেন। এমনকি বিদায় হজের ভাষণে তাদের অধিকারের ব্যাপারে বিশেষ নসিহত পেশ করেছেন। হাদিসে এসেছে-হজরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহারকারী জান্নাতে যেতে পারবে না।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এরা (গৃহকর্মী/গোলাম) তোমাদের ভাই, এদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং যে ব্যক্তির এরূপ ভাই (গোলাম, বাদী, খাদেম, গৃহকর্মী) তার অধীনে আছে, সে যেন তার খাদ্য থেকে তাকে খেতে দেয় এবং তার পোশাক-পরিচ্ছদ থেকে তাকে পরতে দেয়। সে এরূপ কাজের বোঝা যেন তার উপর না চাপায় যা করতে সে সমর্থ নয়। সে তার উপর সাধ্যাতীত কোনো কাজের বোঝা চাপিয়ে দিলে সে যেন তাকে সহযোগিতা করে।’ (তিরমিজি, বুখারি, মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কোনোভাবেই নিজেদের অধীনস্থ গোলাম, বাদী, খাদেম কিংবা গৃহকর্মীর প্রতি রুঢ় আচরণ না করা। তাদের ওপর জুলুম-নির্যাতন না করা। তাদের সাধ্যের অতীত কাজ চাপিয়ে না দেওয়া। বরং তাদের সঙ্গে ভালো উত্তম আচরণ করা। যদি তারা কোনো কারণে অন্যায় করে ফেলে তবে তাদেরকে বাবরবার এমনকি ৭০ বার পর্যন্ত ক্ষমা করে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কোমল ও উত্তম আচরণ করা জরুরি। কেননা তাদের সঙ্গে উত্তম আচরণেই মিলবে জান্নাত। আর বিরূপ আচণের রয়েছে ভয়াবহ সব শাস্তি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের গোলাম, বাদী, খাদেম, গৃহকর্মীর সঙ্গে উত্তম আচরণ করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

এ সম্পর্কিত আরও পড়ুন

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই নামায আদায় না করার কি শাস্তি হবে! সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" -ঈমান আনয়নের পর মুমিন বান্দাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামায। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী-গরিব নির্বিশেষে

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ‘জুমাতুল বিদা’ শব্দটি আরবি, যেখানে ‘বিদা’ অর্থ বিদায়—অর্থাৎ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য ভিড় করছেন। নামাজের

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত