বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

নির্বাচন কমিশন অক্ষম : ইশরাক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২০, ২:৫৮

শেয়ার করুনঃ
নির্বাচন কমিশন অক্ষম : ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ আমরা দিয়েছি, সে অভিযোগ নিয়ে এই নির্বাচন কমিশনের কোনো কিছু করার ক্ষমতা নেই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটি নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। সরকারি দলের প্রার্থীরা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন সেভাবে করে যাবেন। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের বা রিটার্নিং অফিসারের নেই।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর প্রচার-প্রচারণা, রঙিন ব্যানার আমরা দেখেছি। রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও তথ্যপ্রমাণসহ অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের ব্যাপারে জানতে আমরা আজ এসেছি। রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছেন, অভিযোগের ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে একটি চিঠি দিয়েছেন। এখন ম্যাজিস্ট্রেটের রিপোর্টের জন্য রিটার্নিং অফিসার অপেক্ষা করছেন। তাছাড়া এখানে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, ইভিএম সম্বন্ধে জানা। 

আরও

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

ইভিএম সম্পর্কে তিনি বলেন, যদিও ইভিএম সম্বন্ধে আমার সম্পূর্ণ ধারণা রয়েছে। ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনের যে অংশটা রয়েছে সেটা আমাদের বুঝিয়েছে। কিন্তু এখানে কী সফটওয়্যার দ্বারা ইভিএম চালিত হচ্ছে এবং ভেতরে কী প্রোগ্রাম রয়েছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। ইভিএম নিয়ে আমাদের আস্থা রাখার কোনো প্রশ্নই আসে না। ইভিএমের ভেতরে যদি প্রোগ্রাম সেট করা থাকে, তাহলে সম্পূর্ণ ফলাফল পরিবর্তন করা যায়। এ ফলাফল পাল্টে যাবে নিশ্চুপে, কারও কোনো কিছু বোঝার ক্ষমতা থাকবে না।

শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক বলেন, আমাদের এ লড়াই চলবে। সারাজীবন চলবে। আমরা তো মানুষের অধিকারের জন্য লড়াই করছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার লড়াই করছি। গণতন্ত্রের পক্ষে লড়াই করছি। এ লড়াইয়ের কোনো শেষ নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি বলেন, একটি ভুয়া নির্বাচনের ফলাফল দিয়ে জয়-পরাজয় নির্ভর করে না। আমাদের জয় আমাদের হয়ে গেছে। কারণ দেশের ৮০ ভাগ মানুষ এ সরকারের বিপক্ষে। এ সরকারের সব প্রার্থীর বিরুদ্ধে চলে গেছে। এটি তারা বুঝতে পেরেছে। এজন্য গত জাতীয় নির্বাচনে তারা তামাশার নির্বাচন করেছিল। একবার যখন তারা এটা করেছে এখন তারা পন্থাটা পরিবর্তন করছে।

ইনিউজ ৭১/এম.আর

আরও

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মো. নাহিদ ইসলাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর পদক্ষেপ নেননি। তাই তিনি এ

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তীব্র প্রতিযোগিতা

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তীব্র প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৭টি আসন পেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। রমজান মাসের মধ্যেই এই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ-এর। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সম্ভাব্য তালিকায় শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সম্ভাব্য তালিকায় শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হওয়ার পর সংরক্ষিত নারী আসনের মধ্যে ১১ থেকে ১২টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে কারা মনোনয়ন পাবেন, তা নিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় দলের আমির ডা. শফিকুর রহমান-এর স্ত্রীসহ শীর্ষ নেতাদের পরিবারের সদস্য ও মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম উঠে এসেছে। দলীয় সূত্র জানায়, অগ্রাধিকার তালিকায়